মিয়ানমারের কারাবন্দি সাবেক প্রেসিডেন্ট উইন মিন্টকে ক্ষমা
২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে কারাবন্দি থাকা মিয়ানমারের সাবেক প্রেসিডেন্ট উইন মিন্টকে ক্ষমা করা হয়েছে। আজ শুক্রবার (১৭ এপ্রিল) জান্তা সরকারের এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। খবর এএফপির।
মিয়ানমারের সামরিক প্রধান মিন অং হ্লাইংয়ের কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট উইন মিন্টকে তার সকল দণ্ড থেকে ক্ষমা প্রদান করা হয়েছে।
আরও পড়ুন : ইউরোপে মজুত মাত্র ৬ সপ্তাহের জেট ফুয়েল, ফ্লাইট বাতিলের শঙ্কা
আরও পড়ুন : যুক্তরাষ্ট্রকে বাইরে রেখে হরমুজ খুলতে ৪০ দেশের বৈঠক
মিন অং হ্লাইং ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের নেতৃত্ব দিলেও গত সপ্তাহে তিনি অসামরিক প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছেন।
২০২১ সালের ১ ফেব্রুয়ারি অং সান সু চির নেতৃত্বাধীন নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে মিয়ানমার সেনাবাহিনী। সে সময় সু চির পাশাপাশি তৎকালীন প্রেসিডেন্ট উইন মিন্টকেও গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে বিভিন্ন অভিযোগে তাকে দীর্ঘমেয়াদী কারাদণ্ড প্রদান করা হয়েছিল।
মিন অং হ্লাইং প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পরপরই এই সাধারণ ক্ষমার ঘোষণা আসলো। তবে এই ক্ষমার আওতায় উইন মিন্টকে সরাসরি মুক্তি দেওয়া হবে কি না, সে বিষয়ে বিবৃতিতে বিস্তারিত জানানো হয়নি।

এনটিভি অনলাইন ডেস্ক