Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • যুক্তরাষ্ট্র
এনটিভি অনলাইন ডেস্ক
১০:১৫, ০৪ মার্চ ২০২৬
আপডেট: ১০:১৯, ০৪ মার্চ ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১০:১৫, ০৪ মার্চ ২০২৬
আপডেট: ১০:১৯, ০৪ মার্চ ২০২৬
আরও খবর
ইরানের তেল ডিপোতে ইসরায়েলি হামলা, ফের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ দাবি ট্রাম্পের
গাজায় ইসরায়েলি হামলায় বাবা-মেয়ে নিহত, সংঘাত চলছেই
ইরান যুদ্ধে যুক্তরাজ্যের বিমানবাহী রণতরীর প্রয়োজন নেই : ট্রাম্প
বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
ইরানে আজ ‘ভয়াবহ’ আঘাত হানা হবে, ঘোষণা ট্রাম্পের
মধ্যপ্রাচ্যে জাহাজগুলোকে সুরক্ষা দেবে মার্কিন নৌবাহিনী

মধ্যপ্রাচ্যে জ্বালানি সংকট মোকাবিলায় ট্রাম্পের বড় ঘোষণা

এনটিভি অনলাইন ডেস্ক
১০:১৫, ০৪ মার্চ ২০২৬
আপডেট: ১০:১৯, ০৪ মার্চ ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১০:১৫, ০৪ মার্চ ২০২৬
আপডেট: ১০:১৯, ০৪ মার্চ ২০২৬
ফাইল ছবি

ইরানি হুমকির মুখে মধ্যপ্রাচ্যে জ্বালানি সরবরাহ সচল রাখতে মার্কিন নৌবাহিনীর সুরক্ষা ও সাশ্রয়ী বিমা সহায়তার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে তেলের আকাশচুম্বী দাম ও নিরাপত্তা নিয়ে এখনও কাটেনি বিশেষজ্ঞ মহলের উদ্বেগ। খবর বিবিসি।

সামাজিক যোগাযোগমাধ্যমে মঙ্গলবার (৩ মার্চ) ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, বিশ্বজুড়ে ‘জ্বালানির অবাধ প্রবাহ’ নিশ্চিত করতে মার্কিন সরকার সমস্ত শিপিং কোম্পানিকে ‘খুবই সাশ্রয়ী মূল্যে’ ঝুঁকি বিমা প্রদান করবে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এই আশ্বাস কোম্পানিগুলোর উদ্বেগ কাটানোর জন্য যথেষ্ট নাও হতে পারে।

বিশ্ববাজারে তেল ও গ্যাসের দাম ক্রমাগত বাড়তে থাকায় ডোনাল্ড ট্রাম্প এই ঘোষণা দিলেন। এর আগে সোমবার (২ মার্চ) ইরানের একজন কর্মকর্তা হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার চেষ্টাকারী যেকোনো জাহাজে ‘আগুন লাগিয়ে দেওয়ার’ হুমকি দেন। দেশটির সামরিক বাহিনী ওই এলাকায় বেশ কিছু জাহাজে গুলি চালিয়েছে বলে জানা গেছে।

এর ফলে কিছু বিমা কোম্পানি ওই অঞ্চলের জাহাজের জন্য বিমার প্রিমিয়াম বাড়িয়ে দিয়েছে। 

লয়েডস লিস্ট ইন্টেলিজেন্সের তথ্য অনুযায়ী, বর্তমানে পারস্য উপসাগরে প্রায় ২০০টি অপরিশোধিত তেল ও পণ্যবাহী ট্যাঙ্কার আটকা পড়ে আছে।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইউনাইটেড স্টেটস ডেভেলপমেন্ট ফিন্যান্স করপোরেশনকে (ডিএফসি) উপসাগর দিয়ে চলাচলকারী সমস্ত সামুদ্রিক বাণিজ্য, বিশেষ করে জ্বালানি পণ্যের জন্য অত্যন্ত সাশ্রয়ী মূল্যে রাজনৈতিক ঝুঁকি বিমা ও গ্যারান্টি দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। প্রয়োজনে ‘যত দ্রুত সম্ভব’ সামরিক প্রহরা বা এসকর্ট প্রদান করা হবে।

জ্বালানি বিষয়ক সমস্যাগুলো নিয়ে আলোচনার জন্য জ্বালানি সচিব ক্রিস রাইট এবং ট্রেজারি সচিব স্কট বেসেন্টের সঙ্গে ট্রাম্পের বৈঠকের কথা ছিল। 

তবে শিপিং জার্নাল লয়েডস লিস্টের এডিটর-ইন-চীফ রিচার্ড মিড বলেন, মার্কিন প্রেসিডেন্ট এই সরবরাহ সংকট সৃষ্টিকারী নিরাপত্তা উদ্বেগগুলো কতটা সমাধান করতে পারবেন তা এখনও স্পষ্ট নয়। লোহিত সাগরে হুতিদের হামলার সময় মার্কিন সামরিক হস্তক্ষেপ সত্ত্বেও অনেক শিপিং কোম্পানি দীর্ঘ ও ব্যয়বহুল পথ বেছে নিয়েছিল। শুধুমাত্র বিমা থাকলেই যে জাহাজগুলো হরমুজ প্রণালী দিয়ে চলাচল করবে এমন নয়। এমনকি নৌবাহিনীর পাহারা থাকলেও আপনি পুরোপুরি নিরাপদ এমনটা বলা যায় না।

বিশ্লেষকরা সতর্ক করেছেন, এই অচলাবস্থা দীর্ঘস্থায়ী হলে অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেল ১০০ ডলার (প্রায় ১২ হাজার ২৩৫ টাকা) ছাড়িয়ে যেতে পারে। এতে পেট্রোলের দামের ওপর ব্যাপক প্রভাব পড়বে, এমনকি যুক্তরাষ্ট্রে, যেখানে অভ্যন্তরীণ উৎপাদন সাধারণত বৈশ্বিক দামের প্রভাব কিছুটা কমিয়ে রাখে।

মঙ্গলবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এই যুদ্ধের পক্ষে সাফাই গেয়ে বলেন, ইরানি শাসনের বিষয়ে ‘কিছু একটা করার প্রয়োজন ছিল।’ তিনি স্বীকার করেন, যুদ্ধের প্রভাবে ‘সামান্য সময়ের জন্য’ তেলের দাম বাড়তে পারে, তবে দীর্ঘমেয়াদী প্রভাবের বিষয়টিকে তিনি গুরুত্ব দেননি। ডোনাল্ড ট্রাম্প বলেন, এই পরিস্থিতি শেষ হওয়া মাত্রই দাম কমে যাবে, আমার বিশ্বাস আগের চেয়েও নিচে নেমে আসবে।

ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালী ইরান ইসরায়েল

সংশ্লিষ্ট সংবাদ: ডোনাল্ড ট্রাম্প

০৬ মার্চ ২০২৬
শাহেদ ড্রোন থেকে বাঁচতে দ্বারে দ্বারে ঘুরছেন ট্রাম্প!
০৬ মার্চ ২০২৬
ইরান যুদ্ধে জয়ী হতে ধর্মীয় নেতাদের আশীর্বাদ নিলেন ট্রাম্প
০৬ মার্চ ২০২৬
ইরানে স্থল সেনা পাঠানো সময়ের অপচয় : ট্রাম্প
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ইরানে আজ ‘ভয়াবহ’ আঘাত হানা হবে, ঘোষণা ট্রাম্পের
  2. ইসরায়েল ও মার্কিন ঘাঁটিতে ‘ব্যাপক’ ড্রোন হামলার দাবি ইরানের
  3. ব্যালট বিপ্লবে পরিবর্তন আসছে নেপালে
  4. রাশিয়ার গোয়েন্দা তথ্যেই মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে ইরান?
  5. প্রতিবেশী দেশগুলোতে আর হামলা চালাবে না ইরান
  6. মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে : জাতিসংঘ মহাসচিব

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x