Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • যুক্তরাষ্ট্র
এনটিভি অনলাইন ডেস্ক
১২:৩০, ০৫ নভেম্বর ২০২৬
আপডেট: ১২:৩৩, ০৫ নভেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১২:৩০, ০৫ নভেম্বর ২০২৬
আপডেট: ১২:৩৩, ০৫ নভেম্বর ২০২৬
আরও খবর
ডলারের পতনে দ্রুত বাড়ছে স্বর্ণের দাম
মার্কিন নির্বাচনে ৪৪ কোটি ডলার ঢেলেও বড় ধাক্কা খেলেন ইলন মাস্ক
সিনেটর নির্বাচিত হয়েই ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থান এল-সায়েদের
বিশ্ববাজারে চার মাসে সর্বনিম্ন তেলের দাম, দেশের খবর কী?
‘নষ্ট ঘড়িটাও দিনে দুইবার সঠিক সময় দেয়’, ট্রাম্পকে নিয়ে এল-সায়েদের উপহাস

ডেমোক্র্যাটদের বড় জয়ে চাঙা শেয়ারবাজার

এনটিভি অনলাইন ডেস্ক
১২:৩০, ০৫ নভেম্বর ২০২৬
আপডেট: ১২:৩৩, ০৫ নভেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১২:৩০, ০৫ নভেম্বর ২০২৬
আপডেট: ১২:৩৩, ০৫ নভেম্বর ২০২৬
নিউ ইয়র্ক সিটিতে উদ্বোধনী ঘণ্টার সময় ব্যবসায়ীরা নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে কাজ করছেন। ছবি: এএফপি।

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয়ের পর স্থানীয় সময় বুধবার (৪ নভেম্বর) চাঙা ছিল দেশটির শেয়ারবাজার। তবে আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে ওয়াল স্ট্রিটের শেয়ার ফিউচারে মিশ্র প্রবণতা দেখা গেছে। তেলের দাম কমা এবং নির্বাচনের ফল নিয়ে অনিশ্চয়তা কাটায় আগের দিন বড় উত্থান হয়েছিল বাজারে।

আজ এসঅ্যান্ডপি ৫০০ ফিউচার ০.৩ শতাংশ এবং নাসডাক-১০০ ফিউচার ১.১৭ শতাংশ কমেছে। বিপরীতে ডাও জোন্স ফিউচার বেড়েছে ১৪১ পয়েন্ট বা ০.২৬ শতাংশ। খবর সিএনবিসির। 

বুধবার (৪ নভেম্বর) ডাও জোন্স সূচক ১ হাজার ৫০০ পয়েন্টের বেশি বা ৩ শতাংশ বেড়েছে। ২০২৫ সালের এপ্রিলের পর এটিই সূচকটির সেরা এক দিনের উত্থান। একই দিনে এসঅ্যান্ডপি ৫০০ বেড়েছে ১.৬ শতাংশ। এর পেছনে বড় ভূমিকা রেখেছে তেলের দামে পতন। ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৮ শতাংশের বেশি কমে ব্যারেলপ্রতি ৮৮.১২ ডলারে নেমে আসে।

এদিকে, চিপ নির্মাতা কোয়ালকমের আয় পূর্বাভাস ছাড়ালেও প্রতিষ্ঠানটির শেয়ারের দাম ৬.৫ শতাংশ কমেছে। অন্যদিকে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বিজ্ঞাপন প্রতিষ্ঠান অ্যাপলোভিনের শেয়ারের দাম প্রায় ২৪ শতাংশ বেড়েছে।

এশিয়ার বাজারেও বৃহস্পতিবার মিশ্র চিত্র দেখা গেছে। জাপানের নিক্কেই ২২৫ সূচক ০.৪৯ শতাংশ এবং টপিক্স ২ শতাংশের বেশি বেড়েছে। দক্ষিণ কোরিয়ার কোস্পি ২.৩৩ শতাংশ কমেছে। অস্ট্রেলিয়ার এসঅ্যান্ডপি/এএসএক্স ২০০ সূচক বেড়েছে ১.৩৯ শতাংশ।

মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা প্রতিনিধি পরিষদ ও সিনেট- উভয় কক্ষের নিয়ন্ত্রণ পাওয়ার পর বিনিয়োগকারীরা সম্ভাব্য নীতিগত পরিবর্তন নিয়ে হিসাব-নিকাশ করছেন। নির্বাচনের ফলের প্রভাবে কিছু খাতের শেয়ারে উত্থান দেখা গেলেও কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডেটা সেন্টার-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শেয়ারে চাপ তৈরি হয়েছে।

বিনিয়োগ বিশ্লেষক জর্ডান ওয়াটসনের মতে, বাজারের সাম্প্রতিক উত্থান ও এআই খাত থেকে বিনিয়োগ সরে যাওয়ার প্রবণতা সাময়িক হতে পারে। নির্বাচনের ফল এবং সম্ভাব্য নীতিগত প্রভাব নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে আরও অস্থিরতা দেখা দিতে পারে।

যুক্তরাষ্ট্র শেয়ারবাজার মধ্যবর্তী নির্বাচন ডেমোক্র্যাট

সংশ্লিষ্ট সংবাদ: যুক্তরাষ্ট্র

৫ ঘন্টা আগে
সিনেটর নির্বাচিত হয়েই ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থান এল-সায়েদের
৭ ঘন্টা আগে
‘নষ্ট ঘড়িটাও দিনে দুইবার সঠিক সময় দেয়’, ট্রাম্পকে নিয়ে এল-সায়েদের উপহাস
৮ ঘন্টা আগে
ট্রাম্পের হারের পর ব্যাকফুটে ইসরায়েল, স্বস্তিতে ইউক্রেন-ইরান
  • আরও
সর্বাধিক পঠিত
  1. কংগ্রেসের নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা, প্রতিশ্রুতি কতটা পূরণ করতে পারবে?
  2. আমাকে অভিশংসনের চেষ্টা ডেমোক্র্যাটদেরই ধ্বংস ডেকে আনবে : ট্রাম্প
  3. নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের জন্য ইরান যুদ্ধ দায়ী : ভ্যান্স
  4. রিপাবলিকানদের শোচনীয় পরাজয়ের পাঁচ মূল কারণ
  5. ধনকুবেরের অর্থের স্রোতে আটকে থাকেনি অ্যামি অ্যাক্টনের জয়
  6. মধ্যবর্তী নির্বাচনে জয় পেয়ে ডেমোক্র্যাটরা কি ইরান যুদ্ধ থামাতে পারবে?

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x