Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • ইউরোপ
এনটিভি অনলাইন ডেস্ক
২০:১০, ১৮ জুলাই ২০২৫
আপডেট: ২০:১৬, ১৮ জুলাই ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
২০:১০, ১৮ জুলাই ২০২৫
আপডেট: ২০:১৬, ১৮ জুলাই ২০২৫
আরও খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত
প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক
প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে
দেশের স্বার্থে বিরোধী দলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী
এলজিআরডির অব্যবহৃত ২০০ ভবন স্বাস্থ্য মন্ত্রণালয়কে দিচ্ছে সরকার

ইউক্রেনের মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন প্রধানমন্ত্রী হলেন ইউলিয়া

এনটিভি অনলাইন ডেস্ক
২০:১০, ১৮ জুলাই ২০২৫
আপডেট: ২০:১৬, ১৮ জুলাই ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
২০:১০, ১৮ জুলাই ২০২৫
আপডেট: ২০:১৬, ১৮ জুলাই ২০২৫
ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী ইউলিয়া সভিরিডেঙ্কো। ছবি : এক্স প্রোফাইল থেকে নেওয়া

রাশিয়ার আক্রমণের তিন বছর পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সরকারে বড় ধরনের রদবদল এনেছেন। এই রদবদলে নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন ইউলিয়া সভিরিডেঙ্কো।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১৭ জুলাই) ইউক্রেনের পার্লামেন্ট ৩৯ বছর বয়সী সভিরিডেঙ্কোকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে অনুমোদন দেওয়া হয়েছে। তিনি ২০২০ সাল থেকে প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকা ডেনিস শ্মিহালের স্থলাভিষিক্ত হলেন। খবর আল জাজিরার। 

এর আগে সভিরিডেঙ্কো প্রথম উপপ্রধানমন্ত্রী এবং অর্থনৈতিক উন্নয়ন ও বাণিজ্য মন্ত্রী হিসেবে কাজ করেছেন। এই সময় তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার সুযোগ পেয়েছিলেন। তার মধ্যস্থতায় এ বছর ওয়াশিংটন ও কিয়েভের মধ্যে একটি গুরুত্বপূর্ণ খনিজ চুক্তি হয়। যা ট্রাম্প ও জেলেনস্কির শীতল সম্পর্ককে উষ্ণ করতে সাহায্য করেছিল।

সামাজিক যোগাযোগমাধ্যমে সভিরিডেঙ্কো জানিয়েছেন, তার প্রধান লক্ষ্য হবে ইউক্রেনের নিজস্ব অস্ত্র উৎপাদন বাড়ানো। একই সঙ্গে সামরিক বাহিনীর শক্তি বৃদ্ধি করা এবং দেশের অর্থনীতিকে শক্তিশালী করা।

নতুন প্রধানমন্ত্রী বলেন, আমাদের সরকার এমন একটি ইউক্রেন গড়ে তুলতে চায় যা সামরিক, অর্থনৈতিক ও সামাজিকভাবে নিজেদের পায়ে দাঁড়াবে। আমার মূল লক্ষ্য হলো সত্যিকারের ইতিবাচক ফলাফল অর্জন করা, যা সকল ইউক্রেনীয় তাদের দৈনন্দিন জীবনে অনুভব করবে। যুদ্ধের সময় দেরি করার কোনো সুযোগ নেই। আমাদের দ্রুত এবং দৃঢ়ভাবে কাজ করতে হবে।

বিদায়ী প্রধানমন্ত্রী ডেনিস শ্মিহাল (৪৯) এখন নতুন প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন। এই মন্ত্রণালয়টি সম্প্রতি বেশ কিছু দুর্নীতির অভিযোগের কারণে আলোচনায় ছিল।

পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই সিবিয়া (৫০) তার পদে থাকছেন। তবে জেলেনস্কি বিদায়ী আইনমন্ত্রী ওলগা স্টেফানিশিনাকে (৩৯) যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করেছেন। যদিও এর জন্য যুক্তরাষ্ট্রের অনুমোদন দরকার হবে। স্টেফানিশিনার ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটোর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আছে। ট্রাম্প প্রশাসনের সঙ্গে খনিজ চুক্তির আলোচনাতেও তার ভূমিকা ছিল। তিনি বিদায়ী রাষ্ট্রদূত ওকসানা মার্কারোভার জায়গায় আসছেন, যিনি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের সঙ্গে ভালো সম্পর্কের কারণে ট্রাম্পের অপছন্দের কারণ হয়েছিলেন।

গত সপ্তাহের খবরে জানা যায়, জেলেনস্কি প্রতিরক্ষা মন্ত্রী রুস্তেম উমেরোভকে যুক্তরাষ্ট্রের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে বেছে নেওয়ার কথা ভাবছিলেন। কিন্তু বিরোধী সংসদ সদস্য ইয়ারোস্লাভ ঝেলেজনিয়াকের মতে, ওয়াশিংটন নাকি তাকে অনুমোদন দেয়নি।

এই রদবদলে আরও কিছু পদে পরিবর্তন এসেছে। উপমন্ত্রী অলেক্সেই সোবোলেভ এবং তারাস কাচকা যথাক্রমে অর্থ, পরিবেশ ও কৃষিমন্ত্রী এবং ইউরোপীয় ইন্টিগ্রেশনের জন্য উপপ্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।

তবে সমালোচকরা বলছেন, এই রদবদল সত্ত্বেও জেলেনস্কির মন্ত্রিসভায় নতুন মুখের সংখ্যা খুব বেশি নয়। তারা ইউক্রেনের এই নেতাকে গুরুত্বপূর্ণ সরকারি পদগুলোতে নিজের ‘অনুগতদের’ বসিয়ে ক্ষমতাকে আরও এক হাতে নিয়ে আসার অভিযোগও করেছেন।

ইউক্রেন প্রধানমন্ত্রী মন্ত্রিসভা
২৮ নভেম্বর ২০২৩
ইউক্রেনে তুষারঝড়ে প্রাণ গেল ১০ জনের
০৩ অক্টোবর ২০২৩
ইউক্রেনীয় শস্য চুক্তি সম্প্রসারণকে স্বাগত জানাল হোয়াইট হাউস
০৩ অক্টোবর ২০২৩
ইউক্রেনীয় শস্য পরিবহণে সম্মত ওয়ারশ-কিয়েভ
০৩ অক্টোবর ২০২৩
ইউক্রেনকে স্থায়ী সমর্থনের প্রতিশ্রুতি ইউরোপীয় ইউনিয়নের
২৫ সেপ্টেম্বর ২০২৩
ইউক্রেনের ওডেসা বন্দরে রাশিয়ার হামলা
২১ সেপ্টেম্বর ২০২৩
শস্য নিয়ে বিরোধ, ইউক্রেনে অস্ত্র সরবরাহ বন্ধের ঘোষণা পোল্যান্ডের
১৬ সেপ্টেম্বর ২০২৩
ইউক্রেনের শস্য আমদানিতে নিষেধাজ্ঞা বহালের ঘোষণা তিন দেশের
০৪ সেপ্টেম্বর ২০২৩
ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রীকে পদচ্যুত করলেন জেলেনস্কি
২৭ আগস্ট ২০২৩
বিমান বিধ্বস্ত হয়ে ইউক্রেনের তিন পাইলট নিহত
২১ জুলাই ২০২৩
সমালোচনার জেরে দূতকে বহিষ্কার করলেন জেলেনস্কি
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ইরানের সঙ্গে আলোচনার জন্য পাকিস্তানে প্রতিনিধি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র : রিপোর্ট
  2. প্রতিবেশীরাই আমাদের অগ্রাধিকার : ইরানের পররাষ্ট্রমন্ত্রী
  3. প্রাণঘাতী রোগে আক্রান্ত নেতানিয়াহু, গোপনে নিলেন চিকিৎসা
  4. তিন দেশ সফরে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
  5. শান্তি আলোচনা নিয়ে ধোঁয়াশায় বাড়ছে তেলের দাম, পুঁজিবাজারে পতন
  6. ‘সন্তান জন্ম দিতে যুক্তরাষ্ট্রে আসে’ ট্রাম্পের মন্তব্যের জবাব ভারতের

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x