Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • ভারত
এনটিভি অনলাইন ডেস্ক
১৭:১৫, ০৪ এপ্রিল ২০২৫
আপডেট: ১৭:২১, ০৪ এপ্রিল ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
১৭:১৫, ০৪ এপ্রিল ২০২৫
আপডেট: ১৭:২১, ০৪ এপ্রিল ২০২৫
আরও খবর
ইরানের সঙ্গে আলোচনাকে একইসঙ্গে ‘সুসংবাদ’ ও ‘দুঃসংবাদ’ কেন বললেন জেডি ভ্যান্স?
এক বৈঠকেই চূড়ান্ত সমঝোতার আশা কারোরই ছিল না : ইরান
সিইএবির সঙ্গে ডিএসইর বৈঠক অনুষ্ঠিত
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রবাসী কল্যাণমন্ত্রীর বৈঠক
পৃথিবীকে বাঁচাতে বিশ্বনেতাদের এগিয়ে আসতে হবে : ইউনূস সেন্টারের বিবৃতি

ড. ইউনূস-নরেন্দ্র মোদি বৈঠক, যা বললেন ভারতের পররাষ্ট্র সচিব

এনটিভি অনলাইন ডেস্ক
১৭:১৫, ০৪ এপ্রিল ২০২৫
আপডেট: ১৭:২১, ০৪ এপ্রিল ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
১৭:১৫, ০৪ এপ্রিল ২০২৫
আপডেট: ১৭:২১, ০৪ এপ্রিল ২০২৫
ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। ফাইল ছবি  

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আজ শুক্রবার (৪ এপ্রিল) বিমসটেক শীর্ষ সম্মেলনের সাইডলাইনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রানিয়াম জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল উপস্থিত ছিলেন। এই বৈঠকের খবর ভারতীয় গণমাধ্যমগুলোতে বেশ গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে।

বৈঠক শেষে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। বৈঠকের বিস্তারিত জানাতে গিয়ে তিনি বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রী একটি গণতান্ত্রিক, শান্তিপূর্ণ, স্থিতিশীল, প্রগতিশীল এবং অন্তর্ভূক্তিমূলক বাংলাদেশের প্রতি তার দেশের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেছেন—ভারত সম্পর্কের ক্ষেত্রে জনকেন্দ্রিক দৃষ্টিভঙ্গিতে বিশ্বাস করে। তিনি দুই দেশের মধ্যে দীর্ঘ সময়ের সহযোগিতার কথা তুলে ধরে বলেছেন, উভয় দেশের জনগণ সম্পর্কের এই ধারা থেকে বাস্তব সুবিধা ভোগ করছে। এই চেতনাকে ধরে রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাস্তববাদের ওপর ভিত্তি করে বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক গড়ে তোলার জন্য ভারতের আকাঙ্ক্ষার কথা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে জানান।’

ভারতের পররাষ্ট্র সচিব বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুই দেশের সম্পর্ককে খারাপের দিকে নিতে পারে এমন বক্তব্য এড়িয়ে চলতে অধ্যাপক ইউনূসের প্রতি আহ্বান জানিয়েছেন। সীমান্ত ইস্যিুতে তিনি বলেছেন, বিশেষ করে রাতের বেলায় অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে আইনের কঠোর প্রয়োগ সীমান্তে স্থিতিশীলতা ও নিরাপত্তা বজায় রাখতে খুবই প্রয়োজনীয়।’

‘এছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায় বিশেষ করে হিন্দুদের নিরাপত্তার বিষয়ে তার উদ্বেগের কথা তুলে ধরে আশাপ্রকাশ করেন যে, বাংলাদেশ তাদের নিরাপত্তা নিশ্চিত করবে। তিনি নিপীড়নের সব ঘটনার বিশদ তদন্তের ওপর গুরুত্বারোপ করেন।’ তিনি বলেন, ‘বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসকে বিমসটেকের পরবর্তী সভাপতির দায়িত্ব নেওয়ায় অভিনন্দন জানান এবং আশা প্রকাশ করেন বাংলাদেশের নেতৃত্বে এই আঞ্চলিক ফোরাম আরও সামনে এগিয়ে যাবে’, যোগ করেন বিক্রম মিশ্রি।

‘বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন যে, দুদেশের স্বার্থসংশ্লিষ্ট সব সমস্যার সমাধান পারস্পরিক সমঝোতার মাধ্যমে দ্বিপাক্ষিক ও গঠনমূলক আলোচনার ভিত্তিতে হবে’, জানান ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি।

ড. মুহাম্মদ ইউনূস নরেন্দ্র মোদি বৈঠক ভারতীয় গণমাধ্যম

সংশ্লিষ্ট সংবাদ: ড. মুহাম্মদ ইউনূস

০৮ এপ্রিল ২০২৬
পৃথিবীকে বাঁচাতে বিশ্বনেতাদের এগিয়ে আসতে হবে : ইউনূস সেন্টারের বিবৃতি
০৬ এপ্রিল ২০২৬
অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা দিতে আইনি নোটিশ
২৮ ফেব্রুয়ারি ২০২৬
সরকারি বাসভবন ছাড়লেন ড. মুহাম্মদ ইউনূস
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ‘ডোনাল্ড, গুলি চালালে চালাও, হাঁসের মতো ডেকো না’ 
  2. ইরান যুদ্ধ থেকে কী শিক্ষা পেল যুক্তরাষ্ট্র
  3. হরমুজ প্রণালি থেকে ফিরে গেল পাকিস্তানের দুই তেলবাহী জাহাজ
  4. ‘বিলিয়ন ডলার ও সুন্দরী নারী চাই, নইলে সম্পর্ক ছিন্ন’
  5. ইরানকে ‘শেষ করে দেওয়ার’ হুমকি দিলেন ট্রাম্প
  6. হরমুজ প্রণালিতে সব জাহাজ আটকানোর ঘোষণা ট্রাম্পের

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x