Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • ইউরোপ
এনটিভি অনলাইন ডেস্ক
০৮:২০, ১৯ অক্টোবর ২০২৬
আপডেট: ০৮:৩২, ১৯ অক্টোবর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০৮:২০, ১৯ অক্টোবর ২০২৬
আপডেট: ০৮:৩২, ১৯ অক্টোবর ২০২৬
আরও খবর
ফ্রান্সে দাঙ্গার পর প্যারিসসহ বিভিন্ন শহরে কারফিউ জারি
ফ্রান্সে অস্থিরতা দমনে কারফিউ জারির আহ্বান প্রধানমন্ত্রীর
বিশ্বখ্যাত ‘ল্যুভর মিউজিয়াম’ বন্ধ ঘোষণা
ফ্রান্সে ব্যাপক সহিংসতার পর চাপে ম্যাক্রোঁ সরকার
অভিবাসীর স্রোতে বিপর্যস্ত ফ্রান্স জ্বলছে : ট্রাম্প

ফ্রান্সে দাঙ্গা-লুটপাটের পর শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান ম্যাক্রোঁর

এনটিভি অনলাইন ডেস্ক
০৮:২০, ১৯ অক্টোবর ২০২৬
আপডেট: ০৮:৩২, ১৯ অক্টোবর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০৮:২০, ১৯ অক্টোবর ২০২৬
আপডেট: ০৮:৩২, ১৯ অক্টোবর ২০২৬
১৮ অক্টোবর ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে এলিসি প্রেসিডেন্সিয়াল প্যালেস থেকে ভাষণ দিতে দেখা যাচ্ছে। ছবি: এএফপি

ফ্রান্সজুড়ে বিক্ষোভ থেকে ছড়িয়ে পড়া দাঙ্গা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। স্থানীয় সময় শনিবারের (১৭ অক্টােবর) ব্যাপক বিক্ষোভের পর রোববারও (১৮ অক্টােবর) প্যারিসসহ কয়েকটি শহরে সংঘর্ষ ও লুটপাটের ঘটনা ঘটে। এ পর্যন্ত প্রায় ২ হাজার ৪০০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। খবর বিবিসির। 

জ্বালানির মূল্যবৃদ্ধি, জীবনযাত্রার ব্যয় এবং শিক্ষা ও অন্যান্য সরকারি সেবার অবনতির প্রতিবাদে শনিবার ফ্রান্সজুড়ে প্রায় ৫ লাখ ৫০ হাজার মানুষ বিক্ষোভে অংশ নেন। শুরুতে অধিকাংশ কর্মসূচি শান্তিপূর্ণ থাকলেও পরে বিভিন্ন স্থানে সহিংসতা ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীদের কয়েকটি দল গাড়ি ও ভবনে আগুন দেয়, দোকানপাটে লুটপাট চালায় এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায়।

রোববার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ম্যাক্রোঁ বলেন, বিক্ষোভকারীদের যৌক্তিক দাবি এবং যারা ভাঙচুর ও লুটপাট চালিয়েছে, তাদের আলাদা করে দেখতে হবে। সহিংসতার কোনো যুক্তি নেই উল্লেখ করে তিনি বলেন, অপরাধে জড়িত ব্যক্তিদের বিচারের মুখোমুখি করা হবে।

সহিংসতায় লিমোজ শহরের ১৯ শতকের ঐতিহাসিক টাউন হল আগুনে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ভবনটির ছাদ ও ঘড়ির টাওয়ার ধসে পড়ে। প্যারিস, মার্সেই ও লিলসহ বিভিন্ন শহরে দোকানপাটে লুটপাটের খবর পাওয়া গেছে। রোববার প্যারিস ও লিওঁর কিছু এলাকায় পুলিশ কাঁদানে গ্যাস ও স্টান গ্রেনেড ব্যবহার করে। বিক্ষোভকারীদের একাংশ পুলিশকে লক্ষ্য করে বোতল ও পাথর ছোড়ে।

ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শনিবারের সহিংসতায় প্রায় এক হাজার পুলিশ সদস্য আহত হয়েছেন, তাদের মধ্যে সাতজনের অবস্থা গুরুতর। ম্যাক্রোঁ জানিয়েছেন, বিক্ষোভ মোকাবিলায় পুলিশের ভূমিকা নিয়ে পূর্ণাঙ্গ স্বচ্ছতা নিশ্চিত করা হবে। দোকানপাট ও সরকারি স্থাপনা রক্ষায় স্থানীয় প্রশাসনকে নতুন ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

গত মাসে শিক্ষার্থীদের শুরু করা আন্দোলনে শনিবার শ্রমিক সংগঠন ও অন্যান্য সরকারবিরোধী গোষ্ঠী যোগ দিলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। আসন্ন নির্বাচনের আগে দেশটির রাজনৈতিক বিভাজনও স্পষ্ট হয়ে উঠেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজের অভিযোগ, কট্টর বামপন্থী কয়েকটি গোষ্ঠী পরিকল্পিতভাবে সরকারি স্থাপনা ও পুলিশের ওপর হামলা চালিয়েছে। তবে বামপন্থী নেতা জ্যঁ-লুক মেলঁশোঁ বিক্ষোভ মোকাবিলায় সরকার ও পুলিশের ভূমিকার সমালোচনা করেছেন। অন্যদিকে কট্টর ডানপন্থী নেতা মেরিন লে পেন অভিযোগ করেছেন, কিছু রাজনৈতিক শক্তি মানুষের ক্ষোভকে সহিংসতার দিকে ঠেলে দিচ্ছে।

ফ্রান্স দাঙ্গা লুটপাট শান্তি ইমানুয়েল ম্যাক্রোঁ প্রেসিডেন্ট

সংশ্লিষ্ট সংবাদ: ফ্রান্স

৮ ঘন্টা আগে
ফ্রান্সে দাঙ্গার পর প্যারিসসহ বিভিন্ন শহরে কারফিউ জারি
১৯ অক্টোবর ২০২৬
ফ্রান্সে অস্থিরতা দমনে কারফিউ জারির আহ্বান প্রধানমন্ত্রীর
১৯ অক্টোবর ২০২৬
বিশ্বখ্যাত ‘ল্যুভর মিউজিয়াম’ বন্ধ ঘোষণা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. অর্থসংকটে গাজায় খাদ্য সহায়তায় কাটছাঁট ডব্লিউএফপি’র
  2. ফ্রান্সে অস্থিরতা দমনে কারফিউ জারির আহ্বান প্রধানমন্ত্রীর
  3. বিশ্বখ্যাত ‘ল্যুভর মিউজিয়াম’ বন্ধ ঘোষণা
  4. তেলের দাম কমায় আবারও স্বর্ণের বাজারে উত্থান
  5. ফ্রান্সে ব্যাপক সহিংসতার পর চাপে ম্যাক্রোঁ সরকার
  6. কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, নিহত ৪

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x