Skip to main content
NTV Online
Dektop Mobile

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • আরব দুনিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
১০:৫৫, ২৮ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১১:০১, ২৮ ডিসেম্বর ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
১০:৫৫, ২৮ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১১:০১, ২৮ ডিসেম্বর ২০২৫
আরও খবর
হরমুজে হামলায় আগুন লাগা জাহাজ থেকে সরেছে নাবিকরা
চলতি সপ্তাহে ইরান যাচ্ছেন ইরাকের প্রধানমন্ত্রী
‘কৌশলগত সুবিধা পেলেই যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শেষ করবে ইরান’
ইরানি ড্রোন নিষ্ক্রিয় করতে গিয়ে ইরাকে মার্কিন সেনা নিহত
ইরানের হামলায় মার্কিন সৈন্য নিহতের জেরে পাল্টাপাল্টি আক্রমণে উত্তপ্ত মধ্যপ্রাচ্য

ইরানের বিরুদ্ধে ‘পূর্ণাঙ্গ যুদ্ধ’ চালাচ্ছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল-ইউরোপ : মাসুদ পেজেশকিয়ান

এনটিভি অনলাইন ডেস্ক
১০:৫৫, ২৮ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১১:০১, ২৮ ডিসেম্বর ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
১০:৫৫, ২৮ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১১:০১, ২৮ ডিসেম্বর ২০২৫
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ফাইল ছবি

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দাবি করেছেন, তাঁর দেশ বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউরোপীয় শক্তির সঙ্গে একটি ‘পূর্ণাঙ্গ যুদ্ধে’ লিপ্ত। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। খবর আল জাজিরার।

শনিবার (২৭ ডিসেম্বর) দেওয়া এই বক্তব্যে পেজেশকিয়ান বর্তমান উত্তেজনাকে অত্যন্ত জটিল বলে উল্লেখ করেন। পেজেশকিয়ান বলেন, ‘বর্তমানে আমরা যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউরোপের সঙ্গে একটি পূর্ণাঙ্গ যুদ্ধে আছি। তারা চায় না যে আমাদের দেশ নিজের পায়ে দাঁড়াক।’ তিনি এই পরিস্থিতিকে ১৯৮০-১৯৮৮ সালের ইরান-ইরাক যুদ্ধের চেয়েও ভয়াবহ বলে বর্ণনা করেন।

পেজেশকিয়ানের মতে, বর্তমান ঘোষিত এই যুদ্ধ অতীতের প্রথাগত যুদ্ধের তুলনায় অনেক বেশি জটিল ও কঠিন।

পশ্চিমা নিষেধাজ্ঞা ও সাম্প্রতিক হামলার পরও ইরানের সামরিক বাহিনী আগের চেয়ে শক্তিশালী বলে দাবি করেন ইরানের প্রেসিডেন্ট। তিনি বলেন, সরঞ্জাম ও জনবলের দিক থেকে ইরান এখন আরও উন্নত অবস্থানে রয়েছে। যদি শত্রুরা আবারও হামলার চেষ্টা করে, তবে ইরান আরও কঠোর ও দৃঢ়ভাবে তার জবাব দেবে।

গত জুন মাসে ইরান ও ইসরায়েলের মধ্যে ১২ দিনের তীব্র যুদ্ধ হয়েছিল, যাতে এক হাজারেরও বেশি মানুষ হতাহত হয়। পরবর্তীতে মার্কিন যুক্তরাষ্ট্রও ইসরায়েলের সঙ্গে যোগ দিয়ে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায়। এর ফলে পারমাণবিক কর্মসূচি নিয়ে শুরু হওয়া আলোচনা পুরোপুরি স্থগিত হয়ে যায়। ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ফেরার পর ইরানের ওপর ‘সর্বোচ্চ চাপ’ নীতি পুনরায় চালু করেছেন।

এই প্রেক্ষাপটে সোমবার (২৯ ডিসেম্বর) ফ্লোরিডায় ট্রাম্পের সঙ্গে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বৈঠক হওয়ার কথা রয়েছে।

ধারণা করা হচ্ছে, এই বৈঠকে নেতানিয়াহু ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর বড় ধরনের সামরিক অভিযান চালানোর জন্য ট্রাম্পকে রাজি করানোর চেষ্টা করবেন।

ইরান মাসুদ পেজেশকিয়ান আমেরিকা ইসরায়েল যুদ্ধ
১৮ জুলাই ২০২৬
যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারকের প্রতিটি শর্ত লঙ্ঘন করেছে : ইরান
১৮ জুলাই ২০২৬
মার্কিন হামলার পর উপসাগরীয় দেশগুলোতে পাল্টা হামলা ইরানের
১৭ জুলাই ২০২৬
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কাতারে শিশু আহত
১৬ জুলাই ২০২৬
যুক্তরাষ্ট্র কি ইরানের দক্ষিণের দ্বীপগুলোর নিয়ন্ত্রণ নেবে?
১৬ জুলাই ২০২৬
মার্কিন হামলা হলে লোহিত সাগর বন্ধে হুথিদের প্রস্তুত থাকতে বলল ইরান
১৬ জুলাই ২০২৬
ইরানের ওপর অবরোধ কার্যকরে তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা
১৫ জুলাই ২০২৬
জর্ডান ও কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা ড্রোন হামলা
১৪ জুলাই ২০২৬
হরমুজ প্রণালিতে উত্তেজনা চরমে, ট্যাংকারে হামলার অভিযোগ আমিরাতের
১২ জুলাই ২০২৬
আমরা চুক্তির খুব কাছাকাছি ছিলাম, এরপরই ড্রোন হামলা : ট্রাম্প
১২ জুলাই ২০২৬
হরমুজ প্রণালি বন্ধ, ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. মুদ্রাস্ফীতির শঙ্কায় কমল স্বর্ণের দাম
  2. দায়িত্ব নিয়েই ১০ বছরের পরিকল্পনার কথা জানালেন বার্নহাম
  3. সৌদি আরবের বিরুদ্ধে নৌ-অবরোধের ডাক ইয়েমেনের হুতিদের
  4. যুক্তরাজ্যের ৫৯তম প্রধানমন্ত্রী হলেন অ্যান্ডি বার্নহাম
  5. সরে দাঁড়ালেন স্টারমার, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিচ্ছেন বার্নহাম
  6. নারীর সঙ্গে সম্পর্কের জেরে পদ খোয়ালেন সিঙ্গাপুরের মন্ত্রী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x