‘যুদ্ধে পরাজিত হলেও নিজেকে বিজয়ী ঘোষণা করেন ট্রাম্প’
ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর ৬০ দিন অতিবাহিত হলেও ট্রাম্প প্রশাসন তাদের নির্ধারিত লক্ষ্যগুলোর কোনোটিই পূরণ করতে পারেনি বলে মন্তব্য করেছেন সাবেক মার্কিন উপসহকারী প্রতিরক্ষা সচিব ডেভিড সেডনি। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সব দিক বিবেচনা করলে দেখা যায়, সেই লক্ষ্যগুলো আসলে অর্জিত হয়নি।
আরও পড়ুন : ইরানের জন্য বড় সুখবর দিল পাকিস্তান
সেডনি উল্লেখ করেন, ট্রাম্প প্রশাসন তেহরানে ‘শাসন পরিবর্তনের’ দাবি করলেও ইরানের নেতৃত্ব এখনও বহাল রয়েছে। বরং বর্তমান যুদ্ধবিরতির সুযোগে দেশটি তাদের সামরিক বাহিনীকে পুনর্গঠিত করছে বলে তিনি ধারণা করছেন। তার মতে, যুদ্ধের প্রকৃত চিত্র বা তথ্যের ওপর প্রেসিডেন্ট ট্রাম্পের নিয়ন্ত্রণ নেই।
আরও পড়ুন : ইরান যুদ্ধ চালিয়ে যেতে কংগ্রেসের অনুমতি লাগবে না, দাবি ট্রাম্পের
আরও পড়ুন : হরমুজ প্রণালিতে টোল দিলে নিষেধাজ্ঞার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের
ডেভিড সেডনি আরও বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প প্রকৃত তথ্য ছাড়াই মার্কিন জনগণের চোখে ধুলো দিতে সক্ষম হয়েছেন। যুদ্ধে পরাজিত হলেও ট্রাম্প নিজেকে বিজয়ী হিসেবে ঘোষণা করতে পারেন। এখন দেখার বিষয় হলো, মার্কিন জনগণ কি বাস্তব পরিস্থিতি বিশ্বাস করবে নাকি ট্রাম্পের প্রচারণা বা ‘সেলসম্যানশিপে’ আস্থা রাখবে।
আরও পড়ুন : অবিস্ফোরিত বোমা অপসারণের সময় ১৪ আইআরজিসি সদস্য নিহত
সাবেক এই কর্মকর্তার মতে, বাগাড়ম্বর ছাপিয়ে পেট্রোলের উচ্চমূল্যই আগামী নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনের ভাগ্য নির্ধারণ করতে পারে। আমেরিকানদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো গ্যাসের দাম। যদি জ্বালানির দাম এভাবে চড়া থাকে, তবে ট্রাম্প মধ্যবর্তী নির্বাচনে পরাজিত হবেন।
আরও পড়ুন : ‘অর্থনৈতিক ও সাংস্কৃতিক জিহাদ’ গড়ে তোলার ডাক ইরানের সর্বোচ্চ নেতার
সূত্র : আল জাজিরা।

এনটিভি অনলাইন ডেস্ক