Skip to main content
NTV Online
Dektop Mobile

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • ভারত
এনটিভি অনলাইন ডেস্ক
১৯:১৫, ২৪ আগস্ট ২০২২
আপডেট: ১৯:১৯, ২৪ আগস্ট ২০২২
এনটিভি অনলাইন ডেস্ক
১৯:১৫, ২৪ আগস্ট ২০২২
আপডেট: ১৯:১৯, ২৪ আগস্ট ২০২২
আরও খবর
এবার ‘নিট’ পরীক্ষা বাতিলের দাবিতে সোচ্চার থালাপতি বিজয়ের দল
প্রশ্ন ফাঁস ‘ঘোর পাপ’, জড়িতদের কড়া শাস্তির বার্তা মোদির
মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক
বিক্ষোভে দমনপীড়ন, মোদির পদত্যাগ দাবি রাহুল গান্ধীর
ভারতে প্রথমবারের মতো ডেঙ্গু টিকার অনুমোদন

১৪ দিনের জেল হেফাজতে অনুব্রত মণ্ডল

এনটিভি অনলাইন ডেস্ক
১৯:১৫, ২৪ আগস্ট ২০২২
আপডেট: ১৯:১৯, ২৪ আগস্ট ২০২২
এনটিভি অনলাইন ডেস্ক
১৯:১৫, ২৪ আগস্ট ২০২২
আপডেট: ১৯:১৯, ২৪ আগস্ট ২০২২
অনু্ব্রত মণ্ডল। ছবি : সংগৃহীত

কোনো বাহানাই শেষমেশ টেকেনি অনুব্রত মণ্ডলের জামিনের আবেদন। তাঁকে পাঠানো হয়েছে জেল হেফাজতে। আজ বুধবার আসানসোল বিশেষ সিবিআই আদালত তাঁকে ১৪ দিনের জন্য জেল হেফাজতে পাঠান। ফলে, এই দুই সপ্তাহ আসানসোল কারাগারেই থাকতে হচ্ছে অনুব্রতকে। এরপর আগামী ৭ সেপ্টেম্বর আদালতে তোলা হবে তৃণমূলের এই নেতাকে।

বুধবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

বিশেষ আদালতের বিচারক রাজেশ চক্রবর্তীর পরিবারকে হুমকি দিয়ে চিঠি দেওয়ার একদিন পর আদালত থেকে এমন সিদ্ধান্ত এলো। ওই চিঠিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বস্ত সহযোগী মণ্ডলকে জামিন না দিলে বিচারকের পরিবারের সদস্যদের মাদক মামলায় জড়ানো হবে বলে হুমকি দেওয়া হয়েছিল। যদিও ওই হুমকির সঙ্গে চলমান মামলার কোনো সম্পর্ক নেই বলে জানান আদালত।

আদালত জামিন আদালত নামঞ্জুর করেন এবং তাঁকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দেন। সিবিআই কাউন্সিল কালীচরণ মিশ্র এ তথ্য জানান।

আজ বুধবার অনুব্রতকে আসানসোল কারাগারে নেওয়া হয়, যেখানে তিনি দুই সপ্তাহ থাকবেন। মিশ্র বলেন, ‘আমরা অপরাধের গুরুত্ব তুলে ধরেছি। আসামিকে জামিন দেওয়া হলে তদন্ত হুমকির মুখে পড়বে। প্রমাণে কারচুপির সম্ভাবনা রয়েছে। এমন একাধিক ভিত্তি রয়েছে, যার ভিত্তিতে আমরা জামিনের আবেদন প্রত্যাখ্যান করার জন্য প্রার্থনা করেছি।’

আদালতের কক্ষে উপস্থিত একজন আইনজীবী বলেন, ‘সিবিআই আদালতকে জানায়, একাধিক সাক্ষীর জবানবন্দিতে অনুব্রত মণ্ডলের নাম এসেছে, যা সিআরপিসির ১৬৪ ধারায় রেকর্ড করা হয়েছে।’

অনুব্রত মণ্ডলের আইনজীবী অনির্বাণ গুহ বলেন, ‘আদালত অনুব্রতকে জেলে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন। একইসঙ্গে তাঁকে সব ধরনের চিকিৎসা সহায়তা দেওয়ারও নির্দেশ দিয়েছেন।’

ভারত
২১ জুলাই ২০২৬
শিক্ষামন্ত্রীর পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলনের ঘোষণা ‘ককরোচ পার্টির’
২১ জুলাই ২০২৬
ভারতে নির্মাণাধীন সুড়ঙ্গ ধসে ৯ জনের মৃত্যু
২১ জুলাই ২০২৬
শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলা নিয়ে মোদিকে ক্ষমা চাওয়ার আহ্বান রাহুলের
২১ জুলাই ২০২৬
এবার মোদি সরকার বিরোধী আন্দোলনে তারকাদের সমর্থন
২১ জুলাই ২০২৬
‘ককরোচ’ আন্দোলনের জেরে মোদির কঠোর সিদ্ধান্ত
২০ জুলাই ২০২৬
পিস্তল-রাইফেল দেখিয়ে বস্তায় স্বর্ণালংকার ভরে পালাল ডাকাতরা
২০ জুলাই ২০২৬
‘চলো সংসদ’ ঘিরে উত্তাল নয়াদিল্লি, ককরোচ পার্টির ওপর লাঠিচার্জ-কাঁদানে গ্যাস
১৯ জুলাই ২০২৬
৩৮ হাজারের চাকরি ছেড়ে চা বিক্রি করে যুবকের আয় ১ লাখ ৮০ হাজার
১৯ জুলাই ২০২৬
বিমার অর্থ পেতে সাপের কামড় খাইয়ে স্বামীকে হত্যা স্ত্রীর!
১৭ জুলাই ২০২৬
শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে যা জানাল ভারত
  • আরও
সর্বাধিক পঠিত
  1. দায়িত্ব নিয়েই চমক বার্নহামের, মন্ত্রিসভায় বড় রদবদল
  2. ইরানে টানা ১১তম রাতের বিমান হামলা যুক্তরাষ্ট্রের, আক্রান্ত চাবাহার-হামাদান
  3. ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় কত, জানালেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
  4. নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি এখতিয়ার নিউইয়র্ক সিটির নেই : মামদানি
  5. ইতালিতে পুলিশি হেফাজতে অভিবাসীর মৃত্যুর ঘটনায় বিক্ষোভ
  6. ১২তলা থেকে নারীর ওপর পড়লেন যুবক : নারীর মৃত্যু, জীবিত যুবক

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x