Skip to main content
NTV Online
Dektop Mobile

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • ভারত
এনটিভি অনলাইন ডেস্ক
২০:০০, ০৮ আগস্ট ২০২৫
আপডেট: ২০:০৩, ০৮ আগস্ট ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
২০:০০, ০৮ আগস্ট ২০২৫
আপডেট: ২০:০৩, ০৮ আগস্ট ২০২৫
আরও খবর
বিক্ষোভকারীদের মাদক মামলায় ফাঁসানোর হুমকি, মুম্বাই পুলিশ সদস্য বরখাস্ত
ভারতে শিক্ষার্থীদের আন্দোলনের মাঝেই মোদির নতুন ঘোষণা
ইরান যুদ্ধে হিমশিম যুক্তরাষ্ট্র, আরও ৮৭ বিলিয়ন ডলার চায় পেন্টাগন
‘সব মনে রাখা হবে’, ছাত্র আন্দোলনে সরব নাসিরুদ্দিন শাহ
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে ফের বিএসএফের পুশইন

যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র ও বিমান কেনার পরিকল্পনা স্থগিত ভারতের

এনটিভি অনলাইন ডেস্ক
২০:০০, ০৮ আগস্ট ২০২৫
আপডেট: ২০:০৩, ০৮ আগস্ট ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
২০:০০, ০৮ আগস্ট ২০২৫
আপডেট: ২০:০৩, ০৮ আগস্ট ২০২৫

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত থেকে রপ্তানিকৃত পণ্যের ওপর নতুন শুল্ক (অতিরিক্ত ২৫ শতাংশ) আরোপের প্রতিবাদে নয়াদিল্লি যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র ও বিমান কেনার পরিকল্পনা স্থগিত করেছে। এটি ট্রাম্পের নীতির বিরুদ্ধে ভারতের অসন্তোষের প্রথম স্পষ্ট লক্ষণ।

অন্যদিকে, প্রতিবাদস্বরূপ ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-এর ওয়াশিংটন সফরও বাতিল করা হয়েছে। এই পদক্ষেপের ফলে দুই দেশের সম্পর্ক কয়েক দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। শুক্রবার (৮ আগস্ট) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

গত ৬ আগস্ট (বুধবার) ট্রাম্প রাশিয়া থেকে তেল আমদানির ‘শাস্তি’ হিসেবে ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করেন, যার ফলে মোট শুল্ক বেড়ে ৫০ শতাংশে দাঁড়িয়েছে।

ট্রাম্পের দাবি, ভারত রাশিয়া থেকে তেল কিনে ইউক্রেন যুদ্ধের জন্য অর্থায়ন করছে। তবে ভারত এই শুল্ককে ‘অন্যায্য, অযৌক্তিক’ বলে অভিহিত করেছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, আলোচনা স্থগিত করার খবর মিথ্যা ও বানোয়াট এবং ক্রয় কার্যক্রম বিদ্যমান পদ্ধতি অনুযায়ী এগিয়ে চলছে।

ভারতের কর্মকর্তারা বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও তার ইউরোপীয় মিত্ররা যখন তাদের স্বার্থে মস্কোর সঙ্গে বাণিজ্য চালিয়ে যাচ্ছে, তখন শুধু ভারতকে লক্ষ্যবস্তু করা অন্যায্য।

রয়টার্স-এর প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্পের এই সিদ্ধান্তের ফলে জেনারেল ডাইনামিক্স ল্যান্ড সিস্টেমস দ্বারা তৈরি স্ট্রাইকার যুদ্ধ যান এবং রেথিয়ন ও লকহিড মার্টিন দ্বারা তৈরি জ্যাভলিন অ্যান্টি-ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র কেনার আলোচনা স্থগিত করা হয়েছে। এছাড়া, ভারতীয় নৌবাহিনীর জন্য ছয়টি বোয়িং পি-৮১ রিকনেসান্স বিমান কেনার প্রস্তাবিত তিন দশমিক বিলিয়ন ডলারের চুক্তি নিয়েও আলোচনা বন্ধ রাখা হয়েছে।

ভারতের কর্মকর্তারা বলছেন, শুল্ক ও দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে স্পষ্টতা পেলে আবারও আলোচনা শুরু হতে পারে, তবে তা যেভোবে আশা করা হয়েছিল তত তাড়াতাড়ি নয়।

চীনকে মোকাবিলা করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের গভীরতর নিরাপত্তা অংশীদারত্ব গড়ে উঠলেও রাশিয়া ঐতিহাসিকভাবে ভারতের শীর্ষ অস্ত্র সরবরাহকারী। যদিও সম্প্রতি ভারত পশ্চিমা দেশগুলোর কাছ থেকে অস্ত্র আমদানি বাড়িয়েছে। কিন্তু ট্রাম্পের নীতির কারণে মোদি সরকারের জন্য রাশিয়া থেকে সরে আসা রাজনৈতিকভাবে কঠিন হয়ে উঠেছে।

এদিকে, মস্কো সম্প্রতি দিল্লিকে তাদের অত্যাধুনিক এস-৫০০ ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থার মতো নতুন প্রতিরক্ষা প্রযুক্তি কেনার জন্য চাপ দিচ্ছে। কিন্তু ভারত বর্তমানে রাশিয়া থেকে নতুন অস্ত্র কেনার প্রয়োজন মনে করছে না।

একজন কর্মকর্তা বলেছেন, দুই দেশের মধ্যে দশকের পর দশক ধরে চলমান অংশীদারত্বের কারণে ভারতীয় সামরিক ব্যবস্থার জন্য মস্কোর সহায়তা অব্যাহত থাকবে। তাই দিল্লি সহজে রাশিয়ার অস্ত্র থেকে সম্পূর্ণরূপে নিজেদের মুক্ত করার সম্ভাবনা কম।

ভারত যুক্তরাষ্ট্র শুল্ক অস্ত্র বিমান
২২ জুলাই ২০২৬
শাড়ি না আনায় মারধরের পর শ্বাসরোধে স্বামীকে হত্যা করল স্ত্রী
২১ জুলাই ২০২৬
মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক
২১ জুলাই ২০২৬
বিক্ষোভে দমনপীড়ন, মোদির পদত্যাগ দাবি রাহুল গান্ধীর
২১ জুলাই ২০২৬
ভারতে প্রথমবারের মতো ডেঙ্গু টিকার অনুমোদন
২১ জুলাই ২০২৬
শিক্ষামন্ত্রীর পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলনের ঘোষণা ‘ককরোচ পার্টির’
২১ জুলাই ২০২৬
ভারতে নির্মাণাধীন সুড়ঙ্গ ধসে ৯ জনের মৃত্যু
২১ জুলাই ২০২৬
শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলা নিয়ে মোদিকে ক্ষমা চাওয়ার আহ্বান রাহুলের
২১ জুলাই ২০২৬
এবার মোদি সরকার বিরোধী আন্দোলনে তারকাদের সমর্থন
২১ জুলাই ২০২৬
‘ককরোচ’ আন্দোলনের জেরে মোদির কঠোর সিদ্ধান্ত
২০ জুলাই ২০২৬
পিস্তল-রাইফেল দেখিয়ে বস্তায় স্বর্ণালংকার ভরে পালাল ডাকাতরা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. উত্তপ্ত নয়াদিল্লি, যন্তর মন্তরে ইন্টারনেট বন্ধ
  2. ইরানের বেসামরিক স্থাপনায় আবারও হামলার হুমকি দিলেন ট্রাম্প
  3. শাড়ি না আনায় মারধরের পর শ্বাসরোধে স্বামীকে হত্যা করল স্ত্রী
  4. মধ্যস্থতার পর যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলার চায় পাকিস্তান
  5. স্বর্ণের দাম দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ
  6. শিক্ষার্থীদের আন্দোলনের ভিডিও দেখতে চান না ভারতের সুপ্রিম কোর্ট

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x