Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • আরব দুনিয়া
কামাল পারভেজ অভি, মক্কা
১০:০০, ১৫ মার্চ ২০২৪
আপডেট: ১০:০৫, ১৫ মার্চ ২০২৪
কামাল পারভেজ অভি, মক্কা
১০:০০, ১৫ মার্চ ২০২৪
আপডেট: ১০:০৫, ১৫ মার্চ ২০২৪
আরও খবর
বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদিতে পৌঁছেছে
সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরামের পূর্ণাঙ্গ কমিটি গঠন
যুক্তরাষ্ট্র–ইরান সংলাপ নিয়ে জেদ্দায় সৌদি–পাকিস্তান বৈঠক
ইরান ইস্যুতে সৌদি-তুরস্ক সফরে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
সৌদির প্রতিরক্ষা সামলে ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা করতে পারবে পাকিস্তান?

মক্কার মসজিদুল হারামে প্রতিদিন ইফতারে শরিক হন লাখো মুসল্লি

কামাল পারভেজ অভি, মক্কা
১০:০০, ১৫ মার্চ ২০২৪
আপডেট: ১০:০৫, ১৫ মার্চ ২০২৪
কামাল পারভেজ অভি, মক্কা
১০:০০, ১৫ মার্চ ২০২৪
আপডেট: ১০:০৫, ১৫ মার্চ ২০২৪
মক্কার মসজিদুল হারামে ইফতারে ব্যস্ত রোজাদাররা। ফাইল ছবি

প্রতি বছর রমজান মাসে সৌদি আরবের মক্কায় বায়তুল্লাহ শরিফ মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববীতে অপূর্ব আধ্যাত্মিক আবহের সৃষ্টি হয়। সৌদি সরকারের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে মক্কার মসজিদুল হারামে প্রতিদিন বিশ্বের অন্যতম বড় ইফতার সমাবেশ হয়। মুসলিমদের সবচেয়ে পবিত্র এই মসজিদে ইফতার করতে ছুটে আসেন বিশ্বের নানা প্রান্তের মানুষ।  

সৌদির ইসলাম, দাওয়াহ ও নির্দেশনা বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মক্কায় মসজিদুল হারামে প্রতিদিন এক লাখ ইফতারি প্যাকেট মুসল্লিদের মাঝে বিতরণ করা হয়। তবে ক্রমান্বয়ে বেড়েই চলেছে ইফতারের চাহিদা। ইফতার বিতরণের জন্য কঠোর নিরাপত্তার ব্যবস্হা নেওয়া হয়েছে। মক্কার মসজিদুল হারামে ইফতার বিতরণে জন্য ৪০ হাজার কর্মী নিয়োগ করা হয়েছে। পাশাপাশি ইফতারে অংশ নিতে আসা নারীদের সহায়তার জন্য ১০ হাজার নারী কর্মীও নিয়োগ দিয়েছে সৌদি সরকার।

মসজিদুল হারামে ইফতার করার জন্য দূর-দূরান্ত থেকে আসরের নামাজের পর মুসল্লিরা উপস্থিত হতে থাকেন। সৌদি আরবেও সময়ের সঙ্গে পাল্টে গেছে খাদ্যাভ্যাস, সেই সঙ্গে ইফতারও। এখন মসজিদুল হারামে প্রতিদিন ইফতারে রোজাদারদের জন্য দেওয়া হয় বিভিন্ন ধরনের মসলাদার খাবার, স্যুপ বা শরবত, কাবাব, ফাতির (রুটি), লবণ, সবজি, খেজুর ও জমজমের পানি।

ইফতার সরবরাহ সওয়াবের কাজ। তাই আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে মক্কা নগরীর হাজার-হাজার মানুষ ছাড়াও পবিত্র ওমরাহ পালন করতে আসা বিশ্বের লাখ লাখ মুসলমান, যার যার সামর্থ্য অনুযায়ী ইফতার সামগ্রী নিয়ে ছুটেন মসজিদুল হারাম ও মসজিদে নববীতে। এবার নতুন নিয়মে পবিত্র কাবা প্রাঙ্গণে ইফতারির আয়োজন করা হচ্ছে। যারা ইফতার সামগ্রী প্রদান করেন তারা সুপারভাইজার ও স্বেচ্ছাসেবক নিয়োগ করবেন। তারা ইফতার সাজানো ও পরিষ্কারের দায়িত্ব পালন করবেন। মসজিদুল হারামের প্রায় ৯০টি গেট দিয়ে রোজাদার মুসল্লিরা ধীরস্থীরভাবে প্রবেশ করেন। সব ভেদাভেদ ভুলে এভাবে একসঙ্গে পাশাপাশি বসে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে ইফতার গ্রহণের এমন দৃশ্য বিশ্বের আর কোথাও দেখা যায় না।

রমজান আসার ১৫ দিন আগে থেকেই মক্কায় রোজার প্রস্তুতি শুরু হয়ে যায়। রমজানকে ঘিরে চারদিকে পড়ে যায় সাজ সাজ রব। একে অন্যকে জানায় রমজানের অভিবাদন। দেখা-সাক্ষাতে মানুষ রমজানের সওগাত জানায় ‘শাহরু আলাইকা মোবারাক’ বলে। রমজানকে ঘিরে দাওয়াতি কাজ শুরু করেন অনেকেই। বিভিন্ন রকমের হ্যান্ডবিল, লিফলেট, ছোট পুস্তিকা, সকাল-সন্ধ্যার দোয়ার ছোট কার্ড ইত্যাদি ছাপিয়ে মসজিদে মসজিদে বা ব্যক্তিপর্যায়ে বিতরণ করা হয়। আর এ ধারা অব্যাহত থাকে রমজান মাসজুড়ে। এ বছর ওমরা পালনকারীদের এই সংখ্যা গত বছরের তুলনায় বেশি। এক সরকারি পরিসংখ্যানের বরাত দিয়ে এ খবর জানিয়েছে সৌদি গেজেট। তবে সৌদি নাগরিকরা রমজানের অর্ধেক অতিবাহিত হওয়ার পর ওমরা আদায়ে মনোযোগী হবেন এবং রমজানের শেষ দশকে হারামাইন শরিফে ইতিকাফের জন্য একত্রিত হবেন। এভাবেই ওমরা আদায় ও পূণ্য কাজের মাধ্যমে উৎসবমুখর পরিবেশে রমজানের সিয়াম পালন করেন মহানবী (সা.) এর দেশের নাগরিক ও অতিথিরা।

সৌদি আরব মক্কা মদিনা ইফতার রমজান
০৩ এপ্রিল ২০২৬
সৌদি আরবে হাজার বছরের পুরোনো কোরআন উন্মোচন
০৩ এপ্রিল ২০২৬
হজ পালন সহজ করতে মক্কায় হচ্ছে নতুন বিমানবন্দর
০১ এপ্রিল ২০২৬
সৌদি আরবের প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা
৩১ মার্চ ২০২৬
সৌদিতে প্রবাসী সাংবাদিকদের ঈদ পুনর্মিলনী
২৯ মার্চ ২০২৬
সৌদি যুবরাজকে উদ্দেশ্য করে ট্রাম্পের কুরুচিপূর্ণ মন্তব্য
২৮ মার্চ ২০২৬
স্বাধীনতা দিবস উপলক্ষে রিয়াদে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
২৮ মার্চ ২০২৬
সৌদির মার্কিন ঘাঁটিতে ইরানি হামলা, ১২ সেনা আহত
২৭ মার্চ ২০২৬
সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত প্রবাসী বাংলাদেশির দাফন সম্পন্ন
১৮ মার্চ ২০২৬
মসজিদুল হারামে শায়খ আল-সুদাইসের টানা ৩৬ বছর কোরআন খতম
১৮ মার্চ ২০২৬
সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় আহত বাংলাদেশি যুবকের মৃত্যু
  • আরও
সর্বাধিক পঠিত
  1. আর কোনো দেশের যুদ্ধের ময়দান হবে না লেবানন : জোসেফ আউন
  2. যুক্তরাষ্ট্র-ইরানের আলোচনার সময় নিয়ে যা জানা গেল
  3. ফের হরমুজ প্রণালি বন্ধের হুমকি ইরানের
  4. ১০ বিলিয়ন ডলারের মামলার নিষ্পত্তি চান ট্রাম্প, তৈরি হয়েছে নতুন বিতর্ক
  5. পারমাণবিক কর্মসূচি স্থগিতে সম্মত ইরান, দাবি ট্রাম্পের
  6. জ্বালানির মূল্য দ্বিগুণ হওয়ায় ৬ রুটে ফ্লাইট বাতিল করল এয়ার কানাডা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x