Skip to main content
NTV Online
Dektop Mobile

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • ভারত
এনটিভি অনলাইন ডেস্ক
১৬:১৫, ০১ নভেম্বর ২০২৫
আপডেট: ১৬:১৯, ০১ নভেম্বর ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
১৬:১৫, ০১ নভেম্বর ২০২৫
আপডেট: ১৬:১৯, ০১ নভেম্বর ২০২৫
আরও খবর
মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু, স্বজনদের সন্ধান চায় হাইকমিশন
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত ৭২৩
বাবা-মায়ের সিদ্ধান্তে নয়, জীবনসঙ্গী পছন্দে সন্তানরা স্বাধীন : ভারতের হাইকোর্ট
ভারতে ভূমিধসে নিহত ৫, ধ্বংসস্তূপে আটকা ৫
ইসলাম গ্রহণ করায় দুই বোনকে গৃহবন্দি, মুক্তির নির্দেশ ও জরিমানা হাইকোর্টের

ভারতে মন্দিরে পদদলিত হয়ে ৯ জনের মৃত্যু, আহত ১৭

এনটিভি অনলাইন ডেস্ক
১৬:১৫, ০১ নভেম্বর ২০২৫
আপডেট: ১৬:১৯, ০১ নভেম্বর ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
১৬:১৫, ০১ নভেম্বর ২০২৫
আপডেট: ১৬:১৯, ০১ নভেম্বর ২০২৫

ভারতের অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলার কাশিবুগ্গা এলাকায় নবনির্মিত ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে পদদলিত হয়ে অন্তত ৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে আট নারী ও এক শিশু রয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৭ জন।

একাদশী উপলক্ষে আয়োজিত বিশেষ পূজার সময় আজ শনিবার (১ নভেম্বর) ভোরে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে। এ সময় শত শত ভক্ত মন্দিরে ভিড় জমায়। খবর এনডিভির।

স্থানীয় গণমাধ্যমে প্রচারিত ভিডিও ফুটেজে দেখা যায়, মন্দিরের সিঁড়িতে নারী-পুরুষদের মধ্যে প্রচণ্ড ধাক্কাধাক্কি চলছে। অনেকে নিজেদের বাঁচাতে চিৎকার করছে। পরে মন্দিরের আঙিনায় একাধিক দেহ পড়ে থাকতে দেখা যায়। আহতদের অনেককে স্থানীয় লোকজন উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সরকারি সূত্রে জানা গেছে, কাশিবুগ্গা এলাকার মন্দিরটি ‘মিনি তিরুপতি’ নামে পরিচিত এবং এটি রাজ্য সরকারের এনডাউমেন্টস বিভাগের অধীনে নয়। মন্দির কর্তৃপক্ষ স্থানীয় প্রশাসনকে জানায়নি যে একাদশীতে এত বড় জনসমাগম হতে পারে। যেখানে পদদলিতের ঘটনা ঘটেছে সেই অংশে এখনো নির্মাণকাজ চলছিল এবং প্রবেশ ও প্রস্থান ছিল একই পথে।

রাজ্যের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু গভীর শোক প্রকাশ করে আহতদের যথাযথ চিকিৎসার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, ‘শ্রীকাকুলামের কাশিবুগ্গায় ভেঙ্কটেশ্বর মন্দিরে পদদলিতের ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক। নিহতদের পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আহতদের দ্রুত ও যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছি।’

উপমুখ্যমন্ত্রী পাওয়ান কল্যাণ জানিয়েছেন, ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্ত করা হবে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তা দেওয়া হবে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পদদলিতের ঘটনায় গভীর শোক প্রকাশ করে নিহতদের পরিবারকে প্রতিজনকে ২ লাখ রুপি ও আহতদের ৫০ হাজার রুপি করে অনুদান ঘোষণা করেছেন।

মোদি এক্সে লিখেছেন, ‘অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলামের ভেঙ্কটেশ্বর মন্দিরে পদদলিতের ঘটনায় আমি ব্যথিত। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। নিহতদের পরিবারকে প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে ২ লাখ রুপি এবং আহতদের ৫০ হাজার রুপি করে অনুদান দেওয়া হবে।’

রাজ্যপাল এস আবদুল নাজির আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন।

উপমুখ্যমন্ত্রী পাওয়ান কল্যাণ বলেন, ‘সরকার জেলা প্রশাসনকে তৎক্ষণাৎ উদ্ধার ও ত্রাণ কার্যক্রম শুরু করতে বলেছে। একই সঙ্গে রাজ্যের সব বড় মন্দিরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা, পুলিশ মোতায়েন ও চিকিৎসা ক্যাম্প স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।’

এদিকে রাজ্য মন্ত্রী নারা লোকেশ ঘটনাস্থলে যাচ্ছেন বলে জানান। এক বিবৃতিতে তিনি বলেন, ‘একাদশীর এই দিনে এমন মর্মান্তিক দুর্ঘটনা আমাদের গভীরভাবে নাড়া দিয়েছে। নিহতদের পরিবারকে আন্তরিক সমবেদনা জানাই এবং আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে।’

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও শোক প্রকাশ করে বলেন, ‘শ্রীকাকুলামের কাশিবুগ্গা ভেঙ্কটেশ্বর মন্দিরে পদদলিতের ঘটনায় প্রাণহানিতে আমি গভীরভাবে মর্মাহত। নিহতদের পরিবারের প্রতি সহানুভূতি জানাচ্ছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।’

ভারত মৃত্যু আহত
১১ আগস্ট ২০২৬
পাঁচ তারকা হোটেলে দুই মেয়েকে হত্যা, আত্মহত্যার চেষ্টা বাবার
১০ আগস্ট ২০২৬
হঠাৎ ঢাকায় ‘র’ প্রধান
০৯ আগস্ট ২০২৬
২৫ বিয়ে করা ব্যক্তির সঙ্গে মেয়ের বিয়ে, থানায় অভিযোগ বাবার
০৯ আগস্ট ২০২৬
গাড়িতে হামলার অভিযোগ করে মমতা বললেন ‘মারা যেতে পারতাম’
০৮ আগস্ট ২০২৬
পকেটে ১০ বুলেট, প্রেমিকের সঙ্গে দেখা করতে জেলে স্কুলছাত্রী
০৮ আগস্ট ২০২৬
ডেটিং অ্যাপ-অন্তরঙ্গ ছবি : ৬ কোটি রুপি হাতিয়ে নিলেন নারী
০৮ আগস্ট ২০২৬
নারী যাত্রীকে কোমরের বেল্ট খুলে পেটানোয় যুবক, পরে গ্রেপ্তার
০৮ আগস্ট ২০২৬
ককরোচ জনতা পার্টির প্রভাবে চাপে মোদি সরকার
০৭ আগস্ট ২০২৬
শেখ হাসিনার বক্তব্যে ভারতের সমর্থন নেই : রণধীর জয়সওয়াল
০৭ আগস্ট ২০২৬
মুখ্যমন্ত্রী বিজয়ের বিরুদ্ধে বিবাহবিচ্ছেদের মামলা প্রত্যাহার করলেন সঙ্গীতা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ইসলাম গ্রহণ করায় দুই বোনকে গৃহবন্দি, মুক্তির নির্দেশ ও জরিমানা হাইকোর্টের
  2. হরমুজ প্রণালিতে ফের মার্কিন হামলা, জাহাজ অচল
  3. মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে লেবাননে মৃত্যুদণ্ডের প্রথা বাতিল
  4. ইউক্রেনে রুশ হামলায় নিহত ১২, উ.কোরিয়ার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অভিযোগ
  5. ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬৩০১
  6. প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : রণধীর জয়সওয়াল

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x