Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • এশিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
১১:১০, ১৫ মে ২০২৪
আপডেট: ১১:১০, ১৫ মে ২০২৪
এনটিভি অনলাইন ডেস্ক
১১:১০, ১৫ মে ২০২৪
আপডেট: ১১:১০, ১৫ মে ২০২৪
আরও খবর
ওমরাহ করতে গিয়ে সড়কে ঝরল ৫ বাংলাদেশির প্রাণ
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কিশোর নিহত
প্রেমিকার পরিবারের ধাওয়ায় ছাদ থেকে পড়ে প্রেমিকের মৃত্যু
দাউদকান্দিতে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ২
উদ্ধার অভিযানের প্রস্তুতিকালে বাসচাপায় প্রাণ গেল ফায়ার সার্ভিস কর্মীর

ইন্দোনেশিয়ায় বন্যায় নিহত ৫৮, উদ্ধার অভিযান চলছে

এনটিভি অনলাইন ডেস্ক
১১:১০, ১৫ মে ২০২৪
আপডেট: ১১:১০, ১৫ মে ২০২৪
এনটিভি অনলাইন ডেস্ক
১১:১০, ১৫ মে ২০২৪
আপডেট: ১১:১০, ১৫ মে ২০২৪
ইন্দোনেশিয়ার পশ্চিম সুমাত্রায় তানাহ দাতার জেলার রামবাটান গ্রামে বন্যার কারণে কাঠের স্ল্যাবের মাধ্যমে তৈরি রাস্তা দিয়ে পার হচ্ছেন মোটরসাইকেল ব্যবহারকারীরা। ছবি : এএফপি 

ইন্দোনেশিয়ার তানাহ দাতার জেলা ও এর আশপাশে আকস্মিক বন্যা ও শীতল লাভা প্রবাহের কারণে নিখোঁজ থাকা ব্যক্তিদের সন্ধানে উদ্ধারকর্মীরা অভিযান চালিয়ে যাচ্ছে। বন্যার পানির স্রোতে বাড়িঘর ভেসে যাওয়ায় এখন পর্যন্ত ৫৮ জনের মৃত্যুর খবর দিয়েছে কর্তৃপক্ষ। খবর এএফপির।

ইন্দোনেশিয়ার সবচেয়ে বেশি সক্রিয় আগ্নেয়গিরির এই জেলায় গত শনিবারের (১১ মে) বেশ কয়েক ঘণ্টার মৌসুমি বৃষ্টিপাতের কারণে সৃষ্টি হয় কাদা ও পাথরের প্রবাহ। এতে ভেসে যায় অনেক বাড়িঘর, ধ্বংস হয়ে যায় রাস্তা ও মসজিদ।

আজ বুধবার (১৫ মে) দেশটির জাতীয় দুর্যোগ বিষয়ক সংস্থার প্রধান সুহারায়ান্তো বলেন, ‘সর্বশেষ হিসাব অনুযায়ী মৃতের সংখ্যা পৌঁছেছে ৫৮ জনে।’ তিনি জানান, এখনও নিখোঁজ রয়েছে ৩৫ জন। এর আগে গত মঙ্গলবার স্থানীয় উদ্ধারকর্মীরা জানিয়েছিলেন নিখোঁজ লোকের সংখ্যা ২২ জন। এ ছাড়া বিভিন্ন ঘটনায় আহত হয়েছে আরও ৩৩ জন।

উদ্ধারকর্মীরা জানিয়েছেন, অনেক মৃতদেহ পাওয়া গেছে পাশের নদীতে। আগ্নেয়গিরি থেকে ভেসে আসা লাভা ও কাদা বৃষ্টির পানির সঙ্গে মিশে প্রচণ্ড গতিতে আশপাশের এলাকাগুলোতে ছড়িয়ে পড়ে আর এতে ভেসে যায় বিস্তীর্ণ এলাকা। এ সময় আগ্নেয়গিরির গা বেয়ে শীতল লাভার সঙ্গে বের হয়ে আসে ছাই, বালি আর নুড়ি পাথর।

জাতীয় দুর্যোগ সংস্থার প্রধান সুহারায়ান্তো জানিয়েছেন, বন্যার কারণে যে জঞ্জাল পুরো এলাকজুড়ে ছড়িয়ে পড়েছে, তা পরিষ্কার করতে ভারী যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে। তবে ছয়টি জেলার পরিবহণ চলাচল এখনও বন্ধ রয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলো থেকে তিন হাজার ৩০০ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।

উদ্ধার কাজে কর্তৃপক্ষ আজ বুধবার আবহাওয়া পরিবর্তন প্রযুক্তি ব্যবহার করছে, যা সাধারণত কৃত্রিম বৃষ্টিপাত ঘটানোর জন্য ব্যবহার করা হয়।

বর্ষাকালে ইন্দোনেশিয়ায় বন্যায় কারণে অনেক ভূমিধসের ঘটনা ঘটে তাকে। ২০২২ সালে সুমাত্রা দ্বীপে বন্যার কারণে ২৪ হাজার লোককে সরিয়ে নেওয়া হয়েছিল।

নিহত অভিযান বন্যা ইন্দোনেশিয়া
১৬ এপ্রিল ২০২৫
ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের
১৫ এপ্রিল ২০২৫
নামাজ শেষে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় প্রাণ গেল মুয়াজ্জিনের
১৪ এপ্রিল ২০২৫
কূপ খনন করতে গিয়ে দুইজনের মৃত্যু
১৪ এপ্রিল ২০২৫
কারখানার লিফট ছিঁড়ে ২ শ্রমিক নিহত
১২ এপ্রিল ২০২৫
ফেনীতে বাসচাপায় স্কুল শিক্ষার্থী নিহত
০৫ এপ্রিল ২০২৫
২৮ বছর পর দেশে এসে ডাকাতের হাতে প্রাণ গেল প্রবাসীর
২৭ মার্চ ২০২৫
ময়মনসিংহে ধারালো অস্ত্রের আঘাতে যুবক নিহত
২৩ মার্চ ২০২৫
আফগান সীমান্তে ১৬ জঙ্গিকে হত্যা করেছে পাকিস্তান সেনাবাহিনী
২৩ মার্চ ২০২৫
বীরগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
১৯ মার্চ ২০২৫
মাদক ব্যবসা ঘিরে দুই পক্ষের গোলাগুলিতে নিহত ১, আহত ৩০
  • আরও
সর্বাধিক পঠিত
  1. সন্তান হারানোর শোক সইতে না পেরে বাবা-মায়ের আত্মহত্যা
  2. যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফায় পরমাণু আলোচনা, হরমুজ প্রণালিতে ইরানের মহড়া
  3. সৌদি আরবে পবিত্র রমজান শুরু কবে? যা জানা গেল
  4. মালয়েশিয়া যুবদলের কমিটি ঘোষণা
  5. ওমরাহ করতে গিয়ে সড়কে ঝরল ৫ বাংলাদেশির প্রাণ
  6. লেবানন-সিরিয়া সীমান্তে ইসরায়েলি বিমান হামলা, নিহত ৪

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x