Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • যুক্তরাষ্ট্র
এনটিভি অনলাইন ডেস্ক
২২:১০, ১৫ আগস্ট ২০২৫
আপডেট: ২২:১৯, ১৫ আগস্ট ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
২২:১০, ১৫ আগস্ট ২০২৫
আপডেট: ২২:১৯, ১৫ আগস্ট ২০২৫
আরও খবর
ট্রাম্পের বাসভবনে অনুপ্রবেশের চেষ্টা, পুলিশের গুলিতে নিহত ১
ট্রাম্পের শুল্ক নীতি বাতিলের পেছনে কে এই ভারতীয়
ট্রাম্প-জাতিসংঘের বক্তব্যের পর বিক্ষোভে নিহতদের প্রমাণ চাইল ইরান
মার্কিন শুল্কের হার বাড়িয়ে ১৫ শতাংশ করলেন ট্রাম্প
ট্রাম্পের নতুন শুল্ক ঘোষণার পর বাংলাদেশের সঙ্গে চুক্তির ভবিষ্যৎ কী?

সেমিকন্ডাকটরে শিগগিরই ট্রাম্পের শুল্কারোপের ঘোষণা আসছে

এনটিভি অনলাইন ডেস্ক
২২:১০, ১৫ আগস্ট ২০২৫
আপডেট: ২২:১৯, ১৫ আগস্ট ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
২২:১০, ১৫ আগস্ট ২০২৫
আপডেট: ২২:১৯, ১৫ আগস্ট ২০২৫
আলাস্কা যাওয়ার পথে ম্যারিল্যান্ডের এন্ড্রু বিমান ঘাঁটি থেকে এয়ারফোর্স ওয়ানে উঠছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : এএফপি

আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইস্পাত ও সেমিকন্ডাকটরে শুল্কারোপের ঘোষণা দেওয়ার পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ শুক্রবার (১৫ আগস্ট) রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শীর্ষ বৈঠকে অংশ নিতে আলাস্কা যাওয়ার পথে তার বিমান বহর এয়ারফোর্স ওয়ানে বসে এই তথ্য জানান তিনি। খবর এএফপির।

ইউক্রেন পরিস্থিতি নিয়ে রুশ নেতা পুতিনের সঙ্গে বৈঠককে সামনে রেখে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আগামী সপ্তাহে এবং তার পরের সপ্তাহে আমি শুল্ক নির্ধারণ করব। আমি বলতে চাই এই শুল্ক আরোপ হবে ইস্পাত ও চিপসের ওপর, চিপস এবং সেমিকন্ডাকটরের ওপর। আগামী সপ্তাহে বা তার পরের সপ্তাহ লক্ষ্য করে এগোচ্ছি আমরা।’

ডোনাল্ড ট্রাম্প বলেন, ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে মার্কিন যুক্তরাষ্ট্রে স্থানান্তরিত করতে উৎসাহিত করার জন্য এই শুল্কের হার ‘শুরুতে খুব কম’ হবে, তবে একটি নির্দিষ্ট সময় পরে তা ‘খুব বেশি’ হবে।

প্রেসিডেন্ট ট্রাম্প আরও বলেন, তার এই নীতি গাড়ি নির্মাণ শিল্প এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মতো গুরুত্বপূর্ণ শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে শুল্কের ধাক্কা সামলাতে যুক্তরাষ্ট্রে স্থানান্তরিত হতে উৎসাহ যোগাবে। এই শুল্কের হার হতে পারে ২০০ থেকে ৩০০ শতাংশ। তিনি আরও বলেন, শুল্কারোপের এই কৌশল তিনি ওষুধ উৎপাদন শিল্পের ক্ষেত্রেও প্রয়োগ করতে চান।

গত ৬ আগস্ট মার্কিন প্রেসিডেন্ট যেসব সেমিকন্ডাকটর কোম্পানি যুক্তরাষ্ট্রে বিনিয়োগ করছে না তাদের ওপর ১০০ শতাংশ শুল্কারোপ করেন। ট্রাম্প ইতোমধ্যে ইস্পাতের ওপর শুল্কারোপ করেছেন। প্রাথমিকভাবে তিনি এই শিল্পে ২৫ শতাংশ শুল্ক আরোপের কথা ঘোষণা করলেও পরে তা বাড়িয়ে ৫০ শতাংশ করা হয়।

ডোনাল্ড ট্রাম্প শুল্কারোপ

সংশ্লিষ্ট সংবাদ: ডোনাল্ড ট্রাম্প

২২ ফেব্রুয়ারি ২০২৬
ট্রাম্পের বাসভবনে অনুপ্রবেশের চেষ্টা, পুলিশের গুলিতে নিহত ১
২১ ফেব্রুয়ারি ২০২৬
মার্কিন শুল্কের হার বাড়িয়ে ১৫ শতাংশ করলেন ট্রাম্প
২১ ফেব্রুয়ারি ২০২৬
ট্রাম্পের নতুন শুল্ক ঘোষণার পর বাংলাদেশের সঙ্গে চুক্তির ভবিষ্যৎ কী?
  • আরও
সর্বাধিক পঠিত
  1. রমজানে ওমরাহ পালনে সৌদি সরকারের নতুন নির্দেশনা
  2. যুক্তরাষ্ট্রের কাছে নতি স্বীকার করবে না ইরান
  3. ট্রাম্পের শুল্ক নীতি বাতিলের পেছনে কে এই ভারতীয়
  4. পাকিস্তানের হামলায় বহু হতাহতের দাবি আফগানিস্তানের
  5. ট্রাম্প-জাতিসংঘের বক্তব্যের পর বিক্ষোভে নিহতদের প্রমাণ চাইল ইরান
  6. আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x