Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • আরব দুনিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
২২:২৫, ০৫ মার্চ ২০২৬
আপডেট: ২২:৩০, ০৫ মার্চ ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
২২:২৫, ০৫ মার্চ ২০২৬
আপডেট: ২২:৩০, ০৫ মার্চ ২০২৬
আরও খবর
জাতিসংঘে বাংলাদেশের প্রার্থীর পক্ষে সমর্থন চাইলেন তারেক রহমান
যুদ্ধে প্রাণহানির নিন্দা করে ইরানি নাবিকদের আশ্রয় দিল শ্রীলঙ্কা
মধ্যপ্রাচ্যের যুদ্ধ যেভাবে ক্ষতি করতে পারে বিশ্ব অর্থনীতির
মধ্যপ্রাচ্য সংকটকে ‘জরুরি মানবিক পরিস্থিতি’ ঘোষণা জাতিসংঘের
তেহরানের আবাসিক এলাকা ও বিশ্ববিদ্যালয়ে ভয়াবহ হামলা
মধ্যপ্রাচ্যে সংঘাত

উপসাগরীয় অঞ্চলে আটকা ৩৫ হাজারের বেশি নাবিক ও যাত্রী : জাতিসংঘ

এনটিভি অনলাইন ডেস্ক
২২:২৫, ০৫ মার্চ ২০২৬
আপডেট: ২২:৩০, ০৫ মার্চ ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
২২:২৫, ০৫ মার্চ ২০২৬
আপডেট: ২২:৩০, ০৫ মার্চ ২০২৬
২০২৫ সালের ২৫ জুন ওমানের উত্তর মুসান্দাম উপদ্বীপের খাসাব উপকূলে হরমুজ প্রণালীতে একটি জাহাজ দেখা যাচ্ছে। ছবি: এএফপি

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে উপসাগরীয় অঞ্চলে প্রায় ২০ হাজার নাবিক এবং ১৫ হাজার যাত্রী আটকা পড়েছেন বলে জানিয়েছে জাতিসংঘের আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (আইএমও)।

আজ বৃহস্পতিবার (৫ মার্চ) বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে আইএমও’র মহাসচিব আর্সেনিও ডোমিঙ্গেজ বলেন, সংঘাতের কারণে জাহাজ চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং অনেক নাবিক ও যাত্রী উপসাগরে আটকে পড়েছেন।

ডোমিঙ্গেজ বলেন, ক্ষতিগ্রস্ত নাবিকদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে কাজ করতে প্রস্তুত আইএমও।

গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া সংঘাতের পর এখন পর্যন্ত ওই অঞ্চলে জাহাজকে কেন্দ্র করে অন্তত সাতটি ঘটনার তথ্য পেয়েছে সংস্থাটি। এসব ঘটনায় দুইজন নিহত এবং আরও সাতজন আহত হয়েছেন বলে জানানো হয়েছে।

ডোমিঙ্গেজ বলেন, এ ধরনের হামলার অর্থনৈতিক প্রভাবের বাইরে এটি একটি মানবিক সংকটও। নিরীহ নাবিকদের ওপর কোনো ধরনের হামলাই কখনও ন্যায্য হতে পারে না।

আইএমওর মহাসচিব আরও বলেন, ঝুঁকিপূর্ণ অঞ্চলে চলাচলের সময় সব শিপিং কোম্পানিকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।

এদিকে ইরান কার্যত হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে। বিশ্বে সরবরাহ হওয়া মোট অপরিশোধিত তেলের প্রায় এক-পঞ্চমাংশ এবং বিপুল পরিমাণ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এই প্রণালির মাধ্যমে পরিবাহিত হয়।

পরিস্থিতির কারণে ডেনমার্কভিত্তিক শিপিং জায়ান্ট মার্স্কসহ কয়েকটি বড় শিপিং কোম্পানি উপসাগরীয় অঞ্চলে নতুন বুকিং স্থগিত করেছে।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) বুধবার (৮ মার্চ) দাবি করেছে, তারা হরমুজ প্রণালির ওপর ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ প্রতিষ্ঠা করেছে। একই সঙ্গে আরও কিছু জাহাজ হামলার শিকার হওয়ার খবরও পাওয়া গেছে।

জ্বালানি বিশ্লেষণ প্রতিষ্ঠান কেপলার জানিয়েছে, গত সপ্তাহের তুলনায় হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাংকার চলাচল প্রায় ৯০ শতাংশ কমে গেছে।

এদিকে জ্বালানির দাম বাড়তে শুরু করায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে তেলবাহী জাহাজ চলাচল নিশ্চিত করতে প্রয়োজনে মার্কিন নৌবাহিনী ট্যাংকারগুলোকে নিরাপত্তা দিয়ে এগিয়ে নিয়ে যাবে।

জাতিসংঘ মধ্যপ্রাচ্য নাবিক যাত্রী হামলা

সংশ্লিষ্ট সংবাদ: জাতিসংঘ

০৬ মার্চ ২০২৬
মধ্যপ্রাচ্য সংকটকে ‘জরুরি মানবিক পরিস্থিতি’ ঘোষণা জাতিসংঘের
২৬ ফেব্রুয়ারি ২০২৬
জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতি পদে প্রার্থী মন্ত্রী খলিলুর রহমান
২৪ ফেব্রুয়ারি ২০২৬
ভূমধ্যসাগরে ২ মাসে ৬০৬ অভিবাসী নিহত : জাতিসংঘ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান
  2. ইরান যুদ্ধের সবচেয়ে বড় প্রভাব জ্বালানি বাজারে, ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি
  3. মস্কো-কিয়েভের ৩০০ জন করে যুদ্ধবন্দি বিনিময়
  4. উপসাগরীয় দেশের জ্বালানি রপ্তানি বন্ধ হয়ে যেতে পারে, কাতারের হুঁশিয়ারি
  5. ইরানে যুক্তরাষ্ট্রের প্রথম ব্যবহৃত পিআরএসএম ক্ষেপণাস্ত্র কতটা ভয়ঙ্কর
  6. শাহেদ ড্রোন থেকে বাঁচতে দ্বারে দ্বারে ঘুরছেন ট্রাম্প!

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x