সংঘাত মোকাবিলায় প্রস্তুত ইরান, সামরিক শক্তি বৃদ্ধির ঘোষণা

যুক্তরাষ্ট্রসহ যেকোনো শত্রুপক্ষের নতুন হুমকি বা যুদ্ধের আশঙ্কা মোকাবিলায় ইরান সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মজিদ ইবনে আল-রেজা। তিনি জানিয়েছেন, বিগত যেকোনো সময়ের সংঘাতের চেয়ে বর্তমানে ইরানের সামরিক প্রতিরক্ষা সক্ষমতা অনেক উন্নত, সর্বাধুনিক ও শক্তিশালী। আজ রোববার (১৩ সেপ্টেম্বর) ইরানি গণমাধ্যমে দেওয়া এক বক্তব্যে...