Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • যুক্তরাষ্ট্র
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:০৫, ১৪ জানুয়ারি ২০২৬
আপডেট: ০৯:০৮, ১৪ জানুয়ারি ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:০৫, ১৪ জানুয়ারি ২০২৬
আপডেট: ০৯:০৮, ১৪ জানুয়ারি ২০২৬
আরও খবর
খামেনির হুঁশিয়ারির জবাবে যা বললেন ট্রাম্প
দুই বছর পর রাফা সীমান্ত খুলেছে ইসরায়েল
ইরানের বদলে ভেনেজুয়েলার তেল কিনবে ভারত : ট্রাম্প
ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় অগ্রগতি হয়েছে : তেহরান
যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘ন্যায়সংগত’ আলোচনায় প্রস্তুত ইরান

মুসলিম ব্রাদারহুডকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা যুক্তরাষ্ট্রের

এনটিভি অনলাইন ডেস্ক
০৯:০৫, ১৪ জানুয়ারি ২০২৬
আপডেট: ০৯:০৮, ১৪ জানুয়ারি ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:০৫, ১৪ জানুয়ারি ২০২৬
আপডেট: ০৯:০৮, ১৪ জানুয়ারি ২০২৬
১৩ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিশিগানের ডেট্রয়েটে যাওয়ার সময়, মেরিল্যান্ডের জয়েন্ট বেস অ্যান্ড্রুজে এয়ার ফোর্স ওয়ানে চড়ার জন্য ইশারা করছেন। ছবি: এএফপি

মিসর, লেবানন ও জর্ডানে মুসলিম ব্রাদারহুডের বিভিন্ন শাখাকে আনুষ্ঠানিকভাবে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলের বিরোধী শক্তিগুলোর বিরুদ্ধে বিশ্বজুড়ে চাপ বাড়ানোর অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার (১৩ জানুয়ারি) এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর কয়েক সপ্তাহ আগেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক নির্বাহী আদেশে এসব সংগঠনকে কালো তালিকাভুক্ত করার প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছিলেন। খবর আল জাজিরার। 

যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ জর্ডান ও মিসরের মুসলিম ব্রাদারহুডকে ‘বিশেষভাবে চিহ্নিত বৈশ্বিক সন্ত্রাসী’ হিসেবে ঘোষণা করেছে। অন্যদিকে পররাষ্ট্র দপ্তর লেবাননের সংগঠনটিকে আরও কঠোর ‘ফরেন টেররিস্ট অর্গানাইজেশন (এফটিও)’ তালিকায় যুক্ত করেছে।

ট্রাম্প প্রশাসন দাবি করেছে, ফিলিস্তিনি সংগঠন হামাসকে সমর্থন এবং ‘মধ্যপ্রাচ্যে ইসরায়েলের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে’ জড়িত থাকার কারণেই মুসলিম ব্রাদারহুডকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

ট্রেজারি বিভাগের এক বিবৃতিতে বলা হয়, মুসলিম ব্রাদারহুডের বিভিন্ন শাখা নিজেদের বৈধ নাগরিক সংগঠন হিসেবে উপস্থাপন করলেও আড়ালে তারা হামাসের মতো সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে স্পষ্টভাবে ও উৎসাহের সঙ্গে সমর্থন করে।

মুসলিম ব্রাদারহুডের প্রতিক্রিয়া

মিসরের মুসলিম ব্রাদারহুডের ভারপ্রাপ্ত মহাসচিব সালাহ আবদেল হক এই সিদ্ধান্ত ‘সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান’ করে বলেন, এটি বিশ্বজুড়ে কোটি কোটি মুসলমানকে ক্ষতিগ্রস্ত করবে এবং তারা আইনি সব পথেই এর বিরোধিতা করবেন।

সালাহ আবদেল আল জাজিরাকে বলেন, এই সিদ্ধান্তের পেছনে ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতের চাপ রয়েছে।

তিনি বলেন, মিসরের মুসলিম ব্রাদারহুড সন্ত্রাসবাদে জড়িত, অর্থায়ন করেছে বা কোনো ধরনের সহায়তা দিয়েছে—এমন সব অভিযোগ আমরা অস্বীকার করছি। এটি বিশ্বাসযোগ্য প্রমাণের ভিত্তিতে নয়, বরং আমিরাত ও ইসরায়েলের চাপের ফল।

কী ধরনের শাস্তি আসবে

যুক্তরাষ্ট্রের এই তালিকাভুক্তির ফলে এসব সংগঠনকে যেকোনো ধরনের আর্থিক বা বস্তুগত সহায়তা দেওয়া বেআইনি হবে। পাশাপাশি তাদের অর্থনৈতিক লেনদেন বন্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হবে। লেবাননের সংগঠনটির ক্ষেত্রে এফটিও তকমা থাকায় তাদের সদস্যদের যুক্তরাষ্ট্রে প্রবেশও নিষিদ্ধ হবে।

মুসলিম ব্রাদারহুডের পটভূমি

১৯২৮ সালে মিসরের ইসলামী চিন্তাবিদ হাসান আল-বান্না মুসলিম ব্রাদারহুড প্রতিষ্ঠা করেন। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে তাদের রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন রয়েছে। তারা নিজেদের শান্তিপূর্ণ রাজনৈতিক অংশগ্রহণে বিশ্বাসী বলেই দাবি করে।

লেবাননে মুসলিম ব্রাদারহুডের শাখা আল-জামা আল-ইসলামিয়া দেশটির পার্লামেন্টে প্রতিনিধিত্ব করে।

জর্ডানে সংগঠনটির রাজনৈতিক শাখা ইসলামিক অ্যাকশন ফ্রন্ট ২০২৪ সালের নির্বাচনে ৩১টি আসন পায়। তবে গত বছর আম্মান সরকার একটি নাশকতা ষড়যন্ত্রের অভিযোগ এনে সংগঠনটি নিষিদ্ধ করে।

মিসরে মুসলিম ব্রাদারহুড ২০১২ সালে দেশের একমাত্র গণতান্ত্রিক নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় আসে। কিন্তু এক বছরের মাথায় সামরিক অভ্যুত্থানে প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করা হয় এবং তিনি ২০১৯ সালে কারাগারে মারা যান। এরপর থেকেই কায়রো সরকার সংগঠনটির ওপর কঠোর দমন-পীড়ন চালিয়ে আসছে।

মঙ্গলবার মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে একে ‘গুরুত্বপূর্ণ পদক্ষেপ’ বলে অভিহিত করেছে।

গাজা যুদ্ধ ও প্রতিক্রিয়া

মুসলিম ব্রাদারহুড সংশ্লিষ্ট সংগঠনগুলো নিজ নিজ দেশে গাজায় ইসরায়েলের যুদ্ধের তীব্র সমালোচনা করে আসছে। লেবাননের আল-জামা আল-ইসলামিয়া গাজায় ইসরায়েলের বিরুদ্ধে সংহতি জানিয়ে হিজবুল্লাহর সঙ্গে ‘সমর্থন ফ্রন্টে’ অংশ নেয়, যা ২০২৪ সালের সেপ্টেম্বরে পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নেয়।

সংগঠনটি বলেছে, যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত ইসরায়েলের স্বার্থ রক্ষারই অংশ এবং লেবাননের আইনের আওতায় এর কোনো বৈধতা নেই।

যুক্তরাষ্ট্রে প্রভাব

যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোতে ডানপন্থী গোষ্ঠীগুলো দীর্ঘদিন ধরে মুসলিম অভিবাসী কমিউনিটি ও ইসরায়েলবিরোধীদের মুসলিম ব্রাদারহুডের সঙ্গে যুক্ত করার চেষ্টা করছে।

ট্রাম্পের ঘোষণার পর টেক্সাস ও ফ্লোরিডার রিপাবলিকান গভর্নররা যুক্তরাষ্ট্রের প্রধান মুসলিম নাগরিক অধিকার সংগঠন কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস (কেয়ার)-কেও মুসলিম ব্রাদারহুডের সঙ্গে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে চিহ্নিত করেন।

তবে কেয়ার এই অভিযোগ অস্বীকার করে তাদের বিরুদ্ধে মামলা করেছে।

যুক্তরাষ্ট্র মুসলিম ব্রাদারহুড মিসর লেবানন জর্ডান
২৮ জানুয়ারি ২০২৬
মিনিয়াপোলিসে টাউন হল সভায় ইলহান ওমরের ওপর হামলা
২৭ জানুয়ারি ২০২৬
মিনিয়াপোলিস ছাড়ছেন ট্রাম্পের অভিবাসন অভিযানের কেন্দ্রবিন্দুতে থাকা কর্মকর্তা
২৭ জানুয়ারি ২০২৬
শীতকালীন ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, ৩০ জনের মৃত্যু
২৭ জানুয়ারি ২০২৬
দক্ষিণ কোরিয়ার পণ্যে শুল্ক বাড়ানোর হুমকি ট্রাম্পের
২৬ জানুয়ারি ২০২৬
মার্কিন বিমানবাহী রণতরী মধ্যপ্রাচ্যে
২৬ জানুয়ারি ২০২৬
সর্বোচ্চ ৩ মাসের সিঙ্গেল এন্ট্রি ভিসা দেবে যুক্তরাষ্ট্র
২৬ জানুয়ারি ২০২৬
ভয়াবহ শীতকালীন ঝড়ের কবলে যুক্তরাষ্ট্র, নিহত ১১
২৬ জানুয়ারি ২০২৬
শীতকালীন ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, বিদ্যুৎহীন ১০ লাখের বেশি মানুষ
২৬ জানুয়ারি ২০২৬
মিনিয়াপলিসে হত্যাকাণ্ড, ডেমোক্র্যাটদের ওপর দোষ চাপাচ্ছেন ট্রাম্প
২৫ জানুয়ারি ২০২৬
যুক্তরাষ্ট্রে ভয়াবহ তুষারঝড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন ৬ লাখ গ্রাহক
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বালুচিস্তানে রক্তক্ষয়ী সংঘাত, ১৪৫ বিচ্ছিন্নতাবাদী নিহত
  2. খামেনির হুঁশিয়ারির জবাবে যা বললেন ট্রাম্প
  3. এপস্টেইন ফাইলে মোদির নাম, ভিত্তিহীন দাবি ভারতের
  4. ট্রাম্পের চাপের মুখে ইরাকে প্রেসিডেন্ট নির্বাচন ফের স্থগিত
  5. দুই বছর পর রাফা সীমান্ত খুলেছে ইসরায়েল
  6. গাজায় এমএসএফের মানবিক কার্যক্রম বন্ধ করে দিচ্ছে ইসরায়েল

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x