Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • যুক্তরাষ্ট্র
এনটিভি অনলাইন ডেস্ক
১২:৫৫, ০৭ আগস্ট ২০২৫
আপডেট: ১৩:২৫, ০৭ আগস্ট ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
১২:৫৫, ০৭ আগস্ট ২০২৫
আপডেট: ১৩:২৫, ০৭ আগস্ট ২০২৫
আরও খবর
৩৮ কোটি ৮৬ লাখ টাকার শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা
চুক্তির লক্ষ্যে ‘নির্দেশনা নীতি’র প্রশ্নে একমত ইরান ও যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফায় পরমাণু আলোচনা, হরমুজ প্রণালিতে ইরানের মহড়া
গাজা পুনর্গঠনে ট্রাম্পের অর্থ সহায়তার প্রতিশ্রুতির পর ইসরায়েলি হামলায় নিহত ১১
মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে ইউরেনিয়াম মজুত কমাতে রাজি ইরান

ট্রাম্পের নতুন শুল্ক নীতি ৯০টির বেশি দেশে কার্যকর

এনটিভি অনলাইন ডেস্ক
১২:৫৫, ০৭ আগস্ট ২০২৫
আপডেট: ১৩:২৫, ০৭ আগস্ট ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
১২:৫৫, ০৭ আগস্ট ২০২৫
আপডেট: ১৩:২৫, ০৭ আগস্ট ২০২৫
২৮ জুলাই দক্ষিণ-পশ্চিম স্কটল্যান্ডের টার্নবেরিতে ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বক্তব্য রাখছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি

যুক্তরাষ্ট্রে রপ্তানি করা পণ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক নীতি আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) থেকে কার্যকর হয়েছে। এর ফলে বিশ্বের ৯০টিরও বেশি দেশের ওপর নতুন করে শুল্ক আরোপ করা হবে।

স্থানীয় সময় বুধবার (৬ আগস্ট) দিনগত রাত ১২টায় শুল্ক আরোপের ‍বিষয়টি নতুন করে স্মরণ করিয়ে দেন ট্রাম্প। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোস্যালে তিনি লেখেন, ‘রাত ১২টা! এখন থেকে আমেরিকা শত শত কোটি ডলারের শুল্ক পাবে!’ খবর বিবিসির। 

এই নীতির আওতায় ভারতকে ৫০ শতাংশ শুল্কের মুখোমুখি হতে হয়েছে। যা আগামী ২৭ আগস্ট থেকে কার্যকর হবে। শর্ত হলো, ভারতকে অবশ্যই রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে হবে। এই পদক্ষেপকে নয়াদিল্লি ‘অন্যায্য, অযৌক্তিক ও অনুচিত’ বলে মন্তব্য করেছে। 

অন্যদিকে, ট্রাম্প বিদেশে তৈরি কম্পিউটার চিপের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন, যাতে প্রযুক্তি সংস্থাগুলো যুক্তরাষ্ট্রে বিনিয়োগ করতে উৎসাহিত হয়। এই হুমকির পর অ্যাপল যুক্তরাষ্ট্রে ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে।

এই নতুন শুল্ক নীতিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার রপ্তানিনির্ভর দেশগুলো। লাওস ও মিয়ানমারের ওপর ৪০ শতাংশ পর্যন্ত উচ্চ শুল্ক আরোপ করা হয়েছে। অন্যদিকে, যুক্তরাজ্য, জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো কিছু দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করে কম শুল্কের সুবিধা পেয়েছে। ইউরোপীয় ইউনিয়নও ওয়াশিংটনের সঙ্গে একটি কাঠামো চুক্তি করেছে, যেখানে তাদের পণ্যের ওপর ১৫ শতাংশ শুল্ক মেনে নেওয়া হয়েছে।

অর্থনীতিবিদরা মনে করছেন, এই নতুন শুল্ক নীতি কয়েক মাসের বিশৃঙ্খলা তৈরি করলেও পরবর্তীতে কিছুটা স্থিতিশীলতা আনতে পারে। তবে আর্থিক বিশ্লেষক ফারহান বাদামি সতর্ক করে বলেছেন, রাশিয়া থেকে তেল কেনার জন্য ভারতকে লক্ষ্যবস্তু করা হয়েছে, যা অন্যান্য দেশের জন্য একটি বার্তা হতে পারে।

এছাড়া কানাডার ওপর শুল্ক ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৩৫ শতাংশ করা হয়েছে। মেক্সিকোর সঙ্গে আলোচনা চলছে, তাই তাদের শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত করা হয়েছে। নতুন এই শুল্ক নীতির আওতায় বাংলাদেশ থেকে রপ্তানি করা পণ্যেও ২০ শতাংশ অতিরিক্ত শুল্ক দিতে হবে। 

ট্রাম্পের এই বাণিজ্য নীতির মূল লক্ষ্য হলো বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থাকে নতুন করে সাজানো, যা তার মতে যুক্তরাষ্ট্রের প্রতি এতদিন ন্যায্য ছিল না।

ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র ভারত শুল্ক
১৫ নভেম্বর ২০২৫
শতাধিক খাদ্যপণ্যে শুল্ক প্রত্যাহারের সিদ্ধান্ত ট্রাম্পের
১৫ নভেম্বর ২০২৫
ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনায় জাতিসংঘে ভোট সোমবার
১৫ নভেম্বর ২০২৫
বিবিসির বিরুদ্ধে ৫০০ কোটি ডলারের ক্ষতিপূরণ মামলা করবেন ট্রাম্প
১৪ নভেম্বর ২০২৫
ট্রাম্পের কাছে ক্ষমা চাইল বিবিসি, ক্ষতিপূরণ দিতে নারাজ
১৩ নভেম্বর ২০২৫
শাটডাউন অবসানে অর্থায়ন বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প
১২ নভেম্বর ২০২৫
বিবিসির বিরুদ্ধে মামলা করার ‘দায়িত্ব’ অনুভব করছেন ট্রাম্প
১২ নভেম্বর ২০২৫
চুমু দিয়ে বিতর্কে ট্রাম্প 
১২ নভেম্বর ২০২৫
যুক্তরাষ্ট্রে শাটডাউন অবসানে চূড়ান্ত ভোট আজ
১১ নভেম্বর ২০২৫
বিবিসির বিরুদ্ধে ১০০ কোটি ডলার ক্ষতিপূরণ মামলার হুমকি ট্রাম্পের
০৮ নভেম্বর ২০২৫
জি-২০ সম্মেলন বর্জনের ঘোষণা ট্রাম্পের
  • আরও
সর্বাধিক পঠিত
  1. সন্তান হারানোর শোক সইতে না পেরে বাবা-মায়ের আত্মহত্যা
  2. যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফায় পরমাণু আলোচনা, হরমুজ প্রণালিতে ইরানের মহড়া
  3. সৌদি আরবে পবিত্র রমজান শুরু কবে? যা জানা গেল
  4. মালয়েশিয়া যুবদলের কমিটি ঘোষণা
  5. ওমরাহ করতে গিয়ে সড়কে ঝরল ৫ বাংলাদেশির প্রাণ
  6. লেবানন-সিরিয়া সীমান্তে ইসরায়েলি বিমান হামলা, নিহত ৪

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x