Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • আরব দুনিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
১০:১৫, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১০:২০, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১০:১৫, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১০:২০, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
আরও খবর
ইরানকে ‘অর্থবহ চুক্তি’ করতে হবে, নয়তো ‘খারাপ কিছু ঘটবে’ : ট্রাম্প
সাবেক ব্রিটিশ প্রিন্স অ্যান্ড্রু গ্রেপ্তার
সিরিয়া থেকে সেনা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মধ্যেই হরমুজ প্রণালি বন্ধ করল ইরান
পারমাণবিক আলোচনার মধ্যেই যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা খামেনির

যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফায় পরমাণু আলোচনা, হরমুজ প্রণালিতে ইরানের মহড়া

এনটিভি অনলাইন ডেস্ক
১০:১৫, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১০:২০, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১০:১৫, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১০:২০, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে উচ্চপর্যায়ের পরমাণু আলোচনার দ্বিতীয় দফায় অংশ নিতে জেনেভায় পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ক্রমবর্ধমান সামরিক উত্তেজনার মধ্যে কূটনৈতিক সমাধান খুঁজতে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

স্থানীয় সময় সোমবার (১৬ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে আরাগচি লেখেন, ন্যায়সঙ্গত ও সমতাভিত্তিক চুক্তি অর্জনে বাস্তব প্রস্তাব নিয়ে জেনেভায় এসেছি। তবে হুমকির মুখে আত্মসমর্পণ আলোচনার টেবিলে নেই।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি আগে সতর্ক করেছিলেন, উত্তেজনা বাড়লে তা আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে।

আইএইএ প্রধানের সঙ্গে বৈঠক

জেনেভায় আরাগচি জাতিসংঘের পরমাণু তদারকি সংস্থা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)–এর মহাপরিচালক রাফায়েল গ্রসির সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি জানান, পরমাণু বিশেষজ্ঞদের সঙ্গে গভীর কারিগরি আলোচনা হবে।

এর আগে জুন মাসে ১২ দিনের যুদ্ধে ইরানের প্রধান পরমাণু স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা চালায়। তেজস্ক্রিয়তার ঝুঁকির কথা বলে ইরান বলেছে, উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম পরিদর্শনে বিশেষ প্রটোকল প্রয়োজন।

‘গুরুতর ছাড়’ দিতে প্রস্তুত তেহরান?

তেহরানভিত্তিক আল জাজিরার প্রতিবেদক জানান, ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা কমানো এবং পরমাণু স্থাপনাগুলো আন্তর্জাতিক পরিদর্শনের জন্য উন্মুক্ত করতে প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসমাইল বাঘায়ি বলেছেন, যুক্তরাষ্ট্রের অবস্থান আরও বাস্তবসম্মত হয়েছে। তবে তিনি গ্রসির সমালোচনা করে বলেন, ইরানের পরমাণু স্থাপনায় হামলার নিন্দা না করা গ্রহণযোগ্য নয়।

আরাগচি ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর বিন হামাদ আল বুসাইদির সঙ্গেও বৈঠক করবেন। ওমানই দুই দেশের মধ্যকার আলোচনায় মধ্যস্থতা করছে।

কূটনীতির পাশাপাশি সামরিক প্রস্তুতি

আলোচনার সমান্তরালে উপসাগরীয় অঞ্চলে সামরিক তৎপরতা বাড়ছে। যুক্তরাষ্ট্র দ্বিতীয় একটি বিমানবাহী রণতরীসহ যুদ্ধজাহাজ মোতায়েন করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চুক্তি না হলে আমাদের প্রস্তুত থাকতে হবে।

অন্যদিকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) হরমুজ প্রণালিতে ‘স্মার্ট কন্ট্রোল অব দ্য স্ট্রেইট অব হরমুজ’ নামে সামরিক মহড়া শুরু করেছে। উপসাগরের এই কৌশলগত জলপথ বিশ্ব জ্বালানি পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

যুক্তরাষ্ট্রের সতর্ক বার্তা

হাঙ্গেরি সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, কূটনৈতিক সমাধানের সুযোগ আছে, তবে এটি সহজ হবে না।

যুক্তরাষ্ট্র চায় আলোচনায় ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রতি সমর্থনের বিষয়ও অন্তর্ভুক্ত হোক। তবে তেহরান স্পষ্ট জানিয়েছে, শূন্য মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বা ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে আলোচনা তাদের ‘রেড লাইন’।

অভ্যন্তরীণ চাপ ও কঠোর অবস্থান

ইরানে সাম্প্রতিক বিক্ষোভ দমন ও হাজারো মানুষের মৃত্যুর অভিযোগ ঘিরে আন্তর্জাতিক চাপ রয়েছে। জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলো নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত শক্তি প্রয়োগের অভিযোগ তুলেছে।

এদিকে ইরানের কট্টরপন্থি আইনপ্রণেতারা সতর্ক করেছেন, জাতীয় নিরাপত্তা ও পরমাণু স্থাপনার সুরক্ষা নিশ্চিত না করে আন্তর্জাতিক পরিদর্শন মেনে নেওয়া যাবে না।

যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা হরমুজ প্রণালি মহড়া

সংশ্লিষ্ট সংবাদ: যুক্তরাষ্ট্র

১৯ ফেব্রুয়ারি ২০২৬
ইরানকে ‘অর্থবহ চুক্তি’ করতে হবে, নয়তো ‘খারাপ কিছু ঘটবে’ : ট্রাম্প
১৯ ফেব্রুয়ারি ২০২৬
সাবেক ব্রিটিশ প্রিন্স অ্যান্ড্রু গ্রেপ্তার
১৯ ফেব্রুয়ারি ২০২৬
সিরিয়া থেকে সেনা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র
  • আরও
সর্বাধিক পঠিত
  1. সিরিয়া থেকে সেনা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র
  2. যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মধ্যেই হরমুজ প্রণালি বন্ধ করল ইরান
  3. জার্মানির রাষ্ট্রদূতকে তলব করে ইরানের প্রতিবাদ
  4. মার্কিন নাগরিক অধিকার আন্দোলনের নেতা জেসি জ্যাকসন আর নেই
  5. পারমাণবিক আলোচনার মধ্যেই যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা খামেনির
  6. চুক্তির লক্ষ্যে ‘নির্দেশনা নীতি’র প্রশ্নে একমত ইরান ও যুক্তরাষ্ট্র

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x