নিজের পা নিজেই কাটলেন, ৮ মাস পর ইউক্রেনের সেনাকে ড্রোনে ঝুলিয়ে উদ্ধার

বোমার আঘাতে ধ্বংস হয়ে যাওয়া স্কুলের বয়লারের নিচে ছোট্ট এক গর্তে জবুথবু হয়ে বসে ছিলেন ইউক্রেনীয় পদাতিক সেনা কনস্ট্যান্টিন ভ্লাসেনকো। চারদিকে তখন ঘনিয়ে আসছিল বিভীষিকাময় অন্ধকার। বাঁচতে হলে তাঁকে এমন এক সিদ্ধান্ত নিতে হতো যা ভাবলেও গায়ের লোম শিউরে ওঠে- নিজের একমাত্র অবশিষ্ট পা-টি নিজের হাতেই কেটে ফেলা।গত বছরের ফেব্রুয়ারিতে এক রুশ ড্রোন হামলায় বাঁ পা হারান ইউক্রেনের ৩০তম মেকানাইজড ব্রিগেডের এই ৪৯...