নবজাতকের মুখ দেখেই মায়ের মৃত্যু !
দুনিয়ার আর সব মায়ের মতো তাঁরও স্বপ্ন ছিল মা হবেন। এক ফুটফুটে সন্তানের জন্ম দেবেন। প্রথম ইচ্ছেটি পূরণ হলেও দ্বিতীয়টি হয়নি। শারীরিক গঠনে সমস্যা ছিল সদ্য জন্ম নেওয়া সন্তানটির। আর এটাই সহ্য করতে পারেননি ২১ বছর বয়েসী মা। আর তাই সন্তানকে দেখেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো কর্নাটকের এক মহিলার।
ভারতের কর্নাটক রাজ্যের চামরাজ নগরে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে ওয়ান ইন্ডিয়া জানায়, গতকাল রোববার ওয়ামসা হাসপাতালে মাদাম্মা গৌড়া নামের এক নারী এক ছেলে সন্তানের জন্ম দেন তিনি। কিন্তু, জন্মের পর দেখা যায় সন্তানের মুখ ও নাক একসঙ্গে জোড়া অবস্থায় রয়েছে। আর তা দেখেই হৃদরোগে আক্রান্ত হন মাদাম্মা। প্রায় সঙ্গে সঙ্গেই মৃত্যু হয় তাঁর।
তবে সদ্যোজাত সুস্থ রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। আর শিশুটির এই শারীরিক সমস্যা অস্ত্রোপচারের মাধ্যমে দূর করা যেতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

অনলাইন ডেস্ক