Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • এশিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
১৬:২৫, ০৬ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১৬:৩২, ০৬ ডিসেম্বর ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
১৬:২৫, ০৬ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১৬:৩২, ০৬ ডিসেম্বর ২০২৫
আরও খবর
আমিরাতে ইরানি হামলায় নিহতদের নাম প্রকাশ
মহেশপুরে ট্রাকের ধাক্কায় ভ্যানযাত্রী নারী নিহত
সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় আহত বাংলাদেশি যুবকের মৃত্যু
ইরানের ক্লাস্টার ক্ষেপণাস্ত্র হামলায় বিপদে ইসরায়েল
বগুড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস ডিভাইডারে, নিহত ৩

এশিয়ায় বন্যা-ভূমিধসে নিহত ১৭৫০ ছাড়াল, বৃষ্টিতে উদ্ধারকাজ ব্যাহত

এনটিভি অনলাইন ডেস্ক
১৬:২৫, ০৬ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১৬:৩২, ০৬ ডিসেম্বর ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
১৬:২৫, ০৬ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১৬:৩২, ০৬ ডিসেম্বর ২০২৫
ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশের আচেহ তামিয়াং-এর বন্যা কবলিত এলাকায় একটি অল্পবয়সী মেয়ে তার বাড়ির সামনে কাদার মধ্য দিয়ে হেঁটে যাচ্ছে। ছবি: এএফপি

এশিয়ার বিভিন্ন দেশে ভারি বৃষ্টি অব্যাহত থাকায় বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত লাখো মানুষের কাছে পৌঁছাতে হিমশিম খাচ্ছে উদ্ধারকর্মীরা। জলবায়ু পরিবর্তনের প্রভাবে সৃষ্ট এই দুর্যোগে সবচেয়ে ক্ষতিগ্রস্ত ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা ও থাইল্যান্ডে মোট মৃতের সংখ্যা বেড়ে এক হাজার ৭৫০ ছাড়িয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ইন্দোনেশিয়ায় ভয়াবহ পরিস্থিতি

ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের আচেহ প্রদেশে এখন পর্যন্ত ৮৬৭ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে, নিখোঁজ রয়েছেন ৫২১ জন। একই সঙ্গে ৮ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। দেশটির আবহাওয়া দপ্তর আজ শনিবার (৬ ডিসেম্বর) পর্যন্ত আচেহে অতিভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে, যা উত্তর ও পশ্চিম সুমাত্রার জন্যও ঝুঁকিপূর্ণ।

আচেহর গভর্নর মুজাকির মানাফ জানান, অনেক এলাকায় এখনও কোমরসমান কাদার মধ্যে মৃতদেহ খোঁজা হচ্ছে। তবে বর্তমান সবচেয়ে বড় হুমকি হয়ে উঠেছে খাদ্য সংকট। তিনি বলেন, মানুষ বন্যায় নয়, অনাহারে মারা যাচ্ছে। দুর্গম বহু এলাকায় এখনও ত্রাণ পৌঁছানো যায়নি।

গভর্নরের ভাষ্য অনুযায়ী, আচেহ তামিয়াং অঞ্চলে সম্পূর্ণ গ্রাম নিশ্চিহ্ন হয়ে গেছে। তিনি বলেন, উপরে পাহাড় থেকে শুরু করে সড়ক হয়ে সমুদ্র পর্যন্ত সবকিছু ধ্বংস। বহু গ্রাম ও উপজেলাই এখন শুধু নামমাত্র অস্তিত্বে আছে।

শ্রীলঙ্কায় ৬০৭ জনের মৃত্যু

শ্রীলঙ্কায় সরকারিভাবে ৬০৭ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। আরও ২১৪ জন নিখোঁজ, যাদের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকে একে দেশের ইতিহাসের সবচেয়ে চ্যালেঞ্জিং প্রাকৃতিক দুর্যোগ বলে উল্লেখ করেছেন।

দেশটিতে এই দুর্যোগে ২০ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত, যা মোট জনসংখ্যার প্রায় ১০ শতাংশ। দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র (ডিএমসি) জানিয়েছে, ৭১ হাজারের বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত, এর মধ্যে প্রায় ৫ হাজার পুরোপুরি ধ্বংস হয়েছে। ভারি বৃষ্টি অব্যাহত থাকায় নতুন ভূমিধসের আশঙ্কা তৈরি হয়েছে এবং উদ্ধার ও পরিষ্কার কার্যক্রম ব্যাহত হচ্ছে।

থাইল্যান্ড, মালয়েশিয়া ও ভিয়েতনামেও প্রাণহানি

থাইল্যান্ডে বন্যায় অন্তত ২৭৬ জন নিহত হয়েছেন। মালয়েশিয়ায় দুইজন এবং ভিয়েতনামে আরও দুইজনের মৃত্যু হয়েছে, যেখানে ভারি বর্ষণে বেশকিছু ভূমিধস ঘটেছে বলে রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, গত সপ্তাহে একই সময়ে দুটি টাইফুন ও একটি ঘূর্ণিঝড় দক্ষিণ-পূর্ব এশিয়ায় আঘাত হানায় অস্বাভাবিক বৃষ্টিপাত হয়েছে, যা জলবায়ু পরিবর্তনের কারণে আরও ঘন ঘন ও তীব্র হচ্ছে।

ইন্দোনেশিয়ার সুমাত্রায় বিপর্যয় বাড়ার পেছনে অবৈধ বন উজাড় ও বৃক্ষনিধনও বড় ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। 

এ প্রেক্ষাপটে ইন্দোনেশিয়ার বনমন্ত্রী রাজা জুলি এন্তোনি শুক্রবার (৫ ডিসেম্বর) জানান, সরকার ২০টি কোম্পানির কাঠ কাটার লাইসেন্স বাতিল করেছে। এসব লাইসেন্সের আওতায় ছিল প্রায় ৭ লাখ ৫০ হাজার হেক্টর বনভূমি, যার কিছু অংশ বন্যাকবলিত এলাকায় অবস্থিত।

পরিবেশমন্ত্রী হানিফ ফয়সোল নুরোফিক শনিবার (৬ ডিসেম্বর) উত্তর সুমাত্রার দুর্যোগকবলিত এলাকার উজানে অবস্থিত পাম তেল, খনি ও বিদ্যুৎকেন্দ্রগুলোর কার্যক্রম তাৎক্ষণিকভাবে বন্ধের নির্দেশ দেন। তিনি বলেন, বাতাং তোরু ও গারোগা জলাধার বাস্তুতাত্ত্বিক ও সামাজিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এখানে কোনো আপস করা যাবে না।

অস্ট্রেলিয়ার গ্রিফিথ ইউনিভার্সিটির পরিবেশ বিশেষজ্ঞ ফেবি দ্বিরাহমাদি বলেন, ঘন বনভূমি স্পঞ্জের মতো পানি শোষণ করে। বন উজাড় হলে ভারি বৃষ্টির পানি সরাসরি নদীতে ঢুকে ভয়াবহ বন্যার সৃষ্টি করে।

বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তন ও নির্বিচার বন উজাড়—এই দুইয়ের সম্মিলিত প্রভাবেই দক্ষিণ-পূর্ব এশিয়াজুড়ে এমন প্রাণঘাতী দুর্যোগ দিন দিন আরও ভয়াবহ হয়ে উঠছে।

এশিয়া বন্যা ভূমিধস নিহত

সংশ্লিষ্ট সংবাদ: এশিয়া

১৫ এপ্রিল ২০২৩
ধোঁয়া বোমা ছোঁড়ার পর জাপানের প্রধানমন্ত্রী কিশিদা নিরাপদে
২০ নভেম্বর ২০২১
সামরিক শক্তির প্রতিযোগিতায় যুদ্ধের ঝুঁকির মুখে এশিয়া
সর্বাধিক পঠিত
  1. লারিজানি হত্যা, যুদ্ধ থামানোর চেষ্টায় বড় ধাক্কা খেলেন ট্রাম্প?
  2. লারিজানি হত্যার ‘প্রতিশোধে’ তেল আবিবে হামলার দাবি আইআরজিসির
  3. লারিজানির নিহতের ঘটনায় ইরানি নেতাদের তীব্র প্রতিক্রিয়া
  4. ইরান যুদ্ধ : যুক্তরাষ্ট্রের কাউন্টার টেররিজম সেন্টারের পরিচালকের পদত্যাগ
  5. যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান
  6. ইরানের নিরাপত্তা প্রধান লারিজানি নিহত, দাবি ইসরায়েলের

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x