Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • আরব দুনিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
০৮:১৫, ১০ মে ২০২৬
আপডেট: ১১:২৫, ১০ মে ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০৮:১৫, ১০ মে ২০২৬
আপডেট: ১১:২৫, ১০ মে ২০২৬
আরও খবর
হলি আর্টিজানে হামলার ১০ বছর : কী ঘটেছিল সেদিন
টর্চ জ্বালিয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২০
৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট পাস
মানবতাবিরোধী অপরাধে ইনুর ৩০ বছরের কারাদণ্ড, ভোগ করবেন ১০ বছর
সংসদে ছাঁটাই প্রস্তাব নাকচ

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৩৯

এনটিভি অনলাইন ডেস্ক
০৮:১৫, ১০ মে ২০২৬
আপডেট: ১১:২৫, ১০ মে ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০৮:১৫, ১০ মে ২০২৬
আপডেট: ১১:২৫, ১০ মে ২০২৬

লেবাননে ইসরায়েলের তীব্র বিমান হামলায় আরও ৩৯ জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। স্থানীয় সময় শনিবার (৯ মে) দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় চালানো হামলায় হতাহতের এ ঘটনা ঘটে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দক্ষিণাঞ্চলীয় সাকসাকিয়েহ শহরে এক ইসরায়েলি হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে এক শিশুও রয়েছে। এ হামলায় আরও অন্তত ১৫ জন আহত হয়েছেন, যাদের মধ্যে তিন শিশু রয়েছে। খবর বিবিসির। 

ইসরায়েলি বাহিনী (আইডিএফ) দাবি করেছে, তারা হিজবুল্লাহর সদস্যদের লক্ষ্য করে হামলা চালিয়েছে। আইডিএফ এক বিবৃতিতে বলেছে, বেসামরিক নাগরিক হতাহতের খবর আমরা জানি। তারা আরও দাবি করে, হামলার আগে নির্ভুল অস্ত্র ও আকাশ নজরদারির মাধ্যমে বেসামরিক ক্ষয়ক্ষতি কমানোর চেষ্টা করা হয়েছে।

লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানায়, শনিবার দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় ব্যাপক হামলা চালায় ইসরায়েল।

অন্যদিকে, নাবাতিয়েহ এলাকায় মোটরসাইকেলে থাকা এক সিরীয় নাগরিক ও তার ১২ বছর বয়সী মেয়েকে লক্ষ্য করে ড্রোন হামলার অভিযোগ উঠেছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, প্রথম হামলার পর আবারও তাদের ওপর হামলা চালানো হয়। এতে ওই সিরীয় নাগরিক নিহত হন। পরে আহত শিশুকেও তৃতীয় দফায় সরাসরি লক্ষ্য করে হামলা করা হয় বলে অভিযোগ করা হয়েছে। শিশুটি বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় অস্ত্রোপচারের মধ্যে রয়েছে।

এদিকে হিজবুল্লাহ উত্তর ইসরায়েলে ড্রোন হামলা চালিয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এতে তিনজন ইসরায়েলি সেনা আহত হয়েছেন, যাদের একজনের অবস্থা গুরুতর।

গত ১৬ এপ্রিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দিলেও দুই পক্ষের মধ্যে সংঘর্ষ অব্যাহত রয়েছে।

ইসরায়েলি বাহিনী বর্তমানে সীমান্তবর্তী লেবাননের একটি অংশ দখল করে রেখেছে। তাদের দাবি, উত্তরাঞ্চলীয় ইসরায়েলি বসতিগুলো রক্ষায় হিজবুল্লাহমুক্ত নিরাপত্তা অঞ্চল গঠন করাই এর উদ্দেশ্য। তবে মানবাধিকার সংগঠনগুলো বলছে, সীমান্তবর্তী গ্রামগুলো ধ্বংসের ঘটনাগুলো যুদ্ধাপরাধের শামিল হতে পারে।

গত ২ মার্চ থেকে লেবাননে ইসরায়েলি হামলায় মোট ২ হাজার ৭৯৫ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। অন্যদিকে ইসরায়েল জানিয়েছে, দক্ষিণ লেবাননে ১৭ সেনা ও একজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এছাড়া উত্তর ইসরায়েলে নিহত হয়েছেন আরও দুই বেসামরিক ব্যক্তি।

লেবানন ইসরায়েল হামলা নিহত ভিডিও সংবাদ

সংশ্লিষ্ট সংবাদ: লেবানন

২০ জুন ২০২৬
যুক্তরাষ্ট্রকে অবশ্যই সমঝোতা স্মারক মেনে চলতে হবে : ইরান
১৯ জুন ২০২৬
লেবাননে যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল ও হিজবুল্লাহ
১৯ জুন ২০২৬
লেবাননে লড়াই ছড়িয়ে পড়ায় শুরুতেই সংকটে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি
  • আরও
সর্বাধিক পঠিত
  1. যুক্তরাষ্ট্র-ইরানকে আলোচনা অব্যাহত রাখার আহ্বান চীনের
  2. যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্বের নীতি বহাল, ট্রাম্পের আদেশ খারিজ
  3. দোহায় যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো বৈঠকের পরিকল্পনা নেই ইরানের
  4. ধোয়া হলো পবিত্র কাবাঘর
  5. ১৩ বছরের মধ্যে এক প্রান্তিকে সর্বনিম্নে স্বর্ণের বাজার
  6. ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x