Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • এশিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:৪০, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১০:১২, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:৪০, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১০:১২, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
আরও খবর
জুলাই সনদ বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : মির্জা ফখরুল
সৌদি আরবে ঈদুল ফিতরের তারিখ ঘোষণা
সান্তাহারে ট্রেন দুর্ঘটনা : আহত ৬৬, তদন্তে ৪ সদস্যের কমিটি
সান্তাহারে ট্রেনের ৯ বগি লাইনচ্যুত : আহত অর্ধশতাধিক যাত্রী
লেবাননের নতুন এলাকা খালি করার নির্দেশ ইসরায়েলি বাহিনীর

‘উন্মুক্ত যুদ্ধের’ ঘোষণা পাকিস্তানের, মুহুর্মুহু বিমান হামলা কাবুলে

এনটিভি অনলাইন ডেস্ক
০৯:৪০, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১০:১২, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:৪০, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১০:১২, ২৭ ফেব্রুয়ারি ২০২৬

পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার দীর্ঘদিনের উত্তেজনা এক ভয়াবহ রূপ নিয়েছে। আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) আফগানিস্তানের রাজধানী কাবুল ও তালেবান প্রশাসনের শক্তিকেন্দ্র কান্দাহারসহ দেশটির গুরুত্বপূর্ণ শহরগুলোতে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। এই হামলার পরপরই পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ প্রতিবেশী দেশটির বিরুদ্ধে ‘উন্মুক্ত যুদ্ধ’ ঘোষণা করেছেন। খবর বার্তা সংস্থা এএফপির। 

কাবুলে অবস্থানরত সংবাদকর্মীরা গত কয়েক ঘণ্টা ধরে আকাশে জঙ্গিবিমানের গর্জন ও একের পর এক বিকট বিস্ফোরণের শব্দ শুনেছেন। 

পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানিয়েছেন, কাবুল, কান্দাহার ও পাকতিয়া প্রদেশে তালেবানদের সামরিক লক্ষ্যবস্তুতে এই হামলা চালানো হয়েছে।

তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বিমান হামলার খবর নিশ্চিত করলেও দাবি করেছেন, এতে কোনো প্রাণহানি ঘটেনি। তবে এর কয়েক ঘণ্টা আগে সীমান্তে আফগান বাহিনীর পাল্টা অভিযানে ৮ জন আফগান সেনা নিহত হয়েছে বলে তালেবান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। এছাড়া তোরখাম সীমান্তে একটি শরণার্থী শিবিরে মর্টার শেলের আঘাতে এক নারীসহ অন্তত সাতজন আফগান নাগরিক আহত হওয়ার খবর পাওয়া গেছে।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) লেখেন, ‘আমাদের ধৈর্যের সীমা ছাড়িয়ে গেছে। এখন আপনাদের আর আমাদের মধ্যে উন্মুক্ত যুদ্ধ শুরু হলো।

প্রধানমন্ত্রী শেহবাজ শরীফও হুঁশিয়ারি দিয়ে বলেছেন, পাকিস্তানের সশস্ত্র বাহিনী যেকোনো আগ্রাসী উচ্চাকাঙ্ক্ষা গুঁড়িয়ে দেওয়ার পূর্ণ ক্ষমতা রাখে।

২০২৫ সালের অক্টোবর থেকে সীমান্তে দুই দেশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলছে। এতে ইতোমধ্যে দুই পক্ষের অন্তত ৭০ জন নিহত হয়েছে। পাকিস্তান অভিযোগ করে আসছে, আফগান ভূখণ্ড ব্যবহার করে টিটিপি (তেহরিক-ই-তালেবান পাকিস্তান) পাকিস্তানে হামলা চালাচ্ছে। কাতার, তুরস্ক ও সৌদি আরবের মধ্যস্থতায় একাধিকবার যুদ্ধবিরতির চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত তা ব্যর্থ হয়।

সীমান্তের তোরখাম ও অন্যান্য ক্রসিংগুলো গত অক্টোবর থেকেই প্রায় বন্ধ রয়েছে। আজকের হামলার পর পুরো সীমান্ত এলাকায় চরম যুদ্ধাবস্থা বিরাজ করছে। তালেবান মুখপাত্র দাবি করেন, তারা কয়েকজন পাকিস্তানি সেনাকে জীবিত আটক করেছেন। যদিও ইসলামাবাদ এই দাবি অস্বীকার করেছে।

আফগানিস্তান যুদ্ধ হামলা ভিডিও সংবাদ

সংশ্লিষ্ট সংবাদ: আফগানিস্তান

০৪ মার্চ ২০২৬
চার দেশের শিক্ষার্থীদের ভিসা বন্ধ করছে যুক্তরাজ্য
২৭ ফেব্রুয়ারি ২০২৬
আফগান-পাকিস্তান সংঘাত : জরুরি সংলাপের আহ্বান জাতিসংঘের
২৭ ফেব্রুয়ারি ২০২৬
পাকিস্তান তালেবান কারা?
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ঈদুল ফিতরের তারিখ জানালো কাতারও
  2. সৌদি আরবে ঈদুল ফিতরের তারিখ ঘোষণা
  3. বিশ্ববাজারে স্বর্ণের দাম কমলো
  4. অস্ট্রেলিয়ায় ঈদুল ফিতরের তারিখ ঘোষণা
  5. মসজিদুল হারামে শায়খ আল-সুদাইসের টানা ৩৬ বছর কোরআন খতম
  6. সিঙ্গাপুরে ঈদুল ফিতরের তারিখ ঘোষণা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x