Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • লাতিন আমেরিকা
এনটিভি অনলাইন ডেস্ক
২৩:১০, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ২৩:১৬, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
২৩:১০, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ২৩:১৬, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
আরও খবর
ইরানে বেসামরিক প্রাণহানিতে উদ্বেগ প্রকাশ করে যুদ্ধবিরতির আহ্বান এরদোয়ানের
ব্রাজিলে বন্যা-ভূমিধসে প্রাণহানি বেড়ে ৬৪
আফগানিস্তানে তুষারপাত ও ভারি বৃষ্টিতে ৬১ জনের মৃত্যু
জলবায়ু সম্মেলনে সমঝোতা, শিথিল হলো জীবাশ্ম জ্বালানির শর্ত
ভূমিকম্পে ঢাকায় মেডিকেল শিক্ষার্থীসহ ৪ জনের প্রাণহানি, আহত অর্ধশতাধিক

ব্রাজিলে প্রবল বৃষ্টিপাতে বন্যা-ভূমিধস, প্রাণহানি বেড়ে ৫৪

এনটিভি অনলাইন ডেস্ক
২৩:১০, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ২৩:১৬, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
২৩:১০, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ২৩:১৬, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
ব্রাজিলের জুইজ ডি ফোরা এলাকায় ভারী বৃষ্টিপাতের ফলে ভূমিধসের ঘটনায় ক্ষয়ক্ষতির চিত্র। ছবি : এএফপি

ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলে নতুন করে প্রবল বৃষ্টিপাতের ফলে বন্যা ও ভূমিধসের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গত সোমবারের ভয়াবহ বৃষ্টিঝড়ে এখন পর্যন্ত ৫৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, উদ্ধারকর্মীরা আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) নিখোঁজ আরও ১৪ জনের সন্ধানে তল্লাশি চালিয়ে যাচ্ছেন। খবর বার্তা সংস্থা এএফপির।

সোমবার রাতের প্রবল বর্ষণে সৃষ্ট ভূমিধসে ১২ জনেরও বেশি মানুষ মাটিচাপা পড়ে এবং জুইজ ডি ফোরা ও উবা শহরে বন্যা দেখা দেয়। এই ঘটনার পর থেকে এখন পর্যন্ত পাঁচ হাজারেরও বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন।

এরপর বুধবার রাতে অঞ্চলটিতে পুনরায় বৃষ্টি শুরু হলে বাসিন্দারা তাদের মোবাইল ফোনে আবারও ভারী বৃষ্টির সতর্কবার্তা পান।

৩৫ বছর বয়সী বিক্রেতা লুইজ ওটাভিও সুজা এএফপি-কে বলেন, ‘প্রচুর বৃষ্টি হয়েছে, নদীর পাড় আরও ধসে পড়েছে এবং সিভিল ডিফেন্স আমাদেরকে এলাকা ছেড়ে চলে যেতে বলেছে।’ লুইজ নিজেও ঘর ছাড়তে বাধ্য হয়েছেন এবং তার ভাগ্নে নিখোঁজ রয়েছে।

জুইজ ডি ফোরা শহরের অন্যতম ক্ষতিগ্রস্ত এলাকা হয়ে দাঁড়িয়েছে পার্ক বার্নিয়ার। এখানে সোমবার রাতে কাদার স্তূপের নিচে বেশকিছু  বাড়িকে চাপা পড়েছিল। এখানকার এক বাসিন্দা বলেন, ‘সবাই আতঙ্কিত, বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজনরা আমাদের খোঁজ নিচ্ছে। এটি যেন একটি ভৌতিক সিনেমা।’

এএফপি-র একজন প্রতিবেদক জানান, বৃহস্পতিবার ভোরে ট্রেস মইনহোস এলাকায় ভূমিধসে তিনটি বাড়ি মাটিচাপা পড়ে। তবে এর আগেই বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছিল। ঘরবাড়ি ছেড়ে চলে যাওয়া অনেক বাসিন্দা আসবাবপত্র, গৃহস্থালি সরঞ্জাম, তোশক এমনকি তাদের ফেলে যাওয়া পোষা প্রাণীগুলো উদ্ধার করতে এলাকায় ফিরে আসেন।

এদিকে, মিনাস গেরাইস প্রদেশের গভর্নর রোমেউ জেমা ‘সরকার প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বিনিয়োগ কমিয়ে দিয়েছে’ এমন অভিযোগ অস্বীকার করেছেন।

টেলিভিশন অনুষ্ঠান 'জর্নাল ন্যাসিওনাল' এর এক প্রতিবেদনে বলা হয়, রাজ্য সরকার গত তিন বছরে দুর্যোগ প্রতিরোধে ব্যয় ৯৫ শতাংশ কমিয়ে দিয়েছে। এরপরই গভর্নর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে নিজের মন্তব্য প্রকাশ করেন।

প্রচণ্ড বৃষ্টিপাতের এই ধরণ ব্রাজিলে ঘটে যাওয়া একের পর এক চরম আবহাওয়াজনিত দুর্যোগের সবশেষ উদাহরণ। বিজ্ঞানীরা এর অনেকগুলোকেই গ্লোবাল ওয়ার্মিং বা বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবের সঙ্গে সম্পর্কিত করেছেন।

জুইজ ডি ফোরার মেয়র মার্গারিডা স্যালোমাও জানিয়েছেন, পৌরসভাটিতে এ বছর ফেব্রুয়ারিতে ইতিহাসের রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে।

উল্লেখ্য যে, ২০২৪ সালে ব্রাজিলের দক্ষিণাঞ্চলে নজিরবিহীন বন্যায় দুশোরও বেশি মানুষ মারা গিয়েছিল এবং ২০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিল, যা দেশটির ইতিহাসের অন্যতম ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ হিসেবে বিবেচিত।

ব্রাজিল বৃষ্টিপাত বন্যা-ভূমিধস প্রাণহানি

সংশ্লিষ্ট সংবাদ: ব্রাজিল

২৮ ফেব্রুয়ারি ২০২৬
ব্রাজিলে বন্যা-ভূমিধসে প্রাণহানি বেড়ে ৬৪
২১ নভেম্বর ২০২৫
কপ-৩০ সম্মেলনে আগুন, সরিয়ে নেওয়া হলো অতিথিদের 
১০ নভেম্বর ২০২৫
জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগে বিশ্বজুড়ে ২৫ কোটি মানুষ বাস্তুচ্যুত
  • আরও
সর্বাধিক পঠিত
  1. হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট তেল ট্যাঙ্কারে আইআরজিসির হামলা
  2. হাসপাতাল ও স্কুলে যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলা, আন্তর্জাতিক পদক্ষেপের দাবি ইরানের
  3. ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় যোগ দিচ্ছে না যুক্তরাজ্য : স্টারমার
  4. মধ্যপ্রাচ্যে যুদ্ধ : উচ্চ মুদ্রাস্ফীতি ও মন্থর প্রবৃদ্ধির ঝুঁকিতে বিশ্ব অর্থনীতি
  5. ইসরায়েলের অনুরোধে গ্যাস উৎপাদন বন্ধ করল শেভরন
  6. ইরানে স্থল বাহিনী পাঠানো নিয়ে যা বললেন পিট হেগসেথ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x