Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • এশিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
১৮:৪৫, ৩০ নভেম্বর ২০২৫
আপডেট: ১৮:৫০, ৩০ নভেম্বর ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
১৮:৪৫, ৩০ নভেম্বর ২০২৫
আপডেট: ১৮:৫০, ৩০ নভেম্বর ২০২৫
আরও খবর
রাজশাহীতে দুর্বৃত্তের গুলিতে নিহত ১
ক্যারিবীয় সাগরে নৌকায় মার্কিন বাহিনীর হামলা, নিহত ৩
মুন্সীগঞ্জে নির্বাচন-পরবর্তী সহিংসতায় স্বতন্ত্রপ্রার্থীর সমর্থক নিহত 
ভাঙ্গায় যাত্রীবাহী বাস উল্টে নিহত ২, আহত ৩০
নির্বাচনি ডিউটিতে যাওয়ার পথে দুর্ঘটনায় নিহত ২

৭৫ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিখোঁজ এখনও শতাধিক

এনটিভি অনলাইন ডেস্ক
১৮:৪৫, ৩০ নভেম্বর ২০২৫
আপডেট: ১৮:৫০, ৩০ নভেম্বর ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
১৮:৪৫, ৩০ নভেম্বর ২০২৫
আপডেট: ১৮:৫০, ৩০ নভেম্বর ২০২৫
হংকংয়ের তাই পো জেলার ওয়াং ফুক কোর্ট আবাসিক এস্টেটে অগ্নিকাণ্ডের পর একটি অ্যাপার্টমেন্ট ব্লকের ভিতরে কাজ করতে আইডেন্টিফিকেশন ইউনিট (ডিভিআইইউ) এর কর্মকর্তাদের দেখা যাচ্ছে। ছবি: এএফপি

হংকংয়ের ওয়াং ফুক কোর্ট আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ১৪৬ জনে দাঁড়িয়েছে। উদ্ধারকর্মীরা আরও ১৮টি দেহাবশেষ উদ্ধার করার পর এই তথ্য জানিয়েছে কর্তৃপক্ষ। 

গত সপ্তাহে লাগা এ আগুন ৮টি ভবনের বেশিরভাগ অংশ পুড়িয়ে দেয়, যা হংকংয়ের গত ৭৫ বছরের সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড বলে নিশ্চিত করেছে পুলিশ।

আজ রোববার (৩০ নভেম্বর) পুলিশের সংবাদ সম্মেলনে জানানো হয়, এখনও ১০০ জনের খোঁজ মিলছে না। এ ঘটনায় আহত হয়েছেন ৭৯ জন। নিহতদের পরিচয় শনাক্ত করতে পরিবারগুলোর সহায়তায় প্রক্রিয়া চলছে।

পুলিশের ভিকটিম আইডেন্টিফিকেশন ইউনিটের প্রধান চেং কা-চুন জানান, তারা এখন পর্যন্ত চারটি ভবন তল্লাশি করেছেন। ফ্ল্যাটের ভেতর ও ছাদেও মিলছে মৃতদেহ, যা দেখে তিনি আশঙ্কা প্রকাশ করেন যে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। সব ভবন পুরোপুরি খুঁজে দেখতে ৩ থেকে ৪ সপ্তাহ সময় লাগবে।

রোববার ঘটনাস্থলে এক হাজারের বেশি মানুষ জড়ো হয়ে ফুল, সাদা ফিতা ও হাতে লেখা বার্তায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানান।

২৮ বছর বয়সী জোই ইয়ুয়াং পরিবারের সঙ্গে শ্রদ্ধা জানাতে এসে বলেন, এটা মেনে নেওয়া কঠিন। আমরা ক্ষতিপূরণ চাই না, অন্তত মৃতদের পরিবারের প্রতি ন্যায়বিচার নিশ্চিত করা হোক।

এই ঘটনার পর হংকংজুড়ে জনরোষ ছড়িয়ে পড়েছে। আগেও ভবনের বাসিন্দারা অরক্ষিত নির্মাণকাজ ও সম্ভাব্য ঝুঁকি নিয়ে অভিযোগ তোলেন, কিন্তু তা উপেক্ষিত ছিল বলে প্রতিবেদন জানায় স্থানীয় গণমাধ্যম।

ঘটনার আগে থেকে ভবনগুলোতে সংস্কারকাজ চলছিল, যেখানে ব্যবহার করা হয় বাঁশের স্ক্যাফোল্ডিং ও ফোম বোর্ড— যা আগুন দ্রুত ছড়িয়ে দেয়। এ কারণে নিরাপত্তা তদারকি নিয়ে তীব্র প্রশ্ন উঠছে।

শনিবার পুলিশ ২৪ বছর বয়সী মাইলস কওয়ানকে গ্রেপ্তার করে। তিনি স্বাধীন তদন্ত ও দুর্নীতি অনুসন্ধানের দাবিতে একটি অনলাইন পিটিশন চালু করেছিলেন, যা বন্ধ হওয়ার আগে ১০ হাজারের বেশি স্বাক্ষর পেয়েছিল।

পরে কর্তৃপক্ষ ঘোষণা করে— কমপ্লেক্স নির্মাণের সঙ্গে যুক্ত প্রেস্টিজ কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কোম্পানির ২৮টি প্রকল্পের কাজ তাৎক্ষণিকভাবে স্থগিত করা হয়েছে। ওই প্রতিষ্ঠানের অন্তত তিন কর্মকর্তাসহ ১১ জনকে আটক করা হয়েছে।

ওয়াং ফুক কোর্টের চার হাজার ৬০০ বাসিন্দার অধিকাংশই এখন আশ্রয়কেন্দ্র বা অস্থায়ী হোটেলে দিন কাটাচ্ছেন, ভবিষ্যতের স্থায়ী পুনর্বাসন এখনও নির্ধারিত হয়নি।

ঘটনাস্থলে এসে শ্রদ্ধা জানানো সরকারি কর্মকর্তা জেফরি চ্যান বলেন, এক রাতে পরিবার, ঘর, সবকিছু হারানো—তার যন্ত্রণা কল্পনাতীত। আমাদের সবাইকে তাদের পাশে দাঁড়াতে হবে।

হংকং অগ্নিকাণ্ড নিহত

সংশ্লিষ্ট সংবাদ: হংকং

২৮ নভেম্বর ২০২৫
হংকংয়ে বহুতল ভবনে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৯৪
২৭ নভেম্বর ২০২৫
হংকংয়ে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৭৫, নিখোঁজ এখনও শতাধিক
২৭ নভেম্বর ২০২৫
হংকংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৬৫, নিখোঁজ শতাধিক
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ইরানের ওপর চাপ বাড়াতে মধ্যপ্রাচ্যে যাবে আরেকটি মার্কিন রণতরী
  2. আল-আকসা চত্বরের আশেপাশে নিরাপত্তা জোরদার
  3. ক্যারিবীয় সাগরে নৌকায় মার্কিন বাহিনীর হামলা, নিহত ৩
  4. বিএনপি ও তারেক রহমানকে পাকিস্তান প্রেসিডেন্টের অভিনন্দন
  5. নিরঙ্কুশ বিজয়ে তারেক রহমানকে নরেন্দ্র মোদির অভিনন্দন
  6. বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের এত আগ্রহ কেন?

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x