Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • আরব দুনিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
২৩:৪০, ০৬ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ২৩:৪৪, ০৬ সেপ্টেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
২৩:৪০, ০৬ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ২৩:৪৪, ০৬ সেপ্টেম্বর ২০২৬
আরও খবর
দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে ইরান
মাদকসংক্রান্ত অপরাধে মিসরের জনপ্রিয় উপস্থাপিকাসহ ১২ জনের মৃত্যুদণ্ড
রংপুরে খাদেম হত্যায় দুজনের মৃত্যুদণ্ড বহাল, খালাস পাঁচজন
ইরানের ৩ তেল ট্যাংকারে হামলা যুক্তরাষ্ট্রের
মার্কিন চাপের মুখে ইরানিদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান পেজেশকিয়ানের
সরকার বিরোধী বিক্ষোভে অংশগ্রহণ

ইরানে যমজ বোনের একজনের মৃত্যুদণ্ড, অন্যজনের ২৫ বছরের জেল

এনটিভি অনলাইন ডেস্ক
২৩:৪০, ০৬ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ২৩:৪৪, ০৬ সেপ্টেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
২৩:৪০, ০৬ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ২৩:৪৪, ০৬ সেপ্টেম্বর ২০২৬
তারানেহ রহিমি ও রোমিনা রহিমি। এক্স থেকে নেওয়া ছবি 

চলতি বছরের শুরুর দিকে সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে ১৯ বছর বয়সী যমজ দুই বোনকে কঠোর শাস্তি দিয়েছে ইরানের আদালত। তাদের মধ্যে তারানেহ রহিমিকে মৃত্যুদণ্ড এবং তার বোন রোমিনা রহিমিকে ২৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়, যখন তাদের গ্রেপ্তার করা হয়, তখন তারা দুজনই উচ্চমাধ্যমিকের শিক্ষার্থী ছিলেন। মাঝরাতে সশস্ত্র ব্যক্তিরা তাদের বাড়ি থেকে তুলে নিয়ে যায়, যাদের পরবর্তীতে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সদস্য হিসেবে শনাক্ত করা হয়।

গ্রেপ্তারের পর দীর্ঘ চার মাস পরিবার তাদের কোনো খোঁজ পায়নি। তাদের মা মারজিয়া নূরমোহাম্মদী বিভিন্ন হাসপাতাল ও সরকারি দফতরে ঘুরে অবশেষে জানতে পারেন, তার দুই মেয়ে ইস্পাহানের দৌলতাবাদ কারাগারে বন্দি রয়েছেন। মে মাসে মা তাদের সঙ্গে দেখা করার অনুমতি পান। কিন্তু তিনি নিজের সন্তানদের চিনতেই পারেননি; কারণ তাদের শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন ছিল এবং মুখমণ্ডল মারাত্মকভাবে ফুলে গিয়েছিল। 

যুক্তরাষ্ট্রের ইউটাহতে বসবাসকারী তাদের কাজিন মাসুদ নূরমোহাম্মদী জানান, নির্যাতনের ফলে তাদের কনুই, আঙুলের জোড়া ও পায়ের হাড় ভেঙে দেওয়া হয়েছিল। চুল উপড়ে ফেলা হয়েছিল। তাদের নির্জন কারাবাসে রাখা হতো। চুল ধরে এক কক্ষ থেকে অন্য কক্ষে টেনে-হিঁচড়ে নেওয়া হতো।

মাসুদ নূরমোহাম্মদী বলেন, স্বপ্নবাজ তারানেহের চোখ দেখলেই তার সরলতা বোঝা যায়। আমার মনে হয় তারা (ইরান সরকার) কেবল মানুষের মনে চরম ভয় ঢুকিয়ে দিতে চায়।

তারানেহ আদালতকে জানান, তার কাছ থেকে জোরপূর্বক স্বীকারোক্তি নেওয়া হয়েছে। স্বীকারোক্তিমূলক কাগজে সই না করলে তার বোন রোমিনাকে তার সামনেই ধর্ষণের হুমকি দেওয়া হয়েছিল বলে জানিয়েছে পরিবার।

তাদের বিচারে মা কিংবা পরিবারকে উপস্থিত থাকতে দেওয়া হয়নি। আইনজীবীরা আদালতে জানান, নির্যাতনের মাধ্যমে এই স্বীকারোক্তি আদায় করা হয়েছে। তাদের কোনো ধরনের সহিংসতায় যুক্ত থাকার প্রমাণও উপস্থাপন করা হয়নি।

গত ৮ ও ৯ জানুয়ারি ইস্পাহানে লাখ লাখ মানুষের সঙ্গে সাধারণ বিক্ষোভকারী হিসেবে দুই বোন মিছিলে যোগ দিয়েছিলেন। এর আগে তারা কোনো রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেননি।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, গত ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া সংঘাতের পর এ বছর ইরানে ৫০০ জনেরও বেশি মানুষের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। যার মধ্যে অন্তত ২৯ জন ছিলেন সরকারবিরোধী বিক্ষোভের সঙ্গে যুক্ত। বিক্ষোভে অংশ নেওয়া অন্তত ১৬ জন নারীকে ইতোমধ্যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

ইরান মৃত্যুদণ্ড বিক্ষোভ

সংশ্লিষ্ট সংবাদ: ইরান

৪ ঘন্টা আগে
দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে ইরান
০৫ সেপ্টেম্বর ২০২৬
মার্কিন চাপের মুখে ইরানিদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান পেজেশকিয়ানের
০৩ সেপ্টেম্বর ২০২৬
বিয়ের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের হামলার প্রতিশোধ নেওয়া হবে : আইআরজিসি
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ১৫০ কিমি দূর থেকে উড়ে আসছে আগ্নেয়গিরির ছাই, বন্ধ ইন্দোনেশিয়ার প্রধান বিমানবন্দর
  2. ভারতে মুসলিম পরিচয় জেনে দুই নারী সাংবাদিককে বেধড়ক পেটালো পুলিশ
  3. ইরানের ৩ তেল ট্যাংকারে হামলা যুক্তরাষ্ট্রের
  4. ডিআর কঙ্গোতে বিয়ের অনুষ্ঠানে আগুন, নিহত ২২
  5. মার্কিন চাপের মুখে ইরানিদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান পেজেশকিয়ানের
  6. নেপালে বন্যার ১০ দিন পর আটকে পড়া দুইজনকে জীবিত উদ্ধার

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x