নিষেধাজ্ঞা সত্ত্বেও রুবিও কীভাবে চীনে আছেন
বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাশে অবস্থান করছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। আন্তর্জাতিক কূটনৈতিক মহলে এই ঘটনাটি এখন সবচেয়ে বড় আলোচনার বিষয়ে পরিণত হয়েছে। কারণ পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার আগেই রুবিও দুইবার চীনের নিষেধাজ্ঞার কবলে পড়েছিলেন।
আইনিভাবে নিষিদ্ধ থাকা সত্ত্বেও রুবিও কীভাবে বেইজিংয়ে প্রবেশ করলেন, তা নিয়ে তৈরি হয়েছে কৌতূহল।
কূটনৈতিক জটিলতা এড়াতে চীন সরকার একটি বিশেষ কৌশলের আশ্রয় নিয়েছে। এই সফরের জন্য প্রস্তুতকৃত বেইজিংয়ের অফিসিয়াল নথিপত্রগুলোতে মার্কো রুবিওর নামের বানানটি স্বাভাবিকের চেয়ে কিছুটা ভিন্নভাবে লেখা হয়েছে। মূলত এই ভাষাগত ও বানান পরিবর্তনের মারপ্যাঁচে আইনি সীমাবদ্ধতা ও নিজস্ব নিষেধাজ্ঞা এড়িয়ে চীন রুবিওকে বেইজিংয়ে প্রবেশ ও শীর্ষ পর্যায়ের বৈঠকে অংশ নেওয়ার অনুমতি প্রদান দিয়েছে।
আরও পড়ুন : ট্যাম্পের সঙ্গে বৈঠক শুরু, শি জিনপিংয়ের তিন প্রশ্ন
আরও পড়ুন : যুদ্ধের সময় কোথায় আত্মগোপনে ছিলেন নেতানিয়াহু, যা জানা গেল
আরও পড়ুন : ৬০ বছর আগের ‘রহস্য’ আবার আলোচনায়
এর আগে বিভিন্ন ইস্যুতে চীনের কড়া সমালোচনা করায় রুবিওর ওপর বেইজিং নিষেধাজ্ঞা আরোপ করেছিল। তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ট্রাম্পের সঙ্গে তার এই বেইজিং সফরটি দ্বিপাক্ষিক আলোচনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।
বিশ্লেষকদের মতে, মার্কিন প্রতিনিধি দলের অন্যতম প্রধান এই সদস্যকে বেইজিংয়ে আসার সুযোগ দিতেই চীন এই অদ্ভুত অথচ কার্যকর ‘স্লিইট অব হ্যান্ড’ বা কৌশলের আশ্রয় নিয়েছে। যাতে তাদের নিষেধাজ্ঞার নীতিও কাগজে-কলমে বজায় থাকে, আবার কূটনৈতিক সম্পর্কেও কোনো বাধা সৃষ্টি না হয়। সূত্র : আলজাজিরা।

এনটিভি অনলাইন ডেস্ক