সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৮৯২ করোনাভাইরাস রোগী
চীনে করোনাভাইরাসে আক্রান্ত মোট ৮৯২ জনকে বিভিন্ন হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। সুস্থ হওয়ার পর মঙ্গলবার তাদের ছেড়ে দেওয়া হয়।
দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাত দিয়ে সিনহুয়া এক প্রতিবেদনে বুধবার একথা জানায়।
জাতীয় স্বাস্থ্য কমিশন তাদের প্রাত্যহিক প্রতিবেদনে জানিয়েছে, সুস্থ হয়ে উঠায় মঙ্গলবার ২৬২ জনকে হাসপাতাল থেকে চলে যেতে দেখা যায়। এদের ১২৫ জন হুবেই প্রদেশের বাসিন্দা।
দেশটিতে মঙ্গলবার পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট ৪৯০ জনের মৃত্যু হয়েছে ও আক্রান্ত হয়েছে ৩১টি অঞ্চলে ২৪ হাজার ৩২৪ জন ।

অনলাইন ডেস্ক