Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • এশিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
১৪:৫০, ৩০ আগস্ট ২০২৫
আপডেট: ১৪:৫৭, ৩০ আগস্ট ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
১৪:৫০, ৩০ আগস্ট ২০২৫
আপডেট: ১৪:৫৭, ৩০ আগস্ট ২০২৫
আরও খবর
জিবুতিতে ড্রোন হামলায় ৪ শিশু নিহত
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় পোশাক শ্রমিক নিহত, আহত ৪
চার দিনে ইরানে ১১০০ মানুষের মৃত্যু
ঝালকাঠিতে গভীর রাতে অগ্নিকাণ্ডে ৬ দোকান পুড়ে ছাই
দুর্ঘটনায় শিক্ষক নিহতের ঘটনায় সড়ক অবরোধ

বিক্ষোভে উত্তাল ইন্দোনেশিয়া, সংসদ ভবনে আগুন, নিহত ৩

এনটিভি অনলাইন ডেস্ক
১৪:৫০, ৩০ আগস্ট ২০২৫
আপডেট: ১৪:৫৭, ৩০ আগস্ট ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
১৪:৫০, ৩০ আগস্ট ২০২৫
আপডেট: ১৪:৫৭, ৩০ আগস্ট ২০২৫
বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ইন্দোনেশিয়া। ছবি : এএফপি

ইন্দোনেশিয়ায় গত কয়েকদিন ধরে চলমান আন্দোলন চরম আকার ধারণ করেছে। রাজধানী জাকার্তাসহ আরও বেশ কয়েকটি শহরে বিক্ষোভ ছড়িয়েছে। দেশটির দক্ষিণ সুলাওয়েসি প্রদেশের আঞ্চলিক সংসদ ভবনে অগ্নিকাণ্ডে তিনজন নিহত এবং দুজন আহত হয়েছেন।

আজ শনিবার (৩০ আগস্ট) ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা বিবৃতিতে জানায়, গতকাল শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যায় দক্ষিণ সুলাওয়েসি প্রদেশের রাজধানী মাকাসারে এ ঘটনা ঘটে। 

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, গত কয়েকদিন ধরেই সরকারি কর্মকর্তাদের বেতন-ভাতা কমানো, শ্রমের মজুরি বাড়ানো, কর কমানো এবং দুর্নীতিবিরোধী শক্তিশালী ব্যবস্থা নেওয়াসহ বেশ কয়েকটি দাবিতে ইন্দোনেশিয়ায় আন্দোলন চলছে। আন্দোলনকারীদের ওপর পুলিশের সাঁজোয়া যান তুলে দেওয়া এবং এতে এক মোটরসাইকেল রাইডশেয়ার চালক নিহতের ঘটনার পর আন্দোলন আরও চরম আকার ধারণ করে। দেশটির পশ্চিম জাভার বান্দুং শহরে গতকাল বাণিজ্যিক ভবন, ব্যাংক, রেস্টুরেন্টে আগুন ধরিয়ে দেওয়া হয়।

মাকাসার সিটি কাউন্সিলের সেক্রেটারি রাহমাত মাপ্পাতোবা এএফপিকে বলেন, গত রাতের ঘটনায় তিনজন নিহত হয়েছেন। ঘটনাস্থলেই নিহত হন দুজন এবং হাসপাতালের নেওয়ার পর একজনের মৃত্যু হয়। অগ্নিকাণ্ডে তারা ভবনের ভেতরে আটকা পড়েছিলেন। তিনি অভিযোগ করেন, আন্দোলনকারীরা ভবনে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয়।

ইন্দোনেশিয়ার সংবাদ সংস্থা আন্তারা জানিয়েছে, ভবন থেকে লাফিয়ে পড়ে দুজন আহত হয়েছেন।

প্রসঙ্গত, পুলিশের যানের ধাক্কায় নিহত ওই মোটরসাইকেল রাইড শেয়ার চালক হলেন ২১ বছর বয়সী আফান কুর্নিয়াওয়ান। তার নিহতের খবরেই বিক্ষোভ আরও উত্তাল হয়ে ওঠে।

চলমান এই পরিস্থিতি দেশটির নবনির্বাচিত রাষ্ট্রপতি প্রাবোয়ো সুবিয়ান্তোর সামনে এক অগ্নিপরীক্ষা হিসেবে হাজির হয়েছে। তিনি নিহত কুর্নিয়াওয়ানের পরিবারকে সমবেদনা জানিয়েছেন এবং বিষয়টি তদন্তের প্রতিশ্রুতি দিয়েছেন।

ইন্দোনেশিয়া অগ্নিকাণ্ড নিহত বিক্ষোভ

সংশ্লিষ্ট সংবাদ: ইন্দোনেশিয়া

২৯ ডিসেম্বর ২০২৫
বৃদ্ধাশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১৬
১০ ডিসেম্বর ২০২৫
ইন্দোনেশিয়ায় ভয়াবহ আগুনে নিহত ২২
২৯ নভেম্বর ২০২৫
ইন্দোনেশিয়ায় বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা ২০০ ছাড়াল
  • আরও
সর্বাধিক পঠিত
  1. তুরস্কের উদ্দেশে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করল ন্যাটো
  2. খামেনির দাফন নিয়ে রাষ্ট্রীয় অনুষ্ঠান স্থগিত করল ইরান
  3. ইরানি জাহাজে সাবমেরিন হামলা, নিখোঁজ অন্তত ১০১
  4. জিবুতিতে ড্রোন হামলায় ৪ শিশু নিহত
  5. ট্রাম্পের হুমকির প্রতিক্রিয়ায় যা বললো স্পেন
  6. ইরানের সঙ্গে কতদিন যুদ্ধ চালিয়ে যেতে পারে ইসরায়েল?

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x