Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • এশিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
১০:৩৫, ২৪ জুলাই ২০২৫
আপডেট: ১৬:৩৮, ১৬ আগস্ট ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১০:৩৫, ২৪ জুলাই ২০২৫
আপডেট: ১৬:৩৮, ১৬ আগস্ট ২০২৬
আরও খবর
ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ১২
পাতায়ায় পৌঁছাল মার্কিন রণতরী, বিনোদন-বিশ্রামে থাকবেন ৫ হাজার সেনা
ভৈরব নদে ফেরি-ট্রলারের সংঘর্ষ, অল্পের জন্য প্রাণরক্ষা ২৫-৩০ যাত্রীর
বিশ্রাম নিতে পাতায়া যাচ্ছেন ৫ হাজার মার্কিন সেনা, যৌনকর্মীদের সতর্ক করল থাইল্যান্ড
আধিপত্য বিস্তার নিয়ে ফরিদপুরে সংঘর্ষ, আহত ২০

থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে নতুন করে সংঘর্ষ, কূটনৈতিক সম্পর্ক তলানিতে

এনটিভি অনলাইন ডেস্ক
১০:৩৫, ২৪ জুলাই ২০২৫
আপডেট: ১৬:৩৮, ১৬ আগস্ট ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১০:৩৫, ২৪ জুলাই ২০২৫
আপডেট: ১৬:৩৮, ১৬ আগস্ট ২০২৬
২৩ জুলাই এক থাই সৈনিক ল্যান্ডমাইনের ওপর পা রেখে আহত হন, তাকে উবোন রাতচাথানি প্রদেশের হাসপাতালে হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: এএফপি

থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে বিতর্কিত সীমান্ত এলাকায় নতুন করে সেনা সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে থাই সেনাবাহিনী জানায়, উত্তরের ওডার মিনচি প্রদেশে অবস্থিত বিতর্কিত তা মোয়ান থম মন্দিরসংলগ্ন এলাকায় কাম্বোডিয়ান বাহিনী গুলি চালায়। খবর আল জাজিরার। 

থাই সামরিক বাহিনী জানায়, কম্বোডিয়া প্রথমে একটি নজরদারি ড্রোন পাঠায়, এরপর ভারী অস্ত্রে সজ্জিত সেনা পাঠিয়ে সংঘাতে লিপ্ত হয়।

এর আগে মে মাসেও এই দীর্ঘদিনের সীমান্ত বিরোধ সামরিক সংঘাতে রূপ নেয়, যেখানে একজন কম্বোডিয়ান সেনা নিহত হন।

দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দুই প্রতিবেশী দেশের মধ্যে ক্রমাগত তীব্র হয়ে ওঠা সীমান্ত বিরোধ তাদের দ্বিপক্ষীয় সম্পর্ককে তলানিতে ঠেলে দিয়েছে। একে অপরকে দোষারোপ করে সীমান্ত বন্ধ, পণ্য আমদানি নিষেধাজ্ঞা ও অন্যান্য প্রতিশোধমূলক পদক্ষেপ নিচ্ছে দুই দেশ।

ঘটনার আগে বুধবার একটি ল্যান্ডমাইন বিস্ফোরণে এক থাই সেনা আহত হয়ে তার ডান পা হারান। থাইল্যান্ড অভিযোগ করে, কাম্বোডিয়া ইচ্ছাকৃতভাবে তাদের ভূখণ্ডে ল্যান্ডমাইন পুঁতে রেখেছে।

থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলের উবোন রাচাথানি প্রদেশ ও কম্বোডিয়ার প্রিহা বিহার প্রদেশের মধ্যকার সীমান্ত এলাকায় ১৬ জুলাই তিন সেনা টহল দেওয়ার সময় বিস্ফোরণে আহত হন, যাদের মধ্যে একজন পা হারান।

তবে কম্বোডিয়ার দাবি, থাই সেনারা পূর্বনির্ধারিত পথ থেকে সরে গিয়ে পুরোনো যুদ্ধের সময় পুঁতে রাখা মাইন বিস্ফোরণের শিকার হয়েছেন।

এই ঘটনার জেরে থাইল্যান্ডের ক্ষমতাসীন ফেউ থাই পার্টি জানায়, তারা কম্বোডিয়ায় নিযুক্ত থাই রাষ্ট্রদূতকে দেশে ফিরিয়ে এনেছে এবং একইসঙ্গে কম্বোডিয়ার রাষ্ট্রদূতকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে। থাইল্যান্ড আরও জানায়, তারা কম্বোডিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক নিম্নস্তরে নামিয়ে এনেছে।

এর জবাবে কম্বোডিয়া তাদের সব কূটনৈতিক প্রতিনিধি থাইল্যান্ড থেকে প্রত্যাহার করে নিয়েছে এবং থাই কূটনীতিকদেরও দেশত্যাগের নির্দেশ দিয়েছে।

কম্বোডিয়ার সরকার জানায়, তারা থাইল্যান্ডের সঙ্গে সম্পর্কের মাত্রা "দ্বিতীয় সচিব" পর্যায়ে নামিয়ে এনেছে, যা দুই দেশের মধ্যে সর্বনিম্ন কূটনৈতিক সম্পর্কের স্তর।

দ্বিপক্ষীয় উত্তেজনার জেরে কম্বোডিয়া ইতোমধ্যে থাইল্যান্ড থেকে জ্বালানি, গ্যাস, ফল ও সবজির আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে।

থাইল্যান্ড সীমান্ত সংঘর্ষ কূটনীতি

সংশ্লিষ্ট সংবাদ: থাইল্যান্ড

০১ সেপ্টেম্বর ২০২৬
বিশ্রাম নিতে পাতায়া যাচ্ছেন ৫ হাজার মার্কিন সেনা, যৌনকর্মীদের সতর্ক করল থাইল্যান্ড
১৩ আগস্ট ২০২৬
থাইল্যান্ডে বাংলাদেশি কর্মী নিয়োগের উদ্যোগ
১৪ জুলাই ২০২৬
থাইল্যান্ডে বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৩০
  • আরও
সর্বাধিক পঠিত
  1. স্বর্ণের বাজারে বড় ধাক্কা, এক লাফে কত কমলো দাম?
  2. ‘নতুন’ কৌশলে এগোচ্ছেন ট্রাম্প, ইরানের বিরুদ্ধে এটি কতটা কার্যকর?
  3. সমঝোতা স্মারকের প্রতিশ্রুতি পূরণে যুক্তরাষ্ট্রকে আহ্বান ইরানের
  4. পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাতিঝির মরদেহ উদ্ধার
  5. মানবতার স্বার্থেই ইউক্রেন যুদ্ধ বন্ধ হওয়া প্রয়োজন : পুতিনকে মোদি
  6. মুরগির মাংস বেশি খেয়ে ফেলায় বন্ধুকে ছুরিকাঘাতে হত্যা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x