Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
কামাল পারভেজ অভি, মক্কা
১১:৩৫, ০৭ জুলাই ২০২০
আপডেট: ১১:৩৯, ০৭ জুলাই ২০২০
কামাল পারভেজ অভি, মক্কা
১১:৩৫, ০৭ জুলাই ২০২০
আপডেট: ১১:৩৯, ০৭ জুলাই ২০২০
আরও খবর
মানিকগঞ্জে উচ্ছেদ অভিযানে দোকান গুঁড়িয়ে দিল প্ৰশাসন
করোনায় মৃত্যু এক, শনাক্ত আরও ১০৯
করোনা শনাক্ত আরও আরও ৪২ জনের
করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ৮০
করোনা শনাক্ত আরও ৬২ জনের

সৌদি আরবে শর্ত অনুযায়ী হজের রেজিস্ট্রেশন শুরু

কামাল পারভেজ অভি, মক্কা
১১:৩৫, ০৭ জুলাই ২০২০
আপডেট: ১১:৩৯, ০৭ জুলাই ২০২০
কামাল পারভেজ অভি, মক্কা
১১:৩৫, ০৭ জুলাই ২০২০
আপডেট: ১১:৩৯, ০৭ জুলাই ২০২০

বৈশ্বিক মহামারি নভেল করোনাভাইরাসের কারণে থমকে গেছে চলতি বছরের হজযাত্রা। এরই মধ্যে এ বছর সীমিত আকারে হজের ঘোষণা দিয়েছে সৌদি সরকার। বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে শুধু সৌদি আরবে বসবাসকারী দেশটির নাগরিক ও বিদেশিদের হজে অংশগ্রহণের অনুমতি দিয়েছে। এবার বহির্বিশ্বের কেউ হজে অংশ নিতে পারবেন না।

যাঁরা আগে কখনো হজ করেননি, এ বছর শুধু তাঁরাই পবিত্র হজপালনের সুযোগ পাবেন। সৌদি আরবের নাগরিকদের পাশাপাশি সৌদিতে অবস্থানরত বৈধ বিদেশিরা আবেদন করতে পারবেন। হাজির বয়স ২০ থেকে ৫০ বছর বয়সের মধ্যে হতে হবে। সৌদি আরব সরকার কর্তৃক প্রকাশিত হজ নির্দেশিকায় এসব শর্ত দেওয়া হয়েছে।

গতকাল সোমবার (৬ জুলাই, ১৫ জিলকদ) থেকে হজযাত্রীদের রেজিস্ট্রেশন শুরু হয়েছে অনলাইনের মাধ্যমে। চলবে আগামী ১০ জুলাই (১৯ জিলকদ) পর্যন্ত।

নির্দেশিকায় আরো বলা হয়েছে, রেজিস্ট্রেশনের সময় আবেদনকারীকে স্বাস্থ্যবিষয়ক বেশ কিছু প্রশ্নের উত্তর দিতে হবে। সেইসঙ্গে হজের আগে ও পরে ১৪ দিন করে কোয়ারেন্টাইনে থাকার অঙ্গীকার করতে হবে।

মোট ১০ হাজার হাজির মধ্যে এদের ৩০ শতাংশ সৌদি নাগরিক, বাকি ৭০ শতাংশ, অর্থাৎ সাত হাজার আবেদন করতে পারবেন যাঁরা সৌদিতে অবস্থানরত বিদেশি রয়েছেন। তবে স্বাস্থ্য ও নিরাপত্তা মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা অগ্রাধিকার পাবেন।

ডায়াবেটিস, হার্টের রোগী, শ্বাসকষ্টজনিত রোগী ও কোভিড-১৯-এর সংক্রমণ কিংবা লক্ষণযুক্ত কেউ আবেদন করতে পারবেন না।

আবেদনের পর নির্বাচিতদের নামের তালিকা ১২ জুলাই প্রকাশ করা হবে। সেইসঙ্গে আবেদনকারীকে এসএমএস ও মেইল করে জানিয়ে দেওয়া হবে। রেজিস্ট্রেশনের জন্য কোনো দূতাবাসের কোনো ভূমিকা নেই।

এবারের হজের আনুষ্ঠানিকতা শুরু হবে ১৯ জুলাই (২৮ জিলকদ) থেকে। চলবে ২ আগস্ট (১৩ জিলহজ) পর্যন্ত।

এদিকে সৌদি আরবের রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কেন্দ্র (সিডিসি) এক বিবৃতিতে জানিয়েছে, এবারের হজে অংশ নেওয়া হজযাত্রীদের নতুন কিছু নিয়ম মেনে হজপালন করতে হবে। এগুলোর অন্যতম হলো তাওয়াফের সময় পবিত্র কাবা স্পর্শ করা যাবে না এবং কালো পাথর হাজরে আসওয়াদে চুমু দেওয়া যাবে না।

নামাজের সময় এমনকি কাবা শরিফ তাওয়াফের সময়ও দেড় মিটার দূরত্ব বজায় রাখতে হবে হাজিদের। এ নিয়ম মিনা, মুজদালিফা ও আরাফাতেও মানতে হবে। এ সময় হজযাত্রী ও আয়োজকদের প্রত্যেকের জন্য সর্বদা মাস্ক পরা বাধ্যতামূলক।

অনুমতি ছাড়া কেউ মিনা, মুজদালিফা ও আরাফাতের ময়দানে যেতে পারবেন না। এসব স্থানে যাওয়া-আসা নিয়ন্ত্রণ করবে সৌদি কর্তৃপক্ষ।

জামারাতে পাথর মারার সময় হজযাত্রীদের জীবাণুমুক্ত পাথর সরবরাহ করা হবে, সেগুলো ব্যবহার করতে হবে। পাথর নিক্ষেপের সময় কোনো দলে ৫০ জনের বেশি লোক থাকতে পারবে না।

কোরবানি সম্পন্ন করতে হবে ব্যাংকের মাধ্যমে। কোনো হজযাত্রী নিজে কোরবানির পশু ক্রয় কিংবা জবাই করতে পারবেন না।

হজ ব্যবস্থাপনার সঙ্গে জড়িত পরিবহন শ্রমিক এবং খাবার সরবরাহকারী ও স্বেচ্ছাসেবকদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। নিষিদ্ধ করা হয়েছে সব ধরনের সমাবেশ ও সভা। বারবার হাত ধোয়ার পাশাপাশি হাঁচি-কাশির সময় শালীনতা রক্ষা করতে হবে।

তাওয়াফের সময় আলাদা আলাদা লাইন থাকবে। সে লাইন অনুসরণ করতে হবে। সাফা-মারওয়ায় সায়ির সময়ও একই নিয়ম মানতে হবে।

মসজিদে হারামে কোনো ধরনের খাবারের অনুমতি নেই। ওয়াটার কুলার ও জমজমের পানি সরবরাহ বন্ধ থাকবে। জমজমের পানি নির্দিষ্ট জায়গা থেকে সংগ্রহ করতে হবে।

হজযাত্রী ও হজ ব্যবস্থাপনার সঙ্গে জড়িতদের শরীরের তাপমাত্রা নিয়মতি পরীক্ষা করা হবে। হোটেল-রেস্তোরাঁ, চলাচলের পথ ও যানবাহনে নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে।

কারো মাঝে করোনার লক্ষণ প্রকাশ পেলে তাঁকে আইসোলেশনে পাঠানো হবে। কোনো ধরনের পত্রিকা বা প্রচারপত্র বিলি-বিতরণ করা যাবে না। এটিএম বুথ, টাচস্ক্রিন গাইড এবং ভেন্ডিং মেশিনের পাশে হ্যান্ড স্যানিটাইজার রাখতে হবে। হজযাত্রীদের লাগেজ জীবাণুমুক্ত এবং স্যানিটাইজ করতে হবে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩০ জুলাই হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সর্বাধিক পঠিত
  1. বিধানসভায় প্রধান বিরোধী দল হিসেবেও থাকছে না মমতার তৃণমূল
  2. এবার বিজেপির সঙ্গে যোগাযোগ করছেন লোকসভায় তৃণমূলের ২০ এমপি!
  3. বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে পতন
  4. বিশ্ববাজারে আবার বাড়ল স্বর্ণের দাম
  5. এবার ‘জেমস বন্ড’ সাজে হাজির হলেন ট্রাম্প!
  6. ইতিহাসে সর্বোচ্চ, ২০০ কোটি ডলারের ড্রোন কিনছে ভারত

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x