পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৮ শিশুর মৃত্যু, আহত বহু

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারের একটি বেসরকারি প্রাথমিক স্কুলের ছাদ ধসে অন্তত ২৮ শিশু ও এক নারী শিক্ষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও বহু শিক্ষার্থী ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে। আহত অন্তত ২০ জনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়েছে।আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) পেশোয়ারের ডির কলোনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর জিও নিউজের।পেশোয়ারের লেডি রিডিং হাসপাতাল (এলআরএইচ) প্রশাসন জানায়,...