Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • আরব দুনিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
১৫:১০, ২৮ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৫:১২, ২৮ ফেব্রুয়ারি ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৫:১০, ২৮ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৫:১২, ২৮ ফেব্রুয়ারি ২০২৬
আরও খবর
হামলার মধ্যেই ইরানে ভূমিকম্পের আঘাত
যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দেওয়া কে এই আলী লারিজানি
বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, ইসরায়েলে হিজবুল্লাহর
মধ্যপ্রাচ্যের উত্তেজনায় তেলের দাম টানা তৃতীয় দিনের মতো বেড়েছে
সৌদি আরামকোর তেল শোধনাগারে হামলা চালিয়েছে ইসরায়েল

মধ্যপ্রাচ্যে সব মার্কিন-ইসরায়েলি স্থাপনা ‘বৈধ লক্ষ্যবস্তু’ : ইরানি কর্মকর্তা

এনটিভি অনলাইন ডেস্ক
১৫:১০, ২৮ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৫:১২, ২৮ ফেব্রুয়ারি ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৫:১০, ২৮ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৫:১২, ২৮ ফেব্রুয়ারি ২০২৬
২৮ ফেব্রুয়ারি তেহরানে এক বিস্ফোরণের পর ধোঁয়ার কুণ্ডলী উঠছে। ছবি: এএফপি

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সব সম্পদ ও স্থাপনা এখন ইরানের ‘বৈধ লক্ষ্যবস্তু’ বলে মন্তব্য করেছেন দেশটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা। তিনি আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে সতর্ক করে বলেন, সাম্প্রতিক হামলার পর ইরানের পক্ষ থেকে আর কোনো ‘লাল রেখা’ নেই।

ওই কর্মকর্তা বলেন, আমরা ইসরায়েলকে বলছি—যা আসছে তার জন্য প্রস্তুত থাকুন। আমাদের জবাব প্রকাশ্য হবে এবং এর কোনো সীমারেখা থাকবে না। খবর আল জাজিরার। 

ইরানি ওই কর্মকর্তা আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আগ্রাসন ও যুদ্ধ শুরু করেছে, যার সুদূরপ্রসারী এবং দীর্ঘস্থায়ী পরিণতি হবে। এই যৌথ মার্কিন-ইসরায়েলি হামলায় আমরা বিস্মিত নই। আমাদের প্রতিক্রিয়া হবে জটিল এবং এর কোনো সময়সীমা নির্ধারিত নেই।

ইরানকে সংযম দেখাতে বা আত্মসমর্পণ করতে যে আহ্বান জানানো হচ্ছে, তা ‘অগ্রহণযোগ্য এবং নিছক কল্পনা’  বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে, ইরানের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। আজ শনিবার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ ও এক মার্কিন কর্মকর্তা এ তথ্য জানান।

ইসরায়েলের বিমানবন্দর কর্তৃপক্ষ দেশটির আকাশসীমা সব ধরনের বেসামরিক ফ্লাইটের জন্য বন্ধ ঘোষণা করেছে। একই সঙ্গে জনগণকে বিমানবন্দরে না যাওয়ার আহ্বান জানানো হয়েছে। 

এদিকে ইরানি গণমাধ্যম জানিয়েছে, রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে অন্তত তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। 

ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, তেহরানের ইউনিভার্সিটি স্ট্রিট ও জোমহুরি এলাকায় একাধিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

অপরদিকে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, ইরানের রাজধানীতে যে হামলা হয়েছে তা দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কার্যালয়ের কাছাকাছি এলাকায় ঘটেছে।

ইরান-ইসরায়েল যুদ্ধ মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্র স্থাপনা ইসরায়েল

সংশ্লিষ্ট সংবাদ: ইরান

৩৯ মিনিট আগে
হামলার মধ্যেই ইরানে ভূমিকম্পের আঘাত
৫৯ মিনিট আগে
আইআরজিসির কমান্ড সেন্টার ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের
৪ ঘন্টা আগে
পাকিস্তানে বিক্ষোভকারীদের গুলি চালায় মার্কিন মেরিন সদস্যরা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট তেল ট্যাঙ্কারে আইআরজিসির হামলা
  2. হাসপাতাল ও স্কুলে যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলা, আন্তর্জাতিক পদক্ষেপের দাবি ইরানের
  3. ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় যোগ দিচ্ছে না যুক্তরাজ্য : স্টারমার
  4. মধ্যপ্রাচ্যে যুদ্ধ : উচ্চ মুদ্রাস্ফীতি ও মন্থর প্রবৃদ্ধির ঝুঁকিতে বিশ্ব অর্থনীতি
  5. ইসরায়েলের অনুরোধে গ্যাস উৎপাদন বন্ধ করল শেভরন
  6. ইরানে স্থল বাহিনী পাঠানো নিয়ে যা বললেন পিট হেগসেথ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x