Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • আরব দুনিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
১১:১৫, ০৮ এপ্রিল ২০২৬
আপডেট: ১১:২০, ০৮ এপ্রিল ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১১:১৫, ০৮ এপ্রিল ২০২৬
আপডেট: ১১:২০, ০৮ এপ্রিল ২০২৬
আরও খবর
হরমুজ প্রণালি অতিক্রমের অনুমতি না পেয়ে শারজাহ বন্দরেই ফিরছে ‘বাংলার জয়যাত্রা’
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির আলোচনা ঘিরে বাড়ল স্বর্ণের দাম
চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হলে আবারও ইরানে হামলা : ট্রাম্প
দুই শর্ত পূরণের আগে আলোচনায় বসতে চায় না ইরান
বিশ্ববাসীর চোখ ইসলামাবাদে, যুক্তরাষ্ট্র-ইরানের আলোচনায় যা থাকছে

যুদ্ধবিরতির শর্তে হরমুজ প্রণালি খুললেও ‘টোল’ পাবে ইরান

এনটিভি অনলাইন ডেস্ক
১১:১৫, ০৮ এপ্রিল ২০২৬
আপডেট: ১১:২০, ০৮ এপ্রিল ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১১:১৫, ০৮ এপ্রিল ২০২৬
আপডেট: ১১:২০, ০৮ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালির ফাইল ছবি

দীর্ঘ রক্তক্ষয়ী সংঘাত ও বিশ্ব বাণিজ্যে অচলাবস্থার পর পাকিস্তান সরকারের মধ্যস্থতায় সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র। এই চুক্তির অন্যতম প্রধান শর্ত অনুযায়ী পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ প্রবেশপথ ‘হরমুজ প্রণালি’ পুনরায় খুলে দিলেও এখন থেকে এই জলপথ ব্যবহারকারী বাণিজ্যিক জাহাজগুলো থেকে মাশুল বা ‘টোল’ আদায়ের সুযোগ পাবে ইরান। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। খবর আলজাজিরার। 

চুক্তি অনুযায়ী, আগামী দুই সপ্তাহের এই যুদ্ধবিরতি চলাকালীন হরমুজ প্রণালি দিয়ে যাতায়াতকারী প্রতিটি বাণিজ্যিক জাহাজকে নির্দিষ্ট হারে ফি প্রদান করতে হবে। এই ফি আদায়ের অধিকার ইরান ও ওমান যৌথভাবে ভোগ করবে, কারণ আন্তর্জাতিক সমুদ্র আইন অনুযায়ী এই দুই দেশই প্রণালিটির আঞ্চলিক সার্বভৌমত্বের অংশীদার। আলোচনার সঙ্গে সরাসরি যুক্ত একজন আঞ্চলিক কর্মকর্তা জানিয়েছেন, গত কয়েক সপ্তাহের যুদ্ধে ইরানের যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, তা কাটিয়ে উঠতে এবং দেশ পুনর্গঠনের কাজে এই অর্থ ব্যয় করবে তেহরান।

বিশ্লেষকরা বলছেন, হরমুজ প্রণালি ব্যবহারের বিনিময়ে মাশুল আদায়ের এই সুযোগ ইরানকে এক অনন্য অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক শক্তিতে পরিণত করেছে। ইরান তাদের ‘১০ দফা পরিকল্পনায়’ এই জলপথে নিজেদের আধিপত্য ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি তুলেছিল। এই টোল আদায়ের সিদ্ধান্তের মাধ্যমে তারই প্রাথমিক জয় দেখছে দেশটি। অন্যদিকে, ওমান এই অর্থ কোন খাতে ব্যবহার করবে তা এখনও স্পষ্ট না করলেও তাদের দীর্ঘদিনের নিরপেক্ষ অবস্থানের কারণে এই সুবিধায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

বর্তমানে এই জলপথ দিয়ে পুনরায় জাহাজ চলাচল শুরু হওয়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে স্থিতিশীলতা ফেরার আশা করা হচ্ছে। তবে মাশুল আদায়ের ফলে পণ্য পরিবহণ খরচ কিছুটা বৃদ্ধি পেলেও যুদ্ধের আশঙ্কার চেয়ে বড় শিপিং কোম্পানিগুলো একেই নিরাপদ মনে করছে। 

যুদ্ধবিরতির এই শর্ত অনুযায়ী, বাণিজ্যিক জাহাজগুলো ইরানি সশস্ত্র বাহিনীর সঙ্গে সমন্বয় করে এবং প্রয়োজনীয় ফি পরিশোধ করে এই রুট দিয়ে নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পারবে।

আগামী ১০ এপ্রিল পাকিস্তানের ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আনুষ্ঠানিক আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। সেখানে এই ‘টোল’ বা মাশুল আদায়ের বিষয়টি স্থায়ী প্রটোকল হিসেবে গ্রহণ করা হবে কি না, তা নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে।

হরমুজ প্রণালি ইরান ইরান-ইসরায়েল যুদ্ধ

সংশ্লিষ্ট সংবাদ: হরমুজ প্রণালি

১ ঘন্টা আগে
হরমুজ প্রণালি অতিক্রমের অনুমতি না পেয়ে শারজাহ বন্দরেই ফিরছে ‘বাংলার জয়যাত্রা’
০৮ এপ্রিল ২০২৬
হরমুজ খুললেও ভয় কাটেনি, অপেক্ষায় জাহাজগুলো 
০৮ এপ্রিল ২০২৬
শর্তসাপেক্ষে হরমুজ খুলল ইরান
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ইরান খুব নিম্নমানের কাজ করছে, অসম্মানজনকও বলতে পারেন : ট্রাম্প
  2. ট্রাম্প আশ্বস্ত করলেও হরমুজ পাড়ি দিতে নারাজ চার শতাধিক জাহাজ
  3. লেবাননে শান্তিরক্ষীদের ওপর হামলার ঘটনায় ৬০ দেশের নিন্দা
  4. লেবাননের সঙ্গে দ্রুত আলোচনায় প্রস্তুত ইসরায়েল : নেতানিয়াহু
  5. ইরানের সঙ্গে ‘স্থায়ী ও কার্যকর যুদ্ধবিরতি’ চায় যুক্তরাষ্ট্র
  6. যে কারণে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি ভেস্তে যেতে পারে

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x