Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • আরব দুনিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:২০, ২২ ফেব্রুয়ারি ২০২৪
আপডেট: ০৯:২৫, ২২ ফেব্রুয়ারি ২০২৪
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:২০, ২২ ফেব্রুয়ারি ২০২৪
আপডেট: ০৯:২৫, ২২ ফেব্রুয়ারি ২০২৪
আরও খবর
গাজায় নিহত বেড়ে ৭৪ হাজার ৩৭০, ধ্বংসস্তূপ থেকে উদ্ধার আরও ৮৩৬ মরদেহ
তিন বছর আগের এই দিনে ইসরায়েলে হামলা চালায় হামাস, এরপর যা হলো
গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৭৪ হাজার ২২৯, ধ্বংসস্তূপের নিচে লাশের সারি
ইসরায়েলে অস্ত্র রপ্তানিতে যুক্তরাজ্যের কড়াকড়ি, বাতিল ৮০ লাইসেন্স
গাজার মতো পশ্চিম তীরেও যুদ্ধের হুমকি ইসরায়েলি মন্ত্রীর

অবনতিশীল স্বাস্থ্য ও মানবিক পরিস্থিতিতে গাজা এখন মৃত্যুপুরী : ডব্লিউএইচও

এনটিভি অনলাইন ডেস্ক
০৯:২০, ২২ ফেব্রুয়ারি ২০২৪
আপডেট: ০৯:২৫, ২২ ফেব্রুয়ারি ২০২৪
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:২০, ২২ ফেব্রুয়ারি ২০২৪
আপডেট: ০৯:২৫, ২২ ফেব্রুয়ারি ২০২৪
গাজার খান ইউনিস শহরে ডক্টরস উইদাউট বর্ডারের আবাসস্থলে ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত ভবন। ছবি : এএফপি

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদরোস আধানম গ্যাব্রেয়াসুস বলেছেন, ক্রমেই অবনতি হতে থাকা স্বাস্থ্য ও মানবিক পরিস্থিতির কারণে যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকা এখন ‘মৃত্যুপুরী’তে পরিণত হয়েছে। অন্যদিকে ফিলিস্তিন রেড ক্রিসেন্ট সোসাইটি হুঁশিয়ারি দিয়ে বলেছে, গত এক মাস ধরে গাজার খান ইউনিস শহরের আল-আমল হাসপাতাল অবরোধ করে রাখার কারণে সেখানে বিপর্যয়কর পরিস্থিতি তৈরি হতে পারে। খবর আলজাজিরার।

চিকিৎসকদের আন্তর্জাতিক সংস্থা ডক্টরস উইদাউট বর্ডারস (এমএসএফ) জানিয়েছে, ইসরায়েলি হামলার কারণে তারা দিশেহারা। আল-মাওয়াসিতে তাদের একটি আশ্রয় শিবিরে ইসরায়েলি হামলায় তাদের একজন কর্মকর্তার পরিবারের দুই সদস্য নিহত হয়েছে এবং আরও ছয়জন আহত হয়েছে।

এমএসএফের পরিচালক মেইনি নিকোলাই এক বিবৃতিতে বলেন, ইসরায়েল সব কিছু জেনেশুনেই সাহায্যকর্মী ও তাদের স্বজনরা যেসব ভবনে বসবাস করছে, সেগুলোতে হামলা চালাচ্ছে। তিনি বলেন, ‘জনাকীর্ণ শহুরে এলাকাগুলোতে যে পরিমাণ শক্তি প্রয়োগ করা হচ্ছে, তাতে আমরা হতভম্ব।’

এদিকে, উত্তর গাজায় খাদ্য সংকট তীব্র আকার ধারণ করেছে। গত তিন সপ্তাহ থেকে সেখানে গোখাদ্য ছাড়া আর কিছু পাওয়া যচ্ছে না বলে জানিয়েছেন গাজার সরকারি মিডিয়া অফিসের প্রধান ইসমাইল আল-তাওয়াবতেহ।

জাতিসংঘের খাদ্য সহায়তা সংস্থা ডব্লিউএফপি গাজার উত্তর অংশে অভুক্ত মানুষের মাঝে খাদ্য সরবরাহ বন্ধ করে দিয়েছে। এসব এলাকায় ইসরায়েলি হামলার কারণে বিপজ্জনক পরিস্থিতি তৈরি হওয়ায় তাদের তৎপরতা বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

এই সিদ্ধান্তের ফলে গাজায় হাজার হাজার ফিলিস্তিনি দুর্ভিক্ষের মুখোমুখি হবে বলে ধরে নেওয়া হচ্ছে। তবে পরিস্থিতির উন্নতি না হলে এবং সংস্থাটির কর্মীদের জীবনের গ্যারান্টি না দিলে সাহায্য কাজ শুরু করা যাবে না বলে মনে করছে ডব্লিউএইচও।

জাতিসংঘের মানবিক সহায়তা সংস্থা ওসিএইচএ জানিয়েছে, গাজায় গতকাল বুধবার (২১ ফেব্রুয়ারি) সাহায্যপণ্য নিয়ে মাত্র চারটি ট্রাক প্রবেশ করতে পেরেছে। গত সপ্তাহ নাগাদ গাজায় গড়ে প্রতিদিন ৪৭টি ট্রাক সাহায্য পাঠিয়ে আসছিল সংস্থাটি। তবে এর আগে প্রতিদিন ১৩৩টি ট্রাকে করে সেখানে পণ্য পাঠানো হতো। স্যাটেলাইটের ছবিতে দেখা যায়, গতকাল গাজার রাফাহ সীমান্তে শত শত পণ্যবাহী ট্রাক আটকে আছে।

এদিকে গাজার নুসেইরাত শরণার্থী শিবির ও পার্শ্ববর্তী জেইতুন এলাকায় ইসরায়েলি হামলায় ১৯ জন নিহত হয়েছে। হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত বছরের ৭ অক্টোবরের পর থেকে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ২৯ হাজার ৩১৩ জন ফিলিস্তিনি মারা গেছে।

ইসরায়েল-ফিলিস্তিন গাজা ফিলিস্তিন
০৯ অক্টোবর ২০২৫
যুদ্ধবিরতি ঘোষণার পরও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত
০৮ অক্টোবর ২০২৫
শহীদুল আলমদের বহনকারী জাহাজ আটকের তথ্য জানাল ফ্রিডম ফ্লোটিলা
০৮ অক্টোবর ২০২৫
ইসরায়েলি বাহিনীর হাতে বাংলাদেশি আলোকচিত্রী শহীদুল আলম আটক
০৮ অক্টোবর ২০২৫
ইসরায়েলি কারাগারে মার্কিন কর্মীর ওপর ‘মানসিক নির্যাতনের’ অভিযোগ
০৮ অক্টোবর ২০২৫
যুদ্ধ শেষের নিশ্চয়তা চায় হামাস, আলোচনায় অগ্রগতি
০৭ অক্টোবর ২০২৫
সংঘাত অবসানের সুযোগ কাজে লাগাতে পারবে ইসরায়েল-হামাস?
০৭ অক্টোবর ২০২৫
গাজা ইস্যুতে ট্রাম্প বললেন ‘আমরা একটি চুক্তির খুব কাছাকাছি আছি’
০৬ অক্টোবর ২০২৫
গ্রেটা থুনবার্গসহ সুমুদ ফ্লোটিলার আরও ১৭০ জনকে ইউরোপে পাঠাল ইসরায়েল
০৬ অক্টোবর ২০২৫
জিম্মিদের মুক্তির জন্য ইসরায়েলকে হামলা বন্ধ করতে হবে : রুবিও
০৫ অক্টোবর ২০২৫
গাজা চুক্তি নিয়ে আলোচনা ‘কয়েক দিন’ চলবে : ট্রাম্প
  • আরও
সর্বাধিক পঠিত
  1. টানা কমার পর স্বর্ণের দামে বড় লাফ
  2. জন্তর মন্তরে বিক্ষোভের অনুমতি নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি
  3. মন্দিরে বন্দুক হামলার চক্রান্ত, মার্কিন তরুণ গ্রেপ্তার
  4. সামরিক অভিযানের তথ্য ফাঁসকারীদের গুলি করা উচিত : ট্রাম্প
  5. মক্কায় বাংলাদেশি নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
  6. সৌদি ভ্রমণে নতুন সতর্কতা জারি তিন দেশের

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x