Skip to main content
NTV Online
Dektop Mobile

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • আরব দুনিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
১২:০৫, ১৮ জুলাই ২০২৬
আপডেট: ১২:১১, ১৮ জুলাই ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১২:০৫, ১৮ জুলাই ২০২৬
আপডেট: ১২:১১, ১৮ জুলাই ২০২৬
আরও খবর
বিশ্ববাজারে কমল তেলের দাম
হরমুজ প্রণালিতে নতুন রুট নির্ধারণে সমঝোতার পথে ইরান-ওমান
চুক্তির ‘কাছাকাছি’, হরমুজ প্রণালি নিয়ে ইরান-ওমান ও যুক্তরাষ্ট্র কী চায়?
হরমুজের নিরাপত্তা নিয়ে ইরান-ওমান চুক্তি, বাধা হয়ে দাঁড়াচ্ছে যুক্তরাষ্ট্র
হরমুজ প্রণালিতে ‘অজ্ঞাত বস্তুর’ আঘাতে কার্গো জাহাজ ক্ষতিগ্রস্ত

মার্কিন হামলার পর উপসাগরীয় দেশগুলোতে পাল্টা হামলা ইরানের

এনটিভি অনলাইন ডেস্ক
১২:০৫, ১৮ জুলাই ২০২৬
আপডেট: ১২:১১, ১৮ জুলাই ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১২:০৫, ১৮ জুলাই ২০২৬
আপডেট: ১২:১১, ১৮ জুলাই ২০২৬
হরমুজ প্রণালি। ফাইল ছবি

টানা সপ্তম রাতের মতো যুক্তরাষ্ট্রের সামরিক হামলার পর উপসাগরীয় অঞ্চলে মার্কিন মিত্র দেশগুলোর ওপর নতুন করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। একই সঙ্গে হরমুজ প্রণালি ও আশপাশের সমুদ্রপথে উত্তেজনা আরও বেড়েছে, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে।

আজ শনিবার (১৮ জুলাই) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, বাহরাইন, কাতার, কুয়েত ও জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। পাশাপাশি উত্তর ভারত মহাসাগরে অবস্থানরত একটি মার্কিন জাহাজের দিকেও ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি করেছে তেহরান। খবর রয়টার্সের। 

অন্যদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, সর্বশেষ অভিযানে যুদ্ধবিমান, ড্রোন ও যুদ্ধজাহাজ ব্যবহার করে ইরানের নজরদারি কেন্দ্র, সামরিক রসদ সরবরাহ অবকাঠামো, ভূগর্ভস্থ অস্ত্রাগার এবং সামুদ্রিক সামরিক সক্ষমতা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। মধ্যপ্রাচ্যে মোতায়েন ৫০ হাজারের বেশি মার্কিন সেনা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে বলেও জানিয়েছে তারা।

ইরানের গণমাধ্যমের দাবি, মার্কিন হামলায় দক্ষিণাঞ্চলের জাস্ক শহরের বিদ্যুৎ অবকাঠামো ও লবণাক্ত পানি বিশুদ্ধকরণ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে কয়েকটি এলাকায় বিদ্যুৎ ও সুপেয় পানির সরবরাহ ব্যাহত হয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে, ইরানের ওপর আরোপিত নৌ অবরোধ কার্যকর করতে চারটি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করা হয়েছে, একটি জাহাজ অচল করা হয়েছে এবং আরেকটিতে অভিযান চালানো হয়েছে।

অন্যদিকে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, হরমুজ প্রণালিতে তাদের নির্দেশনা অমান্য করা চারটি জাহাজকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন অভিযানের মাধ্যমে থামানো হয়েছে।

ইরানের আরও দাবি, প্রণালির দক্ষিণে মাইন পাতা একটি রুট দিয়ে যাওয়ার সময় দুটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে মার্কিন সামরিক বাহিনী এ দাবি সম্পূর্ণ ভুয়া বলে উড়িয়ে দিয়েছে।

এদিকে ইয়েমেন উপকূলের কাছেও একটি জাহাজে সশস্ত্র ব্যক্তিদের হামলার খবর পাওয়া গেছে, যা লোহিত সাগরের গুরুত্বপূর্ণ নৌপথের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ সৃষ্টি করেছে।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস সংঘাতের ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। বিশেষ করে ইরান ও আশপাশের অঞ্চলের বেসামরিক অবকাঠামোতে হামলার ঘটনায় তিনি উদ্বিগ্ন বলে তার মুখপাত্র জানিয়েছেন।

এদিকে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হরমোজগান প্রদেশে সেতু, সড়ক টানেল ও অন্যান্য অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে। এসব হামলায় অন্তত তিনজন নিহত এবং আটজন আহত হওয়ার খবরও প্রকাশ করা হয়েছে।

ইরান মার্কিন হামলা ইরান-ইসরায়েল যুদ্ধ

সংশ্লিষ্ট সংবাদ: ইরান

২ ঘন্টা আগে
হরমুজ প্রণালিতে নতুন রুট নির্ধারণে সমঝোতার পথে ইরান-ওমান
০৪ আগস্ট ২০২৬
হরমুজ প্রণালিতে ‘অজ্ঞাত বস্তুর’ আঘাতে কার্গো জাহাজ ক্ষতিগ্রস্ত
০৪ আগস্ট ২০২৬
মার্কিন নৌ-অবরোধ নিয়ে কড়া হুঁশিয়ারি ইরানের
  • আরও
সর্বাধিক পঠিত
  1. যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রীর ওপর কেন আস্থা হারাচ্ছেন রিপাবলিকান নেতারা?
  2. বিমানবন্দরে নারীর ব্যাগে মিলল কামানের ৫টি গোলা
  3. বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ, এক মাসে সর্বোচ্চ
  4. সৌদির ৮ তেলবাহী ট্যাংকারে হামলার দাবি হুথিদের
  5. ওমরাহযাত্রীদের জন্য নতুন নিয়ম চালু করছে সৌদি আরব
  6. রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় কিয়েভে নিহত ১৪

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x