Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
কামাল পারভেজ অভি, মক্কা
১৮:৩২, ৩১ আগস্ট ২০১৭
আপডেট: ০০:০৯, ০১ সেপ্টেম্বর ২০১৭
কামাল পারভেজ অভি, মক্কা
১৮:৩২, ৩১ আগস্ট ২০১৭
আপডেট: ০০:০৯, ০১ সেপ্টেম্বর ২০১৭
আরও খবর
সৌদির প্রতিরক্ষা সামলে ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা করতে পারবে পাকিস্তান?
মার্কিন অবরোধ মোকাবিলায় যে কৌশল অবলম্বন করবে ইরান
আলোচনায় প্রস্তুত তেহরান, তারপরও যে শঙ্কা
যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানাল ইরান
গাজায় আশ্রয়কেন্দ্রে ইসরায়েলি হামলা ও পশ্চিম তীরে উচ্ছেদে জাতিসংঘের নিন্দা

২০ লাখ মুসল্লির পবিত্র হজ পালন

কামাল পারভেজ অভি, মক্কা
১৮:৩২, ৩১ আগস্ট ২০১৭
আপডেট: ০০:০৯, ০১ সেপ্টেম্বর ২০১৭
কামাল পারভেজ অভি, মক্কা
১৮:৩২, ৩১ আগস্ট ২০১৭
আপডেট: ০০:০৯, ০১ সেপ্টেম্বর ২০১৭

সৌদি আরবের মক্কায় ঐতিহাসিক আরাফাত ময়দানে মসজিদে নামিরায় আজ বৃহস্পতিবার কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শেষ হয়েছে পবিত্র হজ। হজের প্রধান উকুফে আরাফায় প্রায় ২০ লাখ হজ পালনকারী আরাফাতের ময়দানে সমবেত হয়েছেন। ধবধবে সাদা ইহরাম কাপড় পরা মুসল্লিরা জোহর ও আসরের নামাজ এক আজানে দুই ইকামতে আদায় করেন। এবার বাংলাদেশ থেকে আসা এক লাখ ২৭ হাজার ২২৯ জন হাজি হজ পালন করেন।

বাংলাদেশসহ ১৭২টি দেশের মুসলমানরা হজে অংশ নেন। আর আজকের দিনটিকে বলা হয় আরাফাত দিবস। ভেদাভেদ ভুলে গিয়ে এক আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় ২০ লাখ হাজি যোগ দিয়েছেন এবারের হজে। হাজিদের বিভিন্ন রকম সেবা দিতে কাজ করছে সৌদি আরব সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলো।

পবিত্র অনুভব আর ঐশী আবেগে উদ্ভাসিত লাখো মুসল্লির উপস্থিতিতে আরাফাতের সব প্রান্তর ছিল কাণায় কাণায় পূর্ণ। জাবালে রহমতে কেবল মানুষ আর মানুষ। ইসলামের ইতিহাসে হজ পালনে শুভ্র বসনে, অভিন্ন আর অবস্থানে অগণিত নারী পুরুষের কণ্ঠে ধ্বনিত হয়- লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ানিন মাতা লাকাওয়ালমুলক লা শারিকালাক। এর বাংলা অর্থ হচ্ছে, ‘আমি হাজির। হে আল্লাহ আমি হাজির। তোমার কোনো শরিক নেই। সব প্রশংসা ও নিয়ামত শুধুই তোমার। সব সাম্রাজ্য তোমার।’

সৌদি আরবের স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টায় আরাফাতের মসজিদে নামিরায় হাজিদের উদ্দেশে পবিত্র হজের খুতবা পাঠ করেন সৌদি আরবের সর্বোচ্চ ওলামা পরিষদের সদস্য, বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল-সৌদের রাজকীয় উপদেষ্টা শায়খ ড. সা’আদ বিন আন নসর আশ শাসরি।

পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা হচ্ছে আরাফাতের ময়দানে অবস্থান। আরাফাতের ময়দানের নামিরা মসজিদ থেকে খুতবা দেন নতুন খতিব ড. সা’আদ বিন আন নসর আশ শাসরি। এই খুতবায় মুসলিম উম্মাহর জন্য থাকে নানা দিকনির্দেশনা। প্রায় ঘণ্টাব্যাপী খুতবার পরই স্থানীয় সময় দুপুর ১টায় জোহরের সময় একই সঙ্গে জোহর ও আসরের কসর সালাতে ইমামতি করেন তিনি। এটাই হজের নিয়ম। সূর্যাস্ত পর্যন্ত লাখ লাখ হাজির সময় কাটে দোয়া, মোনাজাত ও মহান আল্লাহর দরবারে ফরিয়াদ করে।

সূর্যাস্তের পর পরই হাজিরা মুজদালিফার উদ্দেশে রওনা হবেন। সেখানে উপস্থিত হয়ে তাঁরা মাগরিব ও এশার নামাজ আদায় করে সেখানে রাতযাপন করবেন। মুজদালিফা থেকে পাথর সংগ্রহ করে হজের দ্বিতীয় দিন ১০ জিলহজ শুক্রবার মিনায় ফিরে যাবেন। মিনায় পৌঁছার পর হাজিদের পর্যায়ক্রমে চারটি কাজ সম্পন্ন করতে হয়। প্রথমে মিনাকে ডানদিকে রেখে হাজিরা দাঁড়িয়ে শয়তানকে (জামারা) পাথর নিক্ষেপ করবেন। দ্বিতীয় কাজ আল্লাহর উদ্দেশে পশু কোরবানি করা। অনেকেই মিনায় না পারলে মক্কায় ফিরে গিয়ে পশু কোরবানি দেন। তৃতীয় পর্বে মাথা ন্যাড়া করা। চতুর্থ কাজ তাওয়াফে জিয়ারত। হাজিরা মক্কায় ফিরে  কাবা শরিফ ‘তাওয়াফ’ ও ‘সাঈ’ (কাবার চারদিকে সাতবার ঘোরা ও সাফা-মারওয়া পাহাড়ে সাতবার দৌড়ানো) করে আবার মিনায় ফিরে যাবেন।

জিলহজের ১১ তারিখ শনিবার মিনায় রাতযাপন করে দুপুরের পর থেকে সূর্যাস্তের আগপর্যন্ত হাজিরা বড়, মধ্যম ও ছোট শয়তানের ওপর সাতটি করে পাথর নিক্ষেপ করবেন। আর এ কাজটি করা সুন্নত।

পরদিন ১২ জিলহজ রোববার মিনায় অবস্থান করে পুনরায় একইভাবে হাজিরা তিনটি শয়তানের ওপর পাথর নিক্ষেপ করবেন। শয়তানকে পাথর নিক্ষেপ করা শেষ হলে অনেকে সূর্যাস্তের আগেই মিনা ছেড়ে মক্কায় চলে যান। আর মক্কায় পৌঁছার পর  কাবা শরিফে স্থানীয়রা ছাড়া হাজিরা বিদায়ী তাওয়াফ, অর্থাৎ কাবা শরিফে পুনরায় সাতবার চক্কর দেওয়ার মাধ্যমে হাজিরা সম্পন্ন করবেন পবিত্র হজ পালন।

এবার হজে মক্কা নগরীসহ আরাফাত মিনা মুজদালিফায় কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। হাজিদের পরিচয়  নিশ্চিতের জন্য প্রতিবছরের মতো এবারও ইলেকট্রনিক ব্রেস লাইট সরবরাহ করা হয়েছে। পাশাপাশি হাজিদের পিপাসা নিবারণের জন্য ১৫ লাখ গ্যালন জমজমের পানি প্রস্তুত রাখা হয়েছে।

আজ মুসলিম জাতির সব দৃষ্টি ছিল আরাফাতের ময়দানে, কোটি হৃদয়ের স্পন্দন ছিল জাবালে রহমতকে ঘিরে, দেশ-দেশান্তরের লাখো হজযাত্রী যেন শত কোটি মুমিনের প্রতিধ্বনি হয়ে আল্লাহর দুয়ারে সমবেত। মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে নিজের সব কিছু বিলিয়ে দেওয়ার দৃপ্ত শপথ নিয়ে লাখ লাখ হাজির অংশগ্রহণে অনুষ্ঠিত হয়ে গেল পবিত্র হজ।

এবার সৌদি আরবের রাজকীয় অতিথি হিসেবে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ ছাড়াও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি, ধর্মমন্ত্রী অধ্যাপক মতিউর রহমান,স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, চট্টগ্রামের ফটিকছড়ির সংসদ সদস্য নজিবুল বশর মাইজভান্ডারীসহ আরো কয়েকজন সংসদ সদস্য হজ পালন করেন।

সর্বাধিক পঠিত
  1. ইরানের সঙ্গে পরবর্তী আলোচনা কবে জানালেন ট্রাম্প
  2. সৌদির প্রতিরক্ষা সামলে ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা করতে পারবে পাকিস্তান?
  3. স্বর্ণের দামে বড় লাফ
  4. যে স্থানে হতে পারে ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী শান্তি আলোচনা
  5. মার্কিন অবরোধ মোকাবিলায় যে কৌশল অবলম্বন করবে ইরান
  6. মার্কিন অবরোধ ইরানের কতটা ক্ষতি করবে, পরিত্রাণের উপায় কী?

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x