Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • পাকিস্তান
এনটিভি অনলাইন ডেস্ক
২০:৩০, ০৬ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ২০:৩৪, ০৬ ফেব্রুয়ারি ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
২০:৩০, ০৬ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ২০:৩৪, ০৬ ফেব্রুয়ারি ২০২৬
আরও খবর
ট্রাকের ধাক্কায় পুলিশ সদস্য নিহত
এক মোটরসাইকেলে সপ্তম শ্রেণির ৩ শিক্ষার্থী, প্রাণ গেল দুজনের
খাস জমির দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
রংপুরে ট্রাক ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে নিহত ২
ওমরাহ পালনে গিয়ে সড়কে ঝরল বাংলাদেশির প্রাণ

পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩১

এনটিভি অনলাইন ডেস্ক
২০:৩০, ০৬ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ২০:৩৪, ০৬ ফেব্রুয়ারি ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
২০:৩০, ০৬ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ২০:৩৪, ০৬ ফেব্রুয়ারি ২০২৬
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের উপকণ্ঠে শিয়া মুসলিমদের একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলায় ৩১ জন নিহত হয়। এ ঘটনায় আহাজারি করছেন হতাহতদের স্বজনেরা। ছবি : এএফপি

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি শিয়া মসজিদে আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৩১ জন নিহত হয়েছে। পুলিশ সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে, এই হামলায় আরও ১৩০ জনেরও বেশি মানুষ আহত হয়েছে। খবর বার্তা সংস্থা এএফপির।

ইসলামাবাদ শহরের কর্মকর্তারা জানিয়েছেন, রাজধানীর উপকণ্ঠে তরলাই এলাকার 'ইমাম বারগাহ কসর-এ-খাদিজাতুল কুবরা' মসজিদে এই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।

একটি নিরাপত্তা সূত্র এএফপি-কে জানিয়েছে, হামলাকারীকে মসজিদের প্রবেশদ্বারে থামানো হয়েছিল এবং সেখানেই সে নিজের শরীরে থাকা বোমার বিস্ফোরণ ঘটায়।

ইসলামাবাদের একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা জানান, জুমার নামাজের পর এই বিস্ফোরণের ঘটনা ঘটে, এ সময় মসজিদে মুসল্লিদের বেশ ভিড় ছিল। নাম প্রকাশ না করার শর্তে তিনি এএফপি-কে বলেন, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। তবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, এই বিস্ফোরণের নেপথ্যে থাকা ব্যক্তিদের খুঁজে বের করা হবে এবং বিচারের আওতায় আনা হবে।

এ প্রসঙ্গে দক্ষিণ এশিয়া বিষয়ক বিশ্লেষক মাইকেল কুগেলম্যান এক্স-এ জানিয়েছেন, হামলার ধরন দেখে মনে হচ্ছে এটি ইসলামিক স্টেট (আইএস)-এর স্থানীয় কোনো শাখা অথবা শিয়া-বিদ্বেষী কোনো জঙ্গি গোষ্ঠীর কাজ।

২০০৮ সালের সেপ্টেম্বরের পর এটিই ইসলামাবাদে সবচেয়ে ভয়াবহ হামলা। ওই সময়ে পাঁচ তারকা ম্যারিয়ট হোটেল ভবনের আংশিক ধ্বংসকারী একটি আত্মঘাতী ট্রাক বোমা হামলায় ৬০ জন নিহত হয়েছিল।

রক্তাক্ত পোশাক ও ধ্বংসস্তূপ

'পাকিস্তান ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস' হাসপাতালে এএফপি সাংবাদিকরা দেখেছেন, শিশুসহ অনেককে স্ট্রেচারে করে অথবা হাত-পা ধরাধরি করে ভেতরে নেওয়া হচ্ছে। চিকিৎসাকর্মী ও সাধারণ মানুষ অ্যাম্বুলেন্স এবং বিভিন্ন যানবাহনের পেছন থেকে রক্তভেজা পোশাকে থাকা ভুক্তভোগীদের নামাতে সাহায্য করছিলেন।

এ সময় হাসপাতালের কড়া পাহারায় থাকা জরুরি বিভাগের সামনে আহতদের স্বজনরা কান্নায় ভেঙে পড়ছিলেন। অন্যদিকে মসজিদের সামনে এএফপি-র আরেকটি দল দেখেছে, সেখানে নিরাপত্তা বাহিনী মোতায়েন রয়েছে এবং মাটিতে রক্তের দাগ স্পষ্ট দেখা যাচ্ছে। তদন্তস্থলের চারপাশে হলুদ 'ক্রাইম সিন' টেপ লাগানো হয়েছে এবং চারপাশে জুতো, কাপড় ও ভাঙা কাঁচ ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা গেছে, মসজিদের সদর দরজার কাছে বেশ কয়েকটি মরদেহ পড়ে আছে এবং লাল গালিচা বিছানো মসজিদের ভেতরেও মানুষ ও ধ্বংসাবশেষ ছড়িয়ে রয়েছে।

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার এই হামলাকে মানবতার বিরুদ্ধে জঘন্য অপরাধ এবং ইসলামি আদর্শের চরম লঙ্ঘন হিসেবে অভিহিত করেছেন।

বাড়তে থাকা বিদ্রোহ

এই হামলাটি এমন এক সময়ে ঘটল যখন পাকিস্তানের নিরাপত্তা বাহিনী আফগানিস্তান সীমান্তবর্তী দক্ষিণ ও উত্তরের প্রদেশগুলোতে ক্রমশ তীব্রতর হতে থাকা বিদ্রোহের বিরুদ্ধে লড়াই করছে।

পাকিস্তান একটি সুন্নি প্রধান দেশ হলেও সেখানে ১০ থেকে ১৫ শতাংশ শিয়া জনগোষ্ঠী বাস করে, যারা অতীতেও এই অঞ্চলে বারবার হামলার লক্ষ্যবস্তু হয়েছে।

ইসলামাবাদ দাবি করেছে, দক্ষিণ বেলুচিস্তানের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী এবং উত্তরের খাইবার পাখতুনখোয়া প্রদেশের পাকিস্তানি তালেবান ও অন্যান্য কট্টরপন্থী জঙ্গিরা আফগান ভূমিকে নিরাপদ আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করে এসব হামলা চালাচ্ছে। তবে আফগানিস্তানের তালেবান সরকার বারবার পাকিস্তানের এই অভিযোগ অস্বীকার করে আসছে।

এ ধরনের ঘটনায় সম্প্রতি পাকিস্তান ও আফগানিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্কের চরম অবনতি ঘটেছে এবং সীমান্ত এলাকায় প্রায়ই দুই দেশের বাহিনীর মধ্যে অহরহ সংঘর্ষের ঘটনা ঘটছে।

পাকিস্তান আত্মঘাতী বোমা হামলা বোমা হামলা নিহত মসজিদ

সংশ্লিষ্ট সংবাদ: পাকিস্তান

০২ ফেব্রুয়ারি ২০২৬
বেলুচিস্তানে রক্তক্ষয়ী সংঘাত, ১৪৫ বিচ্ছিন্নতাবাদী নিহত
২৪ জানুয়ারি ২০২৬
বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতী বোমা হামলা, নিহত ৭
২২ জানুয়ারি ২০২৬
করাচির গুল প্লাজায় উদ্ধার অভিযান চলছে, নিহতের সংখ্যা বেড়ে ৬১
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ভারতীয় সংসদে বাংলাদেশ নিয়ে আলোচনা, যা জানা গেল
  2. বিএনপির ইশতেহার যেভাবে ‘মূল্যায়ন’ করছে ভারত 
  3. ইরানের সঙ্গে বাণিজ্যে অতিরিক্ত শুল্কের হুমকি, নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের
  4. বিতর্কের মুখে ওবামা দম্পতির ‘মিম ভিডিও’ সরালেন ট্রাম্প
  5. মালয়েশিয়ায় বাংলাদেশি চিকিৎসাধীন, স্বজনদের খুঁজছে হাইকমিশন
  6. যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পরিবেশ ইতিবাচক : ইরানের পররাষ্ট্রমন্ত্রী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x