সাপ আর মাছের মরণপন লড়াই, ভিডিও ভাইরাল
এই পৃথিবীতে প্রকৃতি অনেক অদ্ভুত ঘটনা মানুষের চোখের সামনে নিয়ে আসে। এমনই এক ঘটনার প্রত্যক্ষদর্শী হয়েছিলেন যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যের হকলি শহরের বাসিন্দা হেথার বারম্যান।
গত সপ্তাহে হেথার বারম্যান ইউটিউবে একটি ভিডিও শেয়ার করেন। ভিডিওতে দেখা যায়, একটি সাপ (যার স্থানীয় নাম ডায়মন্ডব্যাক ওয়াটার স্নেক) একটি মাগুর মাছের মাথা কামড়ে ধরে আছে।
স্থানীয় সংবাদমাধ্যম ‘চর্ন ডটকম’ জানায়, বারম্যানের ১০ বছর বয়সী ছেলে চিপার মাছ ধরতে গিয়ে এই দৃশ্য দেখতে পায়। শিশুটি লাঠি দিয়ে সাপ আর মাছকে আলাদা করতে চেষ্টা করে ব্যর্থ হয়। কারণ সাপ ও মাছ দুই প্রাণীই তখন মরণপন লড়াইয়ে মত্ত ছিল।
হেথার জানান, চিপারকে সহায়তা করার জন্য তিনি সেখানে গিয়েছিলেন। গিয়ে ভিডিওটি ধারণ করেন। তিনি অবাক হয়ে খেয়াল করেন যুদ্ধউন্মত্ত সাপ ও মাছ কেউই একে অপরকে ছাড়েতে চাইছে না। এমনকি মানুষের উপস্থিতিতেও তাদের কোনো হুঁশ নেই।
হেথার জানান, পরে সাপ অবশ্য মাছটিকে একটা যুদ্ধের সুযোগ দেয়। এরপর উভয়েই পানিতে ফিরে যায়।
চর্ন ডটকমকে হেথার বারম্যান বলেন, ‘সাপটি মাছটিকে পানির নিচে চেপে ধরার কিছুক্ষণ পর মাছটি আরো গভীর জলে চলে যায়। এ ছাড়া মাছটি অনেক বড়ো হওয়ায় সাপটির পক্ষে এটিকে খাওয়াও অসম্ভব ছিল।’
হেথার রসিকতা করে বলেন, ‘সবকিছুর শেষ ভালোভাবেই হয়েছে। শুধু সাপটাই একটু কষ্ট পেয়েছে হয়তো।’

এনডিটিভি