সিঙ্গাপুরে ঈদুল ফিতরের তারিখ ঘোষণা
পবিত্র ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ করেছে সিঙ্গাপুর। দেশটি প্রচলিত শাওয়াল মাসের চাঁদ দেখার পরিবর্তে জ্যোতির্বৈজ্ঞানিক গণনার ওপর ভিত্তি করে এ তারিখ ঘোষণা করেছে।
সিঙ্গাপুরের কর্মকর্তারা জানান, শনিবার (২১ মার্চ) ঈদুল ফিতর উদযাপিত হবে। কারণ, জ্যোতির্বৈজ্ঞানিক তথ্য অনুযায়ী বৃহস্পতিবার সিঙ্গাপুর থেকে চাঁদ দেখা যাবে না।
অন্যদিকে, তুরস্কের সরকার জানায়, শুক্রবার (২০ মার্চ) ঈদুল ফিতর উদযাপিত হবে। বৃহস্পতিবার (১৯ মার্চ) তুরস্ক ও অন্যান্য অঞ্চল থেকে শাওয়ালের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনার যে ইঙ্গিত জ্যোতির্বিজ্ঞানীরা দিয়েছেন, তার ভিত্তিতে এ তারিখ ঘোষণা করা হয়েছে।
কর্মকর্তারা জানান, আজ বুধবার রমজান মাসের ২৮তম দিন এবং পূর্ব-গণনাকৃত চাঁদ দেখার মডেলের মাধ্যমে ঈদের তারিখ নির্ধারণ করা হয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক