৪৮ ঘণ্টায় হাজার শয্যার হাসপাতাল বানাল চীন!
করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসার জন্য উহান শহরে ছয় দিনে একটি হাসপাতাল তৈরির কথা জানিয়েছিল চীন। কিন্তু বিশ্বকে অবাক করে দিয়ে সেই হাসপাতাল দেশটি বানিয়ে ফেলেছে মাত্র ৪৮ ঘণ্টায়।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য মেট্রো এক প্রতিবেদনে জানিয়েছে, নির্মাণকাজ শুরুর মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে উহান শহরে এক হাজার শয্যাবিশিষ্ট একটি বিশাল হাসপাতাল বানিয়ে ফেলেছে চীন সরকার।
প্রতিবেদনে বলা হয়, এক হাজার শয্যাবিশিষ্ট হাসপাতালটির নাম দেওয়া হয়েছে ডাবি মাউন্টেন রিজিওনাল মেডিকেল সেন্টার। স্থানীয় সময় মঙ্গলবার রাত ১০টা ৩০ মিনিট থেকে করোনাভাইরাস আক্রান্ত রোগী ভর্তিও শুরু করে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
উহানের হুয়াংজু জেলায় হাসপাতালটি নির্মাণে প্রায় পাঁচশ শ্রমিক, প্রকৌশলী ও পুলিশ বিরতিহীন কাজ করে এটি বানিয়েছেন।

অনলাইন ডেস্ক