নতুন বিক্ষোভ সামনে রেখে ফ্রান্সে মোতায়েন ৭০ হাজার পুলিশ

সপ্তাহখানেক আগে ফ্রান্সে গণবিক্ষোভ ঘিরে সাম্প্রতিক বছরগুলোর অন্যতম ভয়াবহ নগর সহিংসতা ছড়িয়ে পড়ার পর, শনিবার হতে যাওয়া নতুন বিক্ষোভ দমনে দেশজুড়ে ৭০ হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হচ্ছে। আজ শুক্রবার (২৩ অক্টোবর) এ তথ্য জানিয়েছে দেশটির সরকার। খবর বার্তা সংস্থা এএফপির।চলমান এই অভ্যন্তরীণ সংকটের কারণে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এ মাসের শেষদিকে নাইজেরিয়া ও সেনেগালে তার প্রস্তাবিত সফর স্থগিত...