এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে ৭ আরোহীর মৃত্যু

ভারতের ঝাড়খণ্ড রাজ্যের চাতরা জেলায় ভয়াবহ দুর্ঘটনায় এয়ার অ্যাম্বুলেন্সের ৭ আরোহীর সবাই নিহত হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাঁচি থেকে দিল্লি যাওয়ার পথে সিমারিয়া এলাকার ঘন জঙ্গলে রেডবার্ড এয়ারওয়েজের এই বিমানটি বিধ্বস্ত হয়। চাতরার ডেপুটি কমিশনার কীর্তিশ্রী জি পিটিআই নিউজ এজেন্সিকে এই তথ্য নিশ্চিত করেছেন। খবর এনডিটিভির। রাঁচি বিমানবন্দর থেকে সন্ধ্যা ৭টা ১১ মিনিটে বিমানটি উড্ডয়ন করে।...