লোহিত সাগরের উপকূলে প্রভাব বাড়াচ্ছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা

ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা লোহিত সাগর উপকূল ঘেঁষে দ্রুত গতিতে অগ্রসর হচ্ছে। এর ফলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ ‘বাব আল-মানদেব প্রণালি’র ওপর তাদের নিয়ন্ত্রণ আরও বেড়ে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে।ইয়েমেনের সরকার বিরোধী হুতি যোদ্ধারা লোহিত সাগর উপকূলের গুরুত্বপূর্ণ এলাকাগুলো দখল করে নিচ্ছে। তাদের দখল করা এলাকাগুলোর মধ্যে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্দর নগরী মোচাও রয়েছে।...