Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • আরব দুনিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
১৯:২০, ১৭ নভেম্বর ২০২৫
আপডেট: ১৯:২৫, ১৭ নভেম্বর ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
১৯:২০, ১৭ নভেম্বর ২০২৫
আপডেট: ১৯:২৫, ১৭ নভেম্বর ২০২৫
আরও খবর
পশ্চিমবঙ্গে বিধানসভার ১৫২ আসনে ভোটগ্রহণ চলছে
মক্কায় বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু
সৌদি আরবে পৌঁছেছেন ২৩,৩৭২ জন হজযাত্রী
অবহেলার প্রতিশোধ নিতে হাত-পা বেঁধে প্রেমিককে পুড়িয়ে মারল তরুণী!
সৌদি আরবে পৌঁছেছেন ১৮ হাজার ৪৮৯ জন হজযাত্রী
বাস-ট্যাঙ্কার ভয়াবহ সংঘর্ষ

সৌদিতে নিহত ওমরাহযাত্রীদের ১৮ জন ভারতের একই পরিবারের

এনটিভি অনলাইন ডেস্ক
১৯:২০, ১৭ নভেম্বর ২০২৫
আপডেট: ১৯:২৫, ১৭ নভেম্বর ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
১৯:২০, ১৭ নভেম্বর ২০২৫
আপডেট: ১৯:২৫, ১৭ নভেম্বর ২০২৫

সৌদি আরবের মদিনার কাছে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৪৫ ভারতীয় ওমরাহযাত্রী নিহত হয়েছেন। ওমরাহ যাত্রীদের বহনকারী বাসের সঙ্গে ডিজেল ট্যাঙ্কারের সংঘর্ষের ফলে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওমরাহ যাত্রীদের মধ্যে ১৮ জন ভারতের হায়দরাবাদের একটি পরিবারের সদস্য। এদের মধ্যে ৯ শিশুও রয়েছে। দুর্ঘটনায় নিহত পরিবারটি আগামী শনিবার (২২ নভেম্বর) দেশে ফেরার পরিকল্পনা করেছিল বলে জানিয়েছেন তাদের আত্মীয়রা।

তাদের আত্মীয় মোহাম্মদ আসিফ জানিয়েছেন, আমার ভগ্নিপতি, ভগ্নিপতির স্ত্রী, তাদের এক ছেলে, তিন কন্যা ও তাদের সন্তানরা ওমরাহ করতে গিয়েছিলেন। তারা আট দিন আগে রওনা দিয়েছিলেন। ওমরাহ সম্পন্ন হয়ে তারা মদিনায় ফেরার পথে ছিলেন। রাত দেড়টার দিকে দুর্ঘটনা ঘটে এবং বাস আগুনে ঝলসে যায়। তাদের শনিবার দেশে ফেরার কথা ছিল।

আসিফ আরও জানিয়েছেন, দুর্ঘটনার আগে তারা আত্মীয়দের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিলেন। তিনি বলেন, এক পরিবারের ১৮ জন (৯ জন প্রাপ্তবয়স্ক ও ৯ জন শিশু) মারা গেছেন। এটা আমাদের জন্য একটি ভয়াবহ ট্র্যাজেডি।

নিহতদের মধ্যে আছেন- নাসিরুদ্দিন (৭০), তার স্ত্রী আখতার বেগম (৬২), ছেলে সালাউদ্দিন (৪২), কন্যারা — আমিনা (৪৪), রিজওয়ানা (৩৮), শাবানা (৪০) এবং তাদের সন্তানরা।

রামনগরস্থ নাসিরুদ্দিনের পরিবারের একজন প্রতিবেশী চাবি নিয়ে আসেন। বাড়িতে প্রবেশের সঙ্গে সঙ্গে ভগ্নিপতির বোনের করুণ কান্না ছড়িয়ে পড়ে। তিনি চিৎকার করে বললেন, আমার ভাইয়ের পুরো পরিবার ধ্বংস হয়ে গেছে।

প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, বাসটিতে ৪৬ জন ওমরাহযাত্রী ছিলেন, যাদের সবাই ভারতীয়। মদিনা থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে একটি ডিজেল ট্যাঙ্কারের সঙ্গে বাসটির সংঘর্ষের ফলে আগুন ধরে যায়। ফলে ওমরাহযাত্রীদের ৪৫ জনই মারা যান। একজন প্রাণে রক্ষা পেয়েছেন। বেশিরভাগ যাত্রী তখন ঘুমাচ্ছিলেন, তাই তারা সময়মতো বের হতে পারেননি।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুর্ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, আমার সমবেদনা তাদের সঙ্গে আছে যারা তাদের প্রিয়জন হারিয়েছেন। আহতদের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছি। রিয়াদে আমাদের দূতাবাস এবং জেদ্দার কনস্যুলেট সমস্ত সহায়তা প্রদান করছে। আমাদের কর্মকর্তারা সৌদি কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগে আছেন।

তেলেঙ্গানা মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডি এই দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন এবং শীর্ষ স্থানীয় কর্মকর্তাদের কনস্যুলেটের সঙ্গে যোগাযোগ রাখার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, সরকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকবে। আমি প্রার্থনা করি তারা যেন ধৈর্য্য ধরতে পারে।

ভারতের কনস্যুলেট জেদ্দায় কন্ট্রোল রুম এবং হেল্পলাইন স্থাপন করেছে।

সৌদি আরব ভারত দুর্ঘটনায় নিহত ওমরাহ যাত্রী
১৬ এপ্রিল ২০২৬
সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরামের পূর্ণাঙ্গ কমিটি গঠন
১৫ এপ্রিল ২০২৬
ইরান ইস্যুতে সৌদি-তুরস্ক সফরে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
০৪ এপ্রিল ২০২৬
ওমরাহ ভিসাধারীদের ১৮ এপ্রিলের মধ্যে সৌদি ছাড়ার নির্দেশ
০৩ এপ্রিল ২০২৬
সৌদি আরবে হাজার বছরের পুরোনো কোরআন উন্মোচন
০৩ এপ্রিল ২০২৬
হজ পালন সহজ করতে মক্কায় হচ্ছে নতুন বিমানবন্দর
০১ এপ্রিল ২০২৬
সৌদি আরবের প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা
৩১ মার্চ ২০২৬
সৌদিতে প্রবাসী সাংবাদিকদের ঈদ পুনর্মিলনী
২৯ মার্চ ২০২৬
সৌদি যুবরাজকে উদ্দেশ্য করে ট্রাম্পের কুরুচিপূর্ণ মন্তব্য
২৮ মার্চ ২০২৬
স্বাধীনতা দিবস উপলক্ষে রিয়াদে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
২৮ মার্চ ২০২৬
সৌদির মার্কিন ঘাঁটিতে ইরানি হামলা, ১২ সেনা আহত
  • আরও
সর্বাধিক পঠিত
  1. যুদ্ধবিরতির অনিশ্চয়তায় বাড়ল তেলের দাম, শেয়ারবাজারে মিশ্র প্রবণতা
  2. ট্রাম্পের নামের সঙ্গে মিল রেখে ইউক্রেনের ভূখণ্ড নামকরণের প্রস্তাব
  3. ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক তিন দিনের মধ্যে হতে পারে : ট্রাম্প
  4. পাইলটরা ছবি তুলতে গিয়েই সংঘর্ষ হয়েছিল সেই দুই যুদ্ধবিমানের
  5. হরমুজ প্রণালি থেকে দুটি জাহাজ জব্দ করেছে ইরান
  6. পদত্যাগ করলেন নেপালের ‘আলোচিত’ স্বরাষ্ট্রমন্ত্রী সুদান গুরুং

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x