Skip to main content
NTV Online
Dektop Mobile

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • পাকিস্তান
এনটিভি অনলাইন ডেস্ক
১৬:৪০, ১০ মার্চ ২০২৬
আপডেট: ১৬:৪৭, ১০ মার্চ ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৬:৪০, ১০ মার্চ ২০২৬
আপডেট: ১৬:৪৭, ১০ মার্চ ২০২৬
আরও খবর
ভারতের স্বাধীনতা দিবস ঘিরে হামলার পরিকল্পনা, গ্রেপ্তার দুই শতাধিক 
সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তিকে স্বাগত জানালেন ট্রাম্প
জ্বালানি সংকট মোকাবিলায় জরুরি রেসপন্স টিম গঠনের প্রস্তাব সিপিডির
সবার সহযোগিতায় বিদ্যুৎ-জ্বালানি সংকট দূর করবে সরকার : চিফ হুইপ
বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিরসনে সংসদের বিশেষ অধিবেশন আহ্বান বিরোধীদলীয় নেতার
জ্বালানি সংকট মোকাবিলায় ব্যয়সংকোচন নীতি

পাকিস্তানে কর্মদিবস সপ্তাহে চারদিন, কমছে এমপিদের বেতন

এনটিভি অনলাইন ডেস্ক
১৬:৪০, ১০ মার্চ ২০২৬
আপডেট: ১৬:৪৭, ১০ মার্চ ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৬:৪০, ১০ মার্চ ২০২৬
আপডেট: ১৬:৪৭, ১০ মার্চ ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ

ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার ফলে সৃষ্ট বৈশ্বিক তেল সংকট মোকাবিলায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ নজিরবিহীন ব্যয়সংকোচন নীতিমালা ঘোষণা করেছেন। সিন্ধু প্রদেশ ছাড়া বাকি তিনটি প্রদেশ এই পরিস্থিতি মোকাবিলায় নিজস্ব পদক্ষেপ গ্রহণ করেছে।

সোমবার (৯ মার্চ) রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সরকারের জরুরি পরিকল্পনা তুলে ধরেন। তিনি জানান, উপসাগরীয় অঞ্চলে চলমান যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও বৃদ্ধি পাবে, তাই মজুত থাকা তেলের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

ঘোষিত প্রধান পদক্ষেপগুলো:

কর্মদিবস হ্রাস : সব সরকারি অফিসের জন্য সপ্তাহে চার দিন (সোমবার থেকে বৃহস্পতিবার) কর্মদিবস নির্ধারণ করা হয়েছে। তবে ব্যাংক, কৃষি, শিল্প এবং জরুরি সেবা (হাসপাতাল ও অ্যাম্বুলেন্স) এই ছুটির আওতামুক্ত থাকবে।

শিক্ষা প্রতিষ্ঠান : দেশের সব স্কুল ও কলেজ আগামী দুই সপ্তাহ বন্ধ থাকবে। উচ্চশিক্ষা কমিশনের অধীনে থাকা অন্যান্য প্রতিষ্ঠানগুলো অনলাইনে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাবে।

বাসা থেকে কাজ : সরকারি ও বেসরকারি সব প্রতিষ্ঠানে ৫০ শতাংশ কর্মীর জন্য বাসা থেকে কাজ বাধ্যতামূলক করা হয়েছে। তবে জরুরি সেবা ও শিল্প খাতের ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়।

জ্বালানি ও যানবাহন নিয়ন্ত্রণ : আগামী দুই মাস সব সরকারি ও দাপ্তরিক যানবাহনের জ্বালানির বরাদ্দ ৫০ শতাংশ কমানো হয়েছে। এছাড়া ৬০ শতাংশ সরকারি যানবাহন এই সময়ে ব্যবহার করা যাবে না। তবে অ্যাম্বুলেন্স ও গণপরিবহন এই বিধিনিষেধের বাইরে থাকবে।

বেতন ও খরচ কেটে নেওয়া : আগামী দুই মাস কেন্দ্রীয় মন্ত্রী, উপদেষ্টা বা বিশেষ সহকারীরা কোনো বেতন পাবেন না। সব সংসদ সদস্যের বেতন ২৫ শতাংশ কমানো হয়েছে। এছাড়া ২০তম গ্রেড বা তার উপরের কর্মকর্তাদের (যাদের বেতন ৩ লাখ টাকার বেশি) বেতন থেকে দুই দিনের সমপরিমাণ অর্থ কেটে রাখা হবে। সরকারি প্রতিষ্ঠান ও দপ্তরের খরচ ২০ শতাংশ কমানোর নির্দেশ দেওয়া হয়েছে।

ভ্রমণ ও অনুষ্ঠানে নিষেধাজ্ঞা : সকল কেন্দ্রীয় ও প্রাদেশিক মন্ত্রী, উপদেষ্টা এবং সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জরুরি জাতীয় স্বার্থ ছাড়া প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী বা গভর্নররাও বিদেশ সফর করবেন না।

অনলাইন মিটিং ও আতিথেয়তা : অপ্রয়োজনীয় জ্বালানি খরচ এড়াতে সব সরকারি সভা অনলাইনে অনুষ্ঠিত হবে। সরকারি ইফতার-ডিনার বা সংবর্ধনা অনুষ্ঠান সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। যেকোনো সেমিনার বা কনফারেন্স হোটেলের পরিবর্তে সরকারি ভেন্যুতে করতে হবে।

‘কঠিন’ সিদ্ধান্ত

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতির কারণে বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি ১০০ ডলার ছাড়িয়ে গেছে। পাকিস্তান যেহেতু উপসাগরীয় দেশগুলোর তেল ও গ্যাসের ওপর নির্ভরশীল, তাই দেশের অর্থনীতি রক্ষায় এসব ‘কঠিন সিদ্ধান্ত’ নিতে হয়েছে।

শাহবাজ শরিফ ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার এবং দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডের নিন্দা জানান। একই সঙ্গে তিনি সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক এবং ওমানসহ বন্ধুপ্রতিম দেশগুলোতে ইরানের পাল্টা হামলারও নিন্দা প্রকাশ করেন।

অন্যদিকে, পাকিস্তানের প্রধানমন্ত্রীর গঠিত বিশেষ মন্ত্রিসভা কমিটি জ্বালানি তেলের মজুত পর্যালোচনা করেছে। কমিটি সন্তোষ প্রকাশ করে জানিয়েছে, বর্তমানে দেশে পেট্রোলিয়াম পণ্যের মজুত পর্যাপ্ত রয়েছে এবং আগামী সপ্তাহগুলোতে সরবরাহ স্বাভাবিক রাখতে আমদানির ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

পাকিস্তান শাজবাজ শরিফ নীতিমালা ব্যয় সংকোচন জ্বালানি সংকট

সংশ্লিষ্ট সংবাদ: পাকিস্তান

০৮ আগস্ট ২০২৬
পাকিস্তানে রপ্তানি হবে বাংলাদেশের আনারস
০৬ আগস্ট ২০২৬
সৌদি আরব যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান
০২ আগস্ট ২০২৬
পাকিস্তানে আত্মঘাতী হামলা, পুলিশসহ নিহত ১৩
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বাংলাদেশ-মালয়েশিয়ার মধ্যে পর্যটন সহযোগিতা জোরদারে বৈঠক
  2. যুক্তরাষ্ট্রের নজিরবিহীন নিষেধাজ্ঞার হুমকি, পাল্টা প্রস্তুতি নিচ্ছে ইরান
  3. বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও ইতিবাচক সম্পর্ক চায় ভারত : জয়সওয়াল
  4. টানা ২ দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম
  5. পুতিনবিরোধী নেতাকে ১১ বছরের কারাদণ্ড দিল রুশ আদালত
  6. গ্রিসের দ্বীপে ব্যক্তিগত হেলিকপ্টার বিধ্বস্তে ৩ জনের মৃত্যু

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x