পাকিস্তানের হামলায় ২২৮ আফগান তালেবান যোদ্ধা নিহত
আফগানিস্তানের সীমান্ত এলাকা তোরখামে পাকিস্তানের বিমান বাহিনীর হামলার পর ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে। ছবি : এএফপি
আফগানিস্তানে পাকিস্তানের হামলায় ২২৮ জন আফগান তালেবান যোদ্ধা নিহত হয়েছে বলে দাবি করেছে পাকিস্তানের সামরিক বাহিনী। এছাড়া এই হামলায় আরও ৩১৪ জন আহত হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র। খবর আলজাজিরার।
পাকিস্তানের সামরিক মুখপাত্র আরও জানান, শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) আফগানিস্তানে হামলা চালিয়ে দেশটির তালেবান যোদ্ধাদের ৭৪টি চৌকি ধ্বংস করে দিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী। এছাড়া আরও ১৮টি চৌকি দখল করে নেওয়া হয়েছে।
অন্যদিকে, পাকিস্তান সামরিক বাহিনী নিজ দেশের ২৭ জন লোক আহত হওয়ার তথ্য জানিয়েছে।
এর আগে আফগানিস্তানের তালেবান সরকার জানিয়েছিল, তাদের আটজন যোদ্ধা পাকিস্তানের হামলায় নিহত এবং আরও ১১ জন আহত হয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক