Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • এশিয়া
ডয়চে ভেলে
১৭:৩৫, ২০ মে ২০২৪
আপডেট: ১৭:৪০, ২০ মে ২০২৪
ডয়চে ভেলে
১৭:৩৫, ২০ মে ২০২৪
আপডেট: ১৭:৪০, ২০ মে ২০২৪
আরও খবর
হরমুজ প্রণালি পাড়ি দিয়ে ভারতের পথে ৯৪ হাজার টন এলপিজি
শিগগিরই ভারতীয় টুরিস্ট ভিসা চালুর ব্যবস্থা নেওয়া হবে : সহকারী হাইকমিশনার
ভারত থেকে এলো আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল
হাদি হত্যার আসামিদের দেশে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী
সুষ্ঠু নির্বাচন হয়েছে বলিনি, ফলাফল মেনে নিয়েছি : ডা. শফিকুর রহমান

ভারতে পঞ্চম পর্বে ৪৯ আসনে ভোট শেষ, পশ্চিমবঙ্গে সহিংসতা

ডয়চে ভেলে
১৭:৩৫, ২০ মে ২০২৪
আপডেট: ১৭:৪০, ২০ মে ২০২৪
ডয়চে ভেলে
১৭:৩৫, ২০ মে ২০২৪
আপডেট: ১৭:৪০, ২০ মে ২০২৪

ভারতের লোকসভা নির্বাচনে পঞ্চম পর্বের ভোট আজ সোমবার (২০ মে) শেষ হয়েছে। আজকের ভোটে ভাগ্য নির্ধারণ হবে রাহুল গান্ধী, ওমর আবদুল্লা, স্মৃতি ইরানির।

সোমবার বিহারের পাঁচটি, ঝাড়খণ্ডের তিনটি, মহারাষ্ট্রের ১৩টি, ওড়িশার পাঁচটি, উত্তরপ্রদেশের ১৪টি, পশ্চিমবঙ্গের সাতটি, জম্মু, কাশ্মীর ও লাদাখে একটি করে লোকসভা কেন্দ্রে ভোট হয়েছে।

পশ্চিমবঙ্গে অশান্তি

পশ্চিমবঙ্গে পঞ্চম পর্বের ভোটেও বিভিন্ন স্থানে সহিংসতার খবর পাওয়া গেছে। রোববার রাতেই উলুবেড়িয়ার বিজেপির বুথ সভাপতির ভাইপোকে ধারাল অস্ত্র দিয়ে জখম করা হয়। অভিযোগ, তৃণমূলের কর্মীরা এই কাজ করেছে।

আরামবাগে এক তৃণমূল নেতা শ্যামল রায়ের মাথায় ধারালো অস্ত্র দিয়ে মারা হয়েছে। অভিযোগ, বিজেপির বিরুদ্ধে। তাকে উদ্ধার করতে দুইজন কর্মী গেলে তাদেরও মারধর করা হয়। তিনজনই হাসপাতালে ভর্তি আছেন।

বনগাঁর বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের অভিযোগ, একাধিক বুথে তৃণমূল কর্মীরা সন্ত্রাস চালাচ্ছে। বনগাঁর গয়েশপুরে তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। স্বরূপনগরে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ এসেছে।

খানাকুলে সিপিএম প্রার্থীর অভিযোগ, সেখানে বোমাবাজি হয়েছে। শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন, কেন্দ্রীয় বাহিনী তাকে বুথে ঢুকতে বাধা দিয়েছে। পুরশুড়াতেও বোমা উদ্ধার করা হয়। লিলুয়াতে প্রিসাইডিং অফিসারকে চড় মারা হয়েছে বলে অভিযোগ।

উলুবেড়িয়ায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ ওঠার পর তাকে ডিউটি থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

পঞ্চম পর্বের প্রধান প্রার্থীরা

পশ্চিমবঙ্গে বনগাঁ, ব্যারাকপুর,, হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর, হুগলি এবং আরামবাগে ভোট হচ্ছে। বনগাঁতে মতুয়া নেতা শান্তনু ঠাকুর, হুগলিতে রচনা বন্দ্যোপাধ্যায় ও লকেট চট্টোপাধ্যায়, হাওড়ায় প্রসূণ বন্দ্যোপাধ্যায়, ব্যারাকপুরে অর্জুন সিং ও শ্রীরামপুরকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ভাগ্য নির্ধারণ হবে আজ সোমবার।

পশ্চিমবঙ্গে পঞ্চম দফায় মোট ১৩ হাজার ৫৮১টি বুথে ভোটগ্রহণ হচ্ছে। নির্বাচন কমিশন এর মধ্যে সত হাজার ৭১১টি বুথকে স্পর্শকাতর বলে চিহ্নিত করেছে। মডেল বুথ ৯৩টি।

সাতটি কেন্দ্রের জন্য ৬৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। চতুর্থ পর্বেই দেখা গেছে, পশ্চিমবঙ্গের লোকসভা ভোটে সহিংসতা বেড়েছে। এজেন্টদের মেরে বের করে দেওয়া, ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ, বোমামাজি, ভয় দেখানোর অভিযোগ সামনে এসেছে।

মহারাষ্ট্রে সোমবার যে কেন্দ্রগুলোতে ভোট হচ্ছে, সেখানে শিবসেনার শক্তি বেশি। ফলে উদ্ধব ঠাকরে ও একনাথ শিণ্ডের নেতৃত্বে শিবসেনার মধ্যে এর অনেকগুলোতে তীব্র লড়াই হয়েছে। উত্তরপ্রদেশে যে ১৪টিতে ভোট হচ্ছে, তার মধ্যে বিজেপি গতবার ১৩টিতেই জিতেছিল। শুধু রায়বেরিলিতে জিতেছিল কংগ্রেস। সোনিয়া গান্ধী এবার আর বায়বেরিলি থেকে লড়ছেন না। তার জায়গায় লড়ছেন রাহুল গান্ধী। সোনিয়া ও প্রিয়ঙ্কা রায়বেরিলিতে রাহুলের হয়ে প্রচার করেছেন।

গতবার আমেঠি থেকে লড়ে হেরেছিলেন রাহুল গান্ধী। তাই তিনি এবার আমেঠি থেকে লড়ছেন না। এখানে বিজেপি নেত্রী স্মৃতি ইরানির ভাগ্যপরীক্ষা হচ্ছে সোমবার।

ভারত ভোট পশ্চিমবঙ্গ সহিংসতা নির্বাচন
২০ ডিসেম্বর ২০২৫
বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করবে না ভারত
১৯ ডিসেম্বর ২০২৫
ত্রিপুরায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ
১৮ ডিসেম্বর ২০২৫
ভারত থেকে দেশে ফিরল পাচার হওয়া ২৯ বাংলাদেশি
১৭ ডিসেম্বর ২০২৫
‘ভারত আমাদের নির্বাচন নিয়ে উপদেশ দিচ্ছে, যা সম্পূর্ণ অগ্রহণযোগ্য’
১৭ ডিসেম্বর ২০২৫
বাংলাদেশের হাইকমিশনারকে তলব করে যা বলল ভারত
১৭ ডিসেম্বর ২০২৫
ভারতীয় ভিসা সেন্টার বন্ধ হচ্ছে আজ
১৭ ডিসেম্বর ২০২৫
বন্ডাই সৈকতে হামলাকারীদের একজন ভারতীয় : পুলিশ
১৬ ডিসেম্বর ২০২৫
পশ্চিমবঙ্গে ভোটার তালিকা থেকে বাদ পড়ল ৫৮ লাখ নাম
১৬ ডিসেম্বর ২০২৫
মেসির সফরে বিশৃঙ্খলা : অবশেষে পদত্যাগ পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রীর
১৬ ডিসেম্বর ২০২৫
এশিয়ার সবচেয়ে দুর্বল পারফরম্যান্স ভারতীয় রুপির, কেন এই রেকর্ড পতন?
  • আরও
সর্বাধিক পঠিত
  1. হরমুজ প্রণালি পাড়ি দিয়ে ভারতের পথে ৯৪ হাজার টন এলপিজি
  2. ‘যুক্তরাষ্ট্র আলোচনার কথা বলে গোপনে হামলার পরিকল্পনা করছে’
  3. ইরান ইস্যুতে উত্তেজনা কমাতে চার দেশের উদ্যোগ
  4. যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের মাথায় ‘বাজ পড়ার মতো’ ইরানের নতুন প্রস্তাব
  5. যুক্তরাষ্ট্রে ‘নো কিংস’ আন্দোলন : ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভে লাখো মানুষ
  6. দ্বিতীয়বারের মতো ইসরায়েলের ওপর হুথিদের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x