মক্কায় এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকীতে চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা

সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে মক্কা এনটিভি দর্শক ফোরাম। এনটিভির গৌরবের ২৪তম বর্ষে পদার্পণ উপলক্ষে এই শুভেচ্ছা বিনিময়ের আয়োজন করা হয়।গতকাল শনিবার (১১ জুলাই) স্থানীয় সময় এশার নামাজের পর এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন এনটিভি দর্শক ফোরাম মক্কা শাখার সভাপতি এইচ এম পারভেজ মৃধা, সাধারণ...